ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা


কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাটির আয়োজন, বাস্তবায়ন ও অর্থায়ন ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়া (টিডিএইচ ইতালিয়া) 'সমতার আলো-লাইট অব ইকোয়ালিটি থ্রু স্পন্সরশিপ' প্রকল্পের আওতায় করা হয়।

সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটি-ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

সভায় প্রকল্পের কার্যক্রম স্থানীয় বাস্তবতা, চাহিদা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি শিশু সুরক্ষা বিষয়ে চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, "এটি একটি যুগোপযোগী উদ্যোগ। শিশুদের নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।"

তিনি আরও বলেন, "এই উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রান্তিক শিশুরাও সমতার আলোয় শিক্ষার সুযোগ পাবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে।"

আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা বাড়ানোই মূল লক্ষ্য।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল। এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, সিবিসিপিসির সভাপতি মো. আল আমিন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


হামে আক্রান্ত সন্দেহে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে মৃত্যুর ঘটনা ঘটেছে চার জনের। রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ৯৯০ জন, এছাড়া গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লক্ষ ২৩ হাজার ৭৫৩ জন।

গণনা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭০ জন এবং একই সময়ের মধ্যে গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ছয় হাজার ২৩৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৬৭ জন।

গণনা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চার জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম এ পর্যন্ত মোট ৭২৫ জন শিশুর মৃত্যু ঘটেছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু ঘটেনি এবং গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামরোগে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, যা বললেন মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


মন্ত্রীর মেয়ের মোদিবিরোধী আন্দোলনে অংশগ্রহণ, যা বললেন মুখ্যমন্ত্রী

ভারতের নিট পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদরত আন্দোলনে অংশগ্রহণ করেছেন আসামের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মহান্তের মেয়ে দিবিসা মহান্ত। বিক্ষোভের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দেওয়ার এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে এটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। এই ঘটনাকে কেন্দ্র করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীকে আক্রমণ বা ট্রল করার বিরুদ্ধে ডাক দেন।

গত বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত পরীক্ষার অনিয়মের প্রতিবাদে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেন দিবিসা মহান্ত। সেখানে বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দিবিসাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতে শুনা যায়।

শনিবার সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, সন্তানের রাজনৈতিক মতাদর্শের জন্য কোন বাবা-মাকে আক্রমণ বা ট্রল করা উচিত নয়। একটি প্রাপ্তবয়স্ক সন্তানের নিজস্ব রাজনৈতিক মত থাকতে পারে, যা পরিবারের সঙ্গে মিল নাও করতে পারে। তিনি আরো বলেন, “আমার ছেলে ভবিষ্যতে আইন পেশায় গেলে এমন কাউকে আইনি সহায়তা দিতে পারে, যা আমার পছন্দ নাও হতে পারে। তাই সন্তানের কর্মকাণ্ডের জন্য বাবামায়ের ওপর দায় চাপানো ঠিক নয়।”

তবে মুখ্যমন্ত্রী জানান, দিবিসার দেওয়া স্লোগানের সঙ্গে তিনি একমত নন। তিনি বলেন, “সে যে স্লোগানগুলো দিয়েছে, আমি তার সঙ্গে একমত নই। আগামীতে তার সঙ্গে দেখা হলে আমি অবশ্যই বিষয়টি নিয়ে কথা বলব এবং তাকে বোঝানোর চেষ্টা করব যে, সে যা বলেছে তা সঠিক ছিল না।”

এছাড়া, পুরো এ ঘটনা নিয়ে আসামের মন্ত্রী কেশব মহান্তের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রুশ হামলায় ইউক্রেনে নিহত ১, আহত ১২

রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে।  দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, এ হামলায় একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হয়েছেন। এ ছাড়া খারকিভ অঞ্চলে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এবং দুই শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়া রাতভর ইউক্রেনে আটটি ক্ষেপণাস্ত্র ও ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি আরও দাবি করেন যে, এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছিল।

তার ভাষ্য অনুযায়ী, হামলায় কিয়েভ ছাড়াও খেরসন, দোনেৎস্ক, দনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ, সুমি, ওডেসা, মিকোলাইভ, জাপোরিঝিয়া ও চেরনিহিভ অঞ্চলকে লক্ষ্যবস্তু হিসেবে নেওয়া হয়েছে।

জেলেনস্কি আরও দাবি করেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে প্রায় ১ হাজার ৭০০টি ড্রোন, ১ হাজার ৬৩০টির বেশি গাইডেড বোমা এবং ৯৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের অর্ধেকের বেশি ছিল ব্যালিস্টিক।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতভর কিয়েভে ইউক্রেনের সামরিক-শিল্প স্থাপনা এবং ওডেসা অঞ্চলের চোরনোমোরস্ক বন্দরের অবকাঠামোতে ‘সুনির্দিষ্ট হামলা’ চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্ককে আরও কার্যকর ও গতিশীল করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


সার্ককে আরও কার্যকর ও গতিশীল করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আরও কার্যকর ও গতিশীল করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে মালেতে পৌঁছানোর পর দেশটির প্রেসিডেন্টের সঙ্গে হওয়া সৌজন্য সাক্ষাতে উভয়েই সার্ক নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।

রবিবার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বিকেলে মালে পৌঁছালে বিমানবন্দরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম তাকে স্বাগত জানান।

পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে গিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে খলিলুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মালদ্বীপের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান।

তিনি একই সঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে তার প্রার্থিতাকে সমর্থন করায় প্রেসিডেন্ট মুইজ্জুর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সব দেশের সঙ্গে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার।

সাক্ষাতে উভয়ই বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান চমৎকার সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা উভয় দেশের জনগণের কল্যাণে বাস্তবভিত্তিক ও কার্যকর পদ্ধতিতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।

মালদ্বীপে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীর কর্মসংস্থানের বিষয়েও সন্তোষ প্রকাশ করেন খলিলুর রহমান। এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু মালদ্বীপের অর্থনীতিতে বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।

সাক্ষাতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম, স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু একটি উচ্চপর্যায়ের চা-চক্রের আয়োজন করেন। এতে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, মন্ত্রিসভার সদস্য এবং দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

সন্ধ্যায় খলিলুর রহমান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম আয়োজিত কূটনৈতিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মালদ্বীপে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং দেশটির জ্যেষ্ঠ মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%