ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ওয়াংচুকের প্রতিক্রিয়া


ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ওয়াংচুকের প্রতিক্রিয়া

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর শনিবার দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভকারীদের মধ্যে উল্লাস দেখা যায়।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর শনিবার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন সোনম ওয়াংচুক।

তিনি এক্সে টুইট করে বলেন, ‘এটা প্রত্যক্ষ গণতন্ত্রের বিজয়—সরাসরি রাজপথ থেকে উঠে আসা মানুষের শক্তির বিজয়। এ শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের বিজয়। অভিনন্দন সিজেপিকে। অভিনন্দন দেশের জেন জি প্রজন্মকে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

ভয় ও ভয়ের সংস্কৃতি ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে গণতান্ত্রিক আন্দোলনে শামিল হতে চান যে সকল নাগরিক, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। এবার জবাবদিহিতার পর্ব পেরিয়ে সংস্কারের পালা।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জবাবদিহির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক বিক্ষোভে যোগ দিয়ে আমরণ অনশন শুরু করার পর এই আন্দোলন আরো গতি লাভ করে।

টানা ২৬ দিন অনশনের পর বৃহস্পতিবার গভীর রাতের হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা ও জিতেন্দ্র সিংহের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

তবে এরপর তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পূরণ হওয়ার আগেই কেন তিনি অনশন প্রত্যাহার করলেন। এমনকি কেন্দ্রীয় সরকারের সঙ্গে ‘সমঝোতা’ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই বিতর্কের মধ্যেই হাসপাতাল থেকে সমালোচকদের জবাব দিতে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি।

সমালোচকদের জবাব দিতে হাসপাতাল থেকে শুক্রবার রাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সোনম। তিনি বলেন, ‘টানা ২৬ দিন অনশনের পরও কি আমাকে আমার আন্তরিকতার প্রমাণ দিতে হবে? গভীর দুঃখ, বিস্ময়, ক্ষোভ ও শোক নিয়েই এই ভিডিও করছি।’ তিনি আরো জানান, দীর্ঘ অনশন, শারীরিক ধকল, আন্দোলন ও নানা চাপের কারণে তার শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোনমের দাবি, তার পেশি ক্ষয়ে গেছে, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ ও মস্তিষ্কেও অপূরণীয় ক্ষতি হয়েছে। এ ছাড়া তার ওজনও ১১ কেজি কমেছে। এ অবস্থায়ও তার অনশনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলায় তিনি হতাশা প্রকাশ করেন।

সোনমের অনশন ভাঙার বিষয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র রাঙ্কা বলেন, এই সিদ্ধান্তে তারা সন্তুষ্ট। কারণ, দীর্ঘ অনশনের কারণে সোনমের শারীরিক অবস্থা নিয়ে তারাও উদ্বিগ্ন ছিলেন। তাই সংগঠনের পক্ষ থেকে একাধিকবার তাঁকে অনশন শেষ করার অনুরোধ জানানো হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে বলেন, সোনমের অনশন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে আন্দোলনের মূল দাবির কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: যশোরের বাঘারপাড়া আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক

এদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘটনাকে ‘গণতন্ত্রের বিজয়’ বলে মন্তব্য করেন। বিক্ষোভস্থলে সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের কারণেই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। তিনি দাবি করেন, এই ঘটনা প্রমাণ করেছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ও জনচাপের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব।

এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করে অভিজিৎ দীপ বলেন, ‘সকাল হয়ে গেল মামু।’ তুমুল হর্ষধ্বনি ও স্লোগানের মধ্যে মঞ্চে বক্তব্য দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি বলেন, এই আন্দোলন প্রমাণ করেছে, শান্তিপূর্ণ গণ-আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষও ক্ষমতাসীনদের জবাবদিহির মুখে দাঁড় করাতে পারে।

তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই পদত্যাগই প্রমাণ করে, মানুষ যদি ভয় না পায় এবং সরকারের সামনে মাথা নত না করে, তাহলে বড় বড় পদেও পরিবর্তন আনা সম্ভব।’ ছাত্র-নেতৃত্বাধীন এই আন্দোলনকে একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করে দীপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেন।

সিজেপির নেতারা বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটি চূড়ান্ত লক্ষ্য নয়। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের দাবি, সরকারের কাছে উত্থাপিত বাকি দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন: মাকে দেখতে হাসপাতালে গিয়ে আর ফেরা হলো না ১৫ বছরের সামিয়ার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট ম্যাচে অভিষেক হলো কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


টেস্ট ম্যাচে অভিষেক হলো কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামের

ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদের ক্রিকেট কিংবদন্তি ব্রায়ান লারা স্টেডিয়ামে টেস্ট ম্যাচের অভিষেক হলো। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় টেস্টটি শুরু হবে।

প্রথম টেস্টের মাধ্যমে স্টেডিয়ামটি ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাতে যাচ্ছে। স্টেডিয়ামটিতে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও, এখানে কখনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।

মাত্র তিন সপ্তাহ আগেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ পান রোস্টন চেজ।

অ্যান্টিগায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকাকে ইনিংস ও ২১৭ রানের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট ড্র হয়। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে ক্যারিবীয়রা।

গত মাসে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের আগে সর্বশেষ ২০২৩ সালে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ে সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


নাগরিক সচেতনতাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি : চসিক মেয়র

সোমবার, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণই একটি পরিচ্ছন্ন, ডেঙ্গুমুক্ত, সবুজ ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তোলার মূল শক্তি।

তিনি উল্লেখ করেছেন, 'পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়; এটি একটি জীবনাচরণ।

তাহলে প্রতি শনিবার নিজের বাসা, ছাদ, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং পরিচ্ছন্নতার সংস্কৃতি পরিবার ও বিদ্যালয় থেকেই শুরু করতে হবে।'

আজ শনিবার, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি সমাজ বা রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন শুরু হয় ব্যক্তি ও পরিবার থেকে।

তাই প্রতিটি নাগরিক যদি সপ্তাহে অন্তত একদিন নিজের বাসা, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তোলেন, তাহলে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়ে তোলা অনেক সহজ হবে।

তিনি বলেন, সরকারি সংস্থার একার পক্ষে নগরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে মেয়র বলেন, এডিস মশার লার্ভা জন্ম নিতে মাত্র ২ থেকে ৩ মিলিলিটার স্বচ্ছ পানিই যথেষ্ট।

তাহলে ছাদ, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না।

বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের বিষয়ে বলেন, বর্জ্য থেকে বায়োগ্যাস, বিদ্যুৎ ও গ্রিন ডিজেল উৎপাদনের লক্ষ্যে কোরিয়া, চীন, যুক্তরাজ্য ও জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে।

এ ছাড়া হালিশহর ও আরেফিন নগরের ল্যান্ডফিলকে পরিবেশবান্ধব রূপ দিতে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নগরের ২০টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

একসঙ্গে তিন বোনকে বিয়ে করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক যুবক। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ১৭ জুলাই উত্তর প্রদেশের অমরোহা জেলার একটি স্থানীয় মন্দিরে হিন্দু রীতি অনুসারে সরোজ, সাবিত্রী ও সন্তোষ নামের তিন বোন একসঙ্গে বিকাশ নামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জানা গেছে, অমরোহার হাসানপুর এলাকার ধৌরিয়া গ্রামের বাসিন্দা ওই তিন বোন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও বানাতেন। বিকাশ তাদের ভিডিও ধারণ ও চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন। এক পর্যায়ে তিন বোনই বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাড়ি ও ঘোমটা পরা তিন বোন বরের পাশে সারিবদ্ধভাবে বসে আছেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাশ তিনজনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন এবং হিন্দু রীতি অনুযায়ী অগ্নিকে সাক্ষী রেখে সাত পাক সম্পন্ন করেন।

ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, বিয়ের অনুষ্ঠান, পুরোহিত ছাড়া দুই পক্ষের কোনো আত্মীয়-স্বজন বা বন্ধু উপস্থিত ছিলেন না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তিন বোনের দাবি, ছোটবেলা থেকে সব সময় একসঙ্গে বড় হয়েছেন তারা। বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার চিন্তা তাদের মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

বড় বোন সরোজ জানান, একসময় তারা আত্মহত্যার কথাও ভেবেছিলেন। পরে সিদ্ধান্ত নেন, আলাদা না হয়ে একজনকেই সবাই বিয়ে করবেন। তাদের দাবি, তিনজনই প্রাপ্তবয়স্ক এবং সম্পূর্ণ স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে বিকাশ জানান, ছয় মাস ধরে তিনি তিন বোনের সঙ্গে কাজ করছিলেন। তাদের পারস্পরিক ভালোবাসা ও একসঙ্গে থাকার ইচ্ছাকে সম্মান জানিয়েই তিনি বিয়েতে রাজি হয়েছেন।

তিনি বলেন, ‘ওরা বারবার বলছিল, বিয়ের পর আলাদা থাকতে চায় না। আমি ওদের আবেগকে সম্মান জানিয়েছি। আমাদের সিদ্ধান্ত পারস্পরিক সম্মতির ভিত্তিতেই হয়েছে।’

যদিও এই বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, তবে এর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতের হিন্দু বিবাহ আইন, ১৯৫৫ অনুযায়ী, বিয়ের সময় কোনো পক্ষের জীবিত স্বামী বা স্ত্রী থাকলে নতুন করে বিয়ে বৈধ নয়। অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে একাধিক স্ত্রী বা একাধিক স্বামী—দুই ধরনের বহুবিবাহই আইনত স্বীকৃত নয়। ফলে এই বিয়ের আইনি মর্যাদা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে সমালোচনার মুখে তিন বোন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও প্রকাশ করে নিজেদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, ইতিহাস ও পৌরাণিক কাহিনিতে একাধিক জীবনসঙ্গীর নজির রয়েছে। উদাহরণ হিসেবে রাজা দশরথের তিন রানির কথা উল্লেখ করে তারা প্রশ্ন তোলেন, ‘তখন কি সেটা অপমানজনক ছিল?’

তবে অনেকেই পাল্টা যুক্তি দিয়েছেন, পৌরাণিক কাহিনির সঙ্গে বর্তমান আইনের তুলনা করা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আনোয়ার গ্রুপ ফ্যাশনে, শ্রমিকদের পাওনা টাকার দাবিতে আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


আনোয়ার গ্রুপ ফ্যাশনে, শ্রমিকদের পাওনা টাকার দাবিতে আন্দোলন

গত বৃহস্পতিবার থেকে নারায়ণগঞ্জে আনোয়ারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর শ্রমিক ও মালিকের মধ্যে পাওনা টাকার বিষয় নিয়ে আন্দোলন শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৯ টায়, মালিক এবং শ্রমিকদের সমঝোতার জন্য সিদ্ধিরগঞ্জ শিল্প পুলিশের একটি দল উপস্থিত হয়।

আনোয়ারা গ্রুপ এন্ড ইন্ডাস্ট্রিকে পি এম ও জিএম এর সঙ্গে শ্রমিকদের একটি সমঝোতা অনুষ্ঠানিত হয়।

মালিকপক্ষ শ্রমিকদের লেবার আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করতে একমত পোষণ করেন।

এ বিষয়ে আজ ছুটি ঘোষণা করে আনোয়ারা গ্রুপ।

আগামীকাল থেকে আবার আনোয়ারা গ্রুপের শ্রমিকরা কাজে যোগদান করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%