ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন পে-স্কেল কার্যকর হলে যেসব ভাতা কমতে পারে


নতুন পে-স্কেল কার্যকর হলে যেসব ভাতা কমতে পারে

পে-স্কেল বাস্তবায়নে সচিব কমিটির সভায় কয়েকটি বিশেষ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে আলোচনা হয়েছে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ভাতার বিষয়েও। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে যে, প্রস্তাবিত নতুন পে-স্কেলে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, কিন্তু বিভিন্ন খাতের ভাতায় বড় ধরনের কাটছাঁট হতে পারে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে অনুষ্ঠিত সচিব কমিটির উচ্চপর্যায়ের বৈঠকে নবম পে-স্কেলের রূপরেখা, আর্থিক প্রভাব এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

এদিকে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে সরকার। এর জন্য নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রায় ৪৪ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দও রাখা হয়েছে।

তবে বেতন বেড়ে যাওয়ায় সরকারি খরচ কমাতে চাকরিজীবীদের বিভিন্ন ভাতা সমন্বয় করা হতে পারে।

এর অংশ হিসেবে বাড়িভাড়া ভাতা কমে আসতে পারে। বর্তমানে অঞ্চলভেদে মূল বেতনের ৪৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেয়া হয়। নতুন কাঠামোয় মূল বেতন দ্বিগুণ বা তার কাছাকাছি বেড়ে গেলে যদি এই শতাংশ একই রাখা হয়, তাহলে সরকারি ব্যয় আকাশচুম্বী হয়ে যাবে। তাই বাড়িভাড়া ভাতার শতাংশ কমিয়ে একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

কমতে পারে চিকিৎসা ভাতা। বর্তমানে সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারী মাসে ১ হাজার ৫০০ টাকা ফিক্সড চিকিৎসা ভাতা পান। নতুন স্কেলে এই ভাতার হার পুনর্নির্ধারণ কিংবা একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করার বিষয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

এছাড়া সরকারি কর্মচারীদের শিক্ষা সহায়ক ভাতাও কমতে পারে। বর্তমানে দুই সন্তানের জন্য সরকারি কর্মচারীরা যে শিক্ষা সহায়ক ভাতা পান, সেটি পুনর্বিবেচনার আওতায় আনা হয়েছে। এর একটি সর্বোচ্চ সীমা বেঁধে দেয়া হতে পারে।

এছাড়া যাতায়াত ও গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা সমন্বয়ের পাশাপাশি অপ্রাসঙ্গিক ভাতা বিলোপ করারও প্রস্তাব দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেক্সিকো কোচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


দলের লড়াকু মানসিকতায় মুগ্ধ মেক্সিকো কোচ

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে চেকিয়াকে ৩-০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে, শতভাগ জয় নিয়ে গ্রুপসেরা হয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নেয় স্বাগতিক দলটি।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত আসরে, মেক্সিকোই প্রথম দল হিসেবে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নেয়। এই মাধ্যমে, ১৯৯০ সালের পর প্রথমবার কোনো স্বাগতিক দল গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে এগিয়ে যাওয়ার নজির গড়ে তারা।

ম্যাচের ৫৫তম মিনিটে, মাতেও চাভেজ গোল করে ম্যাচের গতিপথ বদলে দেন। এর পাঁচ মিনিট পর, ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান কিনোনেস। শেষ মুহূর্তে আলভারো ফিদালগোর গোল মেক্সিকোর জয় নিশ্চিত করে।

ম্যাচ শেষে, দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন কোচ হাভিয়ের আগিরে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলের মানসিক দৃঢ়তার প্রশংসা করেন তিনি।

আগিরে বলেন, 'প্রথম ২০ মিনিট আমাদের ভালো লাগেনি। তবে এরপর আমরা নিজেদের গুছিয়ে নেই এবং ম্যাচে ফিরে আসি। সেই জায়গাতেই দলের মানসিক শক্তির আসল রূপ দেখা গেছে।'

অভিজ্ঞ এই কোচ, এর আগে ২০০২ ও ২০১০ বিশ্বকাপেও মেক্সিকোর দায়িত্বে ছিলেন। ৬৭ বছর বয়সী এই কোচ জানান, দল ভালো খেললেও এখনো উন্নতির জায়গা রয়েছে।

তিনি বলেন, 'সবসময়ই কিছু না কিছু জায়গায় উন্নতির সুযোগ থাকে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়।'

আগিরের মতে, এই দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইতিবাচক মনোভাব। এখন লক্ষ্য হলো কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে আরও সামনে এগিয়ে যাওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে কুপে নিহত ৪ গারো পরিবারের মাঝে নগদ এক লক্ষ টাকার সহায়তা ও শুকনো খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিননিধি

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


মধুপুরে কুপে নিহত ৪ গারো পরিবারের মাঝে নগদ এক লক্ষ টাকার সহায়তা ও শুকনো খাবার বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত এক কূপ থেকে ছাগল তুলতে গিয়ে নিহত ৪ গারো পরিবারের সদস্যদের মাঝে সরকারি ভাবে জিআর প্রকল্পের মাধ্যমে নগদ এক লক্ষ টাকা ও শুকনো খাবার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণায়ের বরাদ্দকৃত নগদ অর্থ নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদান করেছে উপজেলা প্রশাসন। উপজেলার অরণখোলা ইউনিয়নের জলই গ্রামের নিহত বাবলু হাদিমা (৩৫), শিশু নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫) ও গ্রাব্রিয়েল নকরেক (৪৫) পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অর্থ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রমুখ। উল্লেখ্য, গত ২০ জুন শনিবার উপজেলার জলই গ্রামে পরিত্যক্ত কূপ থেকে একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের মৃত দেহ উদ্ধার করে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার করে মোট এক লক্ষ টাকা প্রদানের ঘোষনা অনুযায়ী এ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


কান জয়ের পর এবার লোকার্নো চলচ্চিত্র উৎসবে সম্মাননা পাচ্ছেন ভার্জিনি এফিরা

বিশিষ্ট বেলজিয়ান-বংশোদ্ভূত এবং ফ্রান্স-ভিত্তিক অভিনেত্রী ভার্জিনি এফিরা আন্তর্জাতিক স্বাধীন চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‌‘লোকার্নো চলচ্চিত্র উৎসব’-এ সম্মানিত হতে যাচ্ছেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা পর্বের দুটি সিনেমা—রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য এফিরাকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইস উৎসব কর্তৃপক্ষ। স্বাস্থ্যকর উৎসবের ঐতিহ্যকে বজায় রেখে তাকে ‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ দিয়ে বিশেষ স্বীকৃতি জানানো হবে।

আগামী ৭ আগস্ট লোকার্নোর বিখ্যাত পিয়াজ্জা গ্র্যান্ডে, যেখানে প্রায় সাড়ে ছয় হাজার আসন রয়েছে, উন্মুক্ত লেকসাইড ভেন্যুতে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ একই সন্ধ্যায় রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ সিনেমাটি প্রদর্শিত হবে, যা সিনেমাটির জন্য ভার্জিনি এফিরা কান উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছিলেন।

এফিরা সিনেমাটির জন্য কিছুটা জাপানি ভাষাও শিখেছিলেন। উৎসব কমিটি একটি বিবৃতিতে জানায়, ওলন্দাজ পরিচালক পল ভেরহোভেন এবং অস্কারজয়ী চলচ্চিত্র ‘অ্যানাটমি অব আ ফল’-এর নির্মাতা জুস্টিন ত্রিয়েতের মতো নামী পরিচালকদের সঙ্গে এফিরার ক্যারিয়ারে কিছু দুর্দান্ত কাজ রয়েছে। বিশেষ করে ভেরহোভেনের ‘এল’ (২০১৬) এবং ‘বেনেদেত্তা’ (২০২১) সিনেমার জটিল ও চ্যালেঞ্জিং চরিত্রে তার সাহসী অভিনয়ের জন্য তাকে আধুনিক ইউরোপীয় সিনেমার অন্যতম শীর্ষ তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

লোকার্নো উৎসবের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজ্জারো ভার্জিনি এফিরার অভিনয়শৈলীর প্রশংসা করে বলেন, এফিরা প্রতিটি চরিত্রে এক অনন্য সংবেদনশীলতা ফুটিয়ে তোলেন। তিনি সাহসী, চিন্তাশীল, স্বতঃস্ফূর্ত ও রসাত্মক; যার ফলে তিনি সমসাময়িক চলচ্চিত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। ভেরহোভেন থেকে হামাগুচি পর্যন্ত তার কাজের মাধ্যমে প্রতিনিয়ত এফিরা তার শৈল্পিক প্রতিভাকে স্বাধীন ও প্রাণবন্ত রূপ দিয়েছেন। তিনি সিনেমার একজন প্রকৃত অভিনেত্রীর সৌন্দর্যকে নিখুঁতভাবে ধারণ করেছেন।

চলচ্চিত্র দুনিয়ায় বিশেষ অবদানের জন্য দেওয়া এই লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ডের তালিকায় এর আগে যুক্ত হয়েছেন ফে ডানাওয়ে, মিয়া ফারো, অ্যান্ডি গার্সিয়া, অ্যাড্রিয়েন ব্রডি, মেগ রায়ান, হিলারি সোয়াঙ্ক এবং ডেইজি এডগার-জোন্সের মতো বিশ্বখ্যাত তারকারা। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ উৎসবের ৭৯তম আসর আগামী ৫ থেকে ১৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমবাপ্পেকে ছাড়িয়ে সবার উপরে রয়েছে বসনিয়ার আলাজবেগোভিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


এমবাপ্পেকে ছাড়িয়ে সবার উপরে রয়েছে বসনিয়ার আলাজবেগোভিচ

বিশ্বকাপের মঞ্চে কাতারের বিপক্ষে ম্যাচটি বসনিয়া ও হার্জেগোভিনার জন্য একাধিক রেকর্ড ও পরিসংখ্যান তৈরি করেছে। তবে সকল অর্জনের কেন্দ্রে ছিলেন তরুণ উইঙ্গার কেরিম আলাজবেগোভিচ, যিনি ভেঙে দিয়েছেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের একটি বিশ্বকাপ রেকর্ড।

ম্যাচের শুরুতেই সুলতান আল-ব্রাকের আত্মঘাতী গোলে কাতার পিছিয়ে পড়ে। চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের সংখ্যা এখন ১০, যা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এক আসরে সবচেয়ে বেশি আত্মঘাতী গোলের রেকর্ড রয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ১২টি আত্মঘাতী গোল।

তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত এসেছিল আলাজবেগোভিচের গোলের মাধ্যমেই। ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে তিনি ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এই কীর্তি গড়া সবচেয়ে কম বয়সি ফুটবলার হয়ে যান। গোল করার সময় তার বয়স ছিল ১৮ বছর ২৬৭ দিন।

এর আগে এই রেকর্ডটি কিলিয়ান এমবাপ্পের দখলে ছিল। ২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের হয়ে গোল করার সময় এমবাপ্পের বয়স ছিল ১৯ বছর ২০৭ দিন। ফলে প্রায় এক বছর কম বয়সে গোল করে আলাজবেগোভিচ এমবাপ্পেকে পেছনে ফেলে দিয়েছেন।

বসনিয়ার আরেকটি অর্জনের নায়ক ছিলেন এরমিন মাহমিচ। তিনি বদলি হিসেবে মাঠে নেমে জোড়া গোল করে চলতি বিশ্বকাপে বেঞ্চ থেকে উঠে এসে একাধিক গোল করা মাত্র তৃতীয় ফুটবলার হয়েছেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছিলেন দেনিস উন্দাভ ও ইয়োয়ান মানজাম্বি।

অন্যদিকে, কাতারের হয়ে সান্ত্বনার গোল করে ইতিহাসে জায়গা করে নিয়েছেন অধিনায়ক হাসান আল-হাইদোস। তিনি বিশ্বকাপে গোল করা মাত্র দ্বিতীয় কাতারি ফুটবলার। এর আগে ২০২২ বিশ্বকাপে দেশের হয়ে বিশ্বকাপে গোল করা প্রথম খেলোয়াড়  এর মর্যাদা পেয়েছিলেন মোহামেদ মুন্তারি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%