ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে : মাহদী আমিন


এডুকেশন এক্সচেঞ্জ বাংলাদেশ-চীন মেলবন্ধন শক্তিশালী করবে : মাহদী আমিন

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ ও চীনের মধ্যে জনযোগাযোগ জোরদারে এডুকেশন এক্সচেঞ্জকে প্রধান মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, আমরা চাই দুই দেশের মানুষের সাথে মানুষের মেলবন্ধনটা বাড়ুক, আর সেটার সবচেয়ে বড় মাধ্যম হতে পারে এডুকেশন এক্সচেঞ্জ। আমাদের শিক্ষার্থীরা যেমন চীনে গিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবে, একইভাবে চীনা শিক্ষার্থীরাও বাংলাদেশে এসে সামার স্কুল ও বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষা কার্যক্রমে অংশ নেবে।

বুধবার স্থানীয় সময় বিকেলে চীনের গুয়াংঝৌর সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত 'চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ সম্মেলনে' প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এ কথা বলেন।

আরও পড়ুন: যেসব এলাকায় আজ সকাল ৮টা থেকে সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

চীন ও বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা, অ্যাকাডেমিক বিনিময় এবং দীর্ঘমেয়াদি শিক্ষাগত অংশীদারিত্ব বৃদ্ধিতে উভয় পক্ষের দৃঢ় অঙ্গীকার প্রকাশের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়।

এর আগে, সকালে চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা বিষয়ক সভা হয়। সেখানে চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, যৌথ গবেষণা এবং কারিগরি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন-এই চারটি প্রধান বিষয়ের ওপর আলোচনা করা হয়।

বিকেলের সম্মেলনে চীনের বর্তমান শিক্ষা ব্যবস্থার সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন জানান, যেসব বাংলাদেশি শিক্ষার্থী ইতোমধ্যে চীনে পড়াশোনা করছে, তাদের অ্যাকাডেমিক পরিবেশ আর সুযোগ-সুবিধা কীভাবে আরও বাড়ানো যায়, সেটা নিয়েও আমাদের চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় করা হচ্ছে।

তবে, শুধু শিক্ষার্থী পাঠানোই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা যৌথ গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন। তিনি বলেন, চীনের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও বৈশ্বিক র‌্যাংঙ্কিয়ে যে সাফল্য দেখিয়েছে, তার অভিজ্ঞতা পেতে যৌথ গবেষণা ও ল্যাব শেয়ারিং প্রয়োজন। বিশেষ করে, কারিগরি শিক্ষা ও পলিটেকনিক খাতে চীনের অভিজ্ঞতা আমাদের শিক্ষকদের প্রশিক্ষণে কাজে লাগালে তা বাস্তব ক্ষেত্রে বড় পরিবর্তন আনবে।

আরও পড়ুন: বাগদাদে বায়ুদূষণ শীর্ষে, ঢাকার অবস্থান ১৩তম

এই মেলবন্ধন শুধু ক্লাসরুমের তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক ক্ষেত্রে দুই দেশের মেধাকে এক সুতোয় বাঁধার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মাহদী আমিন বাংলাদেশের ক্রমবর্ধমান শিক্ষাগত প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি শীর্ষস্থানীয় চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বিশেষ করে কারিগরি শিক্ষা, গবেষণা সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব এবং চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে অ্যাকাডেমিক যোগাযোগ জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তায় বাংলাদেশে 'চীনা ভাষা কেন্দ্র' গড়ে তোলার ওপর জোর দেন, যা যোগ্য শিক্ষক, সুসংগঠিত কোর্স, শিক্ষাসামগ্রী এবং প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি, প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা চীনা সরকার ও চীনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তারা দেশের শিক্ষার পরিস্থিতি আরও ভালোভাবে বুঝতে পারেন, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারেন এবং দীর্ঘমেয়াদি অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার বাস্তব সম্ভাবনাগুলো খতিয়ে দেখতে পারেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

চীন পক্ষের অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন গুয়াংডং প্রদেশের শিক্ষা বিভাগের প্রাদেশিক প্রধান পরিদর্শক জু শিমিন; এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন অফিসের উপ-পরিচালক ঝো লিউইউ; চীন-বাংলাদেশ শিক্ষা ও সংস্কৃতি সমিতির সহ-সভাপতি প্রকৌশলী শেখ কোরবান আলী; যুগ্ম-সম্পাদক ওয়াং পেং; পরামর্শক ঝেং পেংউ এবং সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ইয়াং চেংওয়েই।

আরও পড়ুন: বৃহস্পতিবার ঢাকার মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরীসহ বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ

সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান জানান। তিনি যৌথ গবেষণা, বৃত্তি, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর জোর দেন এবং একই সঙ্গে উভয় পক্ষের প্রতিষ্ঠানগুলোকে টেকসই অ্যাকাডেমিক অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেন।

সম্মেলনে জু শিমিন আন্তর্জাতিক শিক্ষার প্রতি গুয়াংডংয়ের প্রতিশ্রুতি এবং আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী গ্রহণ করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন। 

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ২৬১ জন বাংলাদেশি শিক্ষার্থী গুয়াংডংয়ে অধ্যয়ন করেছেন এবং ২০২৫ সালে ২০ জন গুয়াংডং সরকারের বৃত্তি পেয়েছেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সাউথ চায়না ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে বোর্ডের ডেপুটি চেয়ার পান জুন এবং অ্যাডমিশন অফিসের কর্মকর্তা ঝাং ওয়েনশিন, সাউথ চায়না নরম্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রিন্সিপাল ইয়াং চেংওয়েই, আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা বিভাগের পরিচালক তান উইহং, ইন্টারন্যাশনাল কালচার স্কুলের ডিন জিন তান এবং আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা অফিসের তিন ডেপুটি ডিরেক্টর শেন লিলিং, ঝাও দি ও লি হুইরু; জিনান বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল গুও নিং, সাউদার্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এডুকেশন স্কুলের ভাইস ডিন উ পেইশিয়ান, গুয়াংডং ইউনিভার্সিটি অব টেকনোলজির আন্তর্জাতিক বিনিময় কলেজের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক প্রধান ইয়ে জিয়ায়ি, গুয়াংঝু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন মা শিয়াওজি,  গুয়াংঝু ইউনিভার্সিটি অব চাইনিজ মেডিসিনের  ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত ভাইস ডিন লু গুয়ানরু এবং হংকং, ম্যাকাও, তাইওয়ান, ওভারসিজ চাইনিজ ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-টাইম কাউন্সিলর সুন শিয়াওমিং, গুয়াংডং ওশান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান চেন জিনজুন, হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজি (শেনঝেন)-এর আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি বিষয়ক পরিচালক জৌ ইউয়েলি এবং গুয়াংডং পলিটেকনিক নরম্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজের ভাইস ডিন পি শ্যাংইউসহ চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?

চীন সরকারের আমন্ত্রণে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বিষয়ক বিভিন্ন আয়োজন এবং আলোচনায় অংশ নিতে তিন দিনের সরকারি সফরে চীনে রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিভিন্ন অপরাধে ৫৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০০ পি.এম


মিরপুরে বিভিন্ন অপরাধে ৫৪ জন গ্রেফতার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৫০ জন প্রাপ্তবয়স্ক এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত চারজন শিশু রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আশিক (৩১), মো. জিয়াউল হক (২৯), মো. রাব্বী (২১), মিজানুর রহমান (২৪), সাইফ উদ্দিন (২৮), এনামুল (২৬), ইমন (২৩), ফুয়াদ বিন খলিল (১৯), মো. ইমন সরকার (২৮), মো. জিহাদ শিকদার (২০), মো. রিহাদ হাসান (১৯), মো. সিয়াম আহম্মেদ মিশা (২০), মো. বাহাদুর শিকদার (২৭), মো. ইমতিয়াজ তুহিন (২৮), মো. মিজান উদ্দিন (৩১), মো. মাসুদ (৪২), মো. পারভেজ (২৬), মো. নাসির (৫২), মো. আমীর (২৬), মো. রুবেল (২৬), মো. আব্দুল মতিন (৫০), নাসির (৩২), মো. রফিক (৩৩), সোলাইমান (২৬), শুভ চন্দ্র (২৬), মোস্তাকিম (২৪), রিপন (৩০), মনির (৩০), মো. রাজু (৩০), হাবিবুল্লাহ বাহার আরিফ (৩৬), হাসান চকিদার (৩১), মো. সাইদুল হক (৪৮), শরীফ আহম্মেদ নাহিফ (২৪), কামরুজ্জামান কনক (২৪), জান্নাতুল নাঈম (২৪), মো. রাতুল (২৩), আবু সাঈদ (২৬), শাহিন (২১), মো. মোশারফ (৩০), মো. রাসেল (২৫), মোছা. সাথী (২০), পারভেজ (২৮), মো. ইমরান পারভেজ (২২), মো. মাসুম (৩০), মো. মেহেদী হাসান জনি (২০), মো. আবির হোসেন (২৪), সোহেল রানা (৩৫), মনা মিয়া, মো. হৃদয় গাজী (২১) এবং মো. আজিজুল ইসলাম হাওলাদার (৩৩)।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল পালিত হবে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


আগামীকাল পালিত হবে কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ : যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী  পালিত হবে আগামীকাল।

এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ‘মসজিদুল জামিয়া’-য় বাদ ফজর কোরআনখানি অনুষ্ঠিত হব। সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে  ৬ টা ৪৫ মিনিটে শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবেন।

সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে উপাচার্যের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে স্মারক বক্তৃতা করবেন নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. তারিক মনজুর।

এদিকে, দিবসটি উপলক্ষে নজরুল ইনস্টিটিউটে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি সচিব কানিজ মাওলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০২ পি.এম


ফুলবাড়ীয়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

 

দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর, ফুলবাড়ীয়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি রাজু ও জিতুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ময়মনসিংহের (ত্রিশাল সার্কেল) সহকারী পুলিশ সুপার ইস্ররাফিল আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া থানার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া রাজু রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর গ্রামের ফজলু মির্জার ছেলে এবং জিতুল একই গ্রামের সুরুজ মির্জার ছেলে। তারা দুই বন্ধু, সম্পর্কের দিক থেকে চাচা ভাতিজা। (৪ ই আগস্ট) তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তার এড়াতে তারা ২৪ দিন ধরে পলাতক ছিল। গ্রেপ্তারের পর, পুলিশ তাদেরকে হত্যার ঘটনাস্থলে নিয়ে যায়, যেখানে হত্যার সাথে ব্যবহৃত কাঠের টুকরো, চাপাটি, লোহার রড এবং চাকুরসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার আরও জানান, এই আসামিদের গ্রেফতার, আলামত জব্দ এবং মামলার বিস্তারিত নিয়ে আগামীকাল পুলিশ সুপার মহোদয় সাংবাদিক সম্মেলন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপুরে ভারতীয় ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


দুর্গাপুরে ভারতীয় ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

 

নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকা একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। বুধবার (২৬ আগস্ট) সকালে দুর্গাপুর পৌর শহরের শিমুলতুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তি হলেন পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে সকাল ৮টার দিকে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে করেন। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গতি বাড়িয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। পরে পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে অটোরিকশা চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষভাবে তৈরি কাস্টমাইজ করা বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি দুর্গাপুরের মার্কাস মসজিদ এলাকার বাসিন্দা। সম্ভবত ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%