১০:০৪ পি.এম
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে শাহজাহান তার ছেলেকে শুভেচ্ছা জানিয়ে এই তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টের সাথে ছেলের একটি ছবি যুক্ত করে শাহজাহান খান ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালবাসা, দোয়া ও শুভ কামনা রইলো বাজান।’
আরও পড়ুন: এইচএসসির পুনঃপরীক্ষা ও ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ
বিষয়টি নিশ্চিত করে শাহজাহান খান বলেন, তিনি ১৯৯৮ সালে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। তবে বিগত ১৭ বছর তিনি দলের পাওয়ারে ছিলেন না। ওই সময়ে ছাত্রদল করার মতো কোনো মানুষ ছিল না, সংগঠন কাউকে পায়নি। সেই সময় বিবেচনা করে তাকে সভাপতি করে কমিটি দেওয়া হয়েছিল। ২০১৮ সালের সেই কমিটি এখনও বহাল রয়েছে।
ছেলের সাফল্যে শুভেচ্ছা জানানোয় অযাচিত সমালোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কমিটির ভাঙা-গড়া দলের সিদ্ধান্ত, এটি তার সিদ্ধান্ত নয়। দল যখন মনে করবে তখন কমিটি দেবে, এবং যখন মনে করবে কমিটি ভেঙে দেবে। এর মধ্যে বিয়ে-শাদী হবে না? সন্তান হবে না? তার ছেলে ভালো কিছু করে, তার জন্য তিনি কি তার মনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারবেন না?
শাহজাহান খান আরও বলেন, এখনো পর্যন্ত দল তাকে ছাত্রদলেই রেখেছে। দল সেটি মনে করেছে বলেই তো রেখেছে। দল কি জানে না? তারেক রহমানের কাছে, তাদের চেয়ারম্যানের কাছে কি এসব রিপোর্ট নেই? এছাড়া, যখন তাদের কমিটি হয়, তখন সেটি জেনুইন কমিটি দেওয়া হয়; সেই সময়ে বিবাহিত-অবিবাহিত বিষয়টি ছিল না। তবে এখন তার যুবদল করার মোক্ষম বয়স। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তিনি যেতে পারেন না। তিনি তো চাইলেই তার ইচ্ছামতো চলতে পারবেন না।
আরও পড়ুন: ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী বেগম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন