০৬:৩৪ পি.এম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারে জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত ওয়াকওয়ে হকারদের দখল থেকে উদ্ধার করার জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ অপু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বসুরহাট বাজারে জনসাধারণের চলাচলের জন্য নির্মিত ওয়াকওয়ে হকার, বিভিন্ন গাড়ী এবং দোকানদারদের দখল হয়ে যাওয়ার কারণে জনসাধারণের যাতায়াত অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। এই পরিস্থিতির কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১২টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে এবং রাস্তার অংশ থেকে দোকানগুলো সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ঝালকাঠিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ও অনুদান প্রদান
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ অপু মন্তব্য করেন, "জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন