১০:০৫ পি.এম
নেত্রকোনার দুর্গাপুরে একটি অটোরিকশার বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকা একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। বুধবার (২৬ আগস্ট) সকালে দুর্গাপুর পৌর শহরের শিমুলতুলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটককৃত ব্যক্তি হলেন পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে সকাল ৮টার দিকে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহজনক মনে করেন। পুলিশ অটোরিকশাটিকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গতি বাড়িয়ে পাশের একটি গলিতে ঢুকে পড়ে। পরে পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে অটোরিকশা চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষভাবে তৈরি কাস্টমাইজ করা বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি দুর্গাপুরের মার্কাস মসজিদ এলাকার বাসিন্দা। সম্ভবত ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: নেছারাবাদে শীতলা মন্দিরের জমি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন