০৪:৫৬ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি— পলাতক, দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।"
আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখতে আইএফআরসি’কে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
তিনি আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছে। তিনি বলেন, "এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না— ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।"
মন্ত্রী বলেন, "কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠিয়েছি, যাতে তাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।"
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, "পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মাঝে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে, প্রতিহত করছে।"
আরও পড়ুন: বাকৃবিতে কৃষকদের মাঝে পেঁয়াজের বীজ ও চারা বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন