ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


পর্তুগালে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ইউরোপের দেশ পর্তুগালের সেতুবাল জেলার আলমেদায় একটি সড়ক দুর্ঘটনায় মো. শামসুল ইসলাম কামরান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। রবিবার (৫ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামরানের মৃত্যু ঘটে।

এর আগে ৪ জুলাই পর্তুগাল সময় রাত ৯টায় তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আলমেদা হাসপাতালে ভর্তি করেন। কামরানের অকাল মৃত্যুতে আলমেদা সহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত কামরান বাংলাদেশের সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামের মৃত মতলব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, কামরান সুন্নতি জীবনের জন্য ইউরোপের দেশ পর্তুগালে গিয়েছিলেন। তিনি চলতি বছর দেশে ফিরে গিয়ে বিয়ে করেছিলেন এবং হাতের মেহেদির রং মুছতে না মুছতেই তিন মাস আগে আবারও নিজ কর্মস্থলে ফিরে আসেন।

আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে তিন মাসে তিন সংঘর্ষ, আহত ৯ শিক্ষার্থী

স্থানীয় সময় ৪ জুলাই রাত ৯টায় তিনি কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি মারা যান।

নিহতের মরদেহ দেশে ফিরিয়ে নিতে কামরানের পরিবার পর্তুগালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি, কমিউনিটির নেতাকর্মী এবং পর্তুগালে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর ‘দেয়া আগুনে’ দগ্ধ হয়ে ১১ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:০৩ এম


স্বামীর ‘দেয়া আগুনে’ দগ্ধ হয়ে ১১ দিন পর মারা গেলেন অন্তঃসত্ত্বা তরুণী

রাজধানীর মিরপুরে দগ্ধ হওয়ার ১১ দিন পর মারা গেলেন ১৮ বছর বয়সী শিফা আক্তার, যিনি পোশাক অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবারের অভিযোগ করেছে যে, তার স্বামীসহ কয়েকজন মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে শিফা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিফা কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং তিনি চার বোনের মধ্যে বড়।

জাহাঙ্গীর আলম, শিফার বাবা, জানিয়েছেন যে, আট মাস আগে একই উপজেলার লাউরা পশ্চিম পাড়া গ্রামের সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিবাহিত জীবনের পর তারা মিরপুর-২ বড়বাগ এলাকার আজমত গার্মেন্টসের পাশে একটি বাসা ভাড়া নেন। তারা উভয়েই ওই গার্মেন্টসে চাকরি নেন। শিফার বাবা মিরপুরে থাকেন। ২৪ জুন মধ্যরাতে এলাকার কয়েকজন জাহাঙ্গীরকে খবর দেয় যে, তার মেয়ে শিফা আগুনে পুড়ে গেছে এবং তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে দগ্ধ মেয়েকে দেখার পর জানতে পারেন যে, তার স্বামী সোহেল ও আরও চার-পাঁচজন মিলে শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে গেছে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘বিয়ের সময় কিছু টাকা সোহেলকে যৌতুক হিসেবে দেয়ার কথা ছিল। তবে অভাবের কারণে সে টাকা দিতে পারিনি। ওই টাকার জন্য সোহেল এবং তার পরিবার নানা চাপ দিত। সোহেল শিফাকে মারধরও করতো। এরপর শিফা গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে গার্মেন্টসে চাকরি নেয়। পরবর্তীতে সোহেলও সেখানে চাকরি নেয়। শিফা ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এক মাস আগে সোহেল আবার শিফাকে মারধর করে এবং তাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায়। বাড়িতে না গেলে তাকে গাড়ির নিচে ফেলে দেওয়ার হুমকি দেয়। এই শঙ্কায় শিফা ১৫ দিন আগে চাকরি থেকে চলে আসে।’

তিনি আরও বলেন, ‘২৪ জুন রাতে সোহেল তাকে আগুনে পুড়ে হত্যা করে। পাশের ভবনের নির্মাণ শ্রমিকরা আগুন জ্বলতে দেখে তার শরীর থেকে আগুন নেভাতে যায় এবং তাদের সাহায্যে শিফা হাসপাতালে ভর্তি হয়। ১১ দিন হাসপাতালের চিকিৎসাধীন থাকার পর শিফার স্বামীর পরিবারের কেউই দেখতে আসেনি। সবাই গা ঢাকা দিয়েছে।’

শিফার মৃত্যুর নিশ্চিত তথ্য দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক, তিনি জানিয়েছেন মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত চালাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে অটোরিকশার চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ এম


নারায়ণগঞ্জে অটোরিকশার চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের একদিন পর মো. অলিউল্লাহ নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, ছিনতাইকারীরা অলিআল্লাহকে ছুরিকাঘাত করে হত্যার পর তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

জানাগেছে, নিহত অলিউল্লাহ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার হারুনের ছেলে। তিনি রোববার (৫ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অলিউল্লাহ রোববার সন্ধ্যায় জীবিকার উদ্দেশে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত গভীর হওয়া সত্ত্বেও তিনি বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার (৬ জুলাই) সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি ও মাইকিং করার পরেও অলিউল্লাহর সন্ধান পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সোমবার বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলে খবর পেয়ে নিহতের স্বজনরা অলিউল্লাহর লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য হারুনের লাশ শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সময় সংবাদকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা অলিউল্লাহকে হত্যার পর লাশ ফেলে দিয়ে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে।

তিনি জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন পর্যায়ে তদন্তসহ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় হত্যার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন থানা পুলিশের এই কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি জালাল উদ্দিন

চাঁদপুর -২ (মতলব) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সোমবার(৬ জুলাই-২০২৬) সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এই সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান এবং পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১২:১২ এম


পাঠ্যবই মুদ্রণে সময়মতো কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন পেপার মিল মালিকরা : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই মুদ্রণের জন্য কোনরূপ কৃত্রিম সংকট ছাড়াই বাজারমূল্যে প্রয়োজনীয় সব কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন দেশের পেপার মিল মালিকরা।

আজ সোমবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় পেপার মিল মালিক ও প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত কয়েক বছরে শেষ সময়ে প্রেস মালিকরা প্রায়ই অভিযোগ করতেন যে তারা সময়মতো কাগজ পাচ্ছেন না অথবা বাজারে কাগজের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম চাওয়া হচ্ছে।

এই সমন্বয়হীনতা ও সিন্ডিকেট দূর করতেই এবার দেশের খ্যাতনামা পেপার মিল মালিকদের ডাকা হয়েছে। তারা আশ্বস্ত করেছেন যে, বাজারে কাগজের দাম বাড়াবেন না এবং নির্ধারিত বাজারমূল্যে সঠিক সময়ে কাগজ সরবরাহ করবেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমরা সময়মতো শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে বদ্ধপরিকর। দেশের মানসম্মত কাগজে বই ছাপা হবে, সেটাই আমাদের আসল উদ্দেশ্য। পেপার মিল মালিকদের এই আশ্বাসের পর এবার মুদ্রণ খাতের প্রেস মালিকদের সাথেও বৈঠক করা হবে। এবার একটি আইনি ফ্রেমওয়ার্কের আওতায় চুক্তি হবে, যা নিশ্চিত করবে কেউ মাঝপথে চুক্তির ব্যত্যয় ঘটাতে পারবে না।‘

ব্রিফিংকালে মন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষের জন্য এনসিটিবি’র মাধ্যমে প্রায় ৩১ কোটি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটির জন্য আনুমানিক ৮০ হাজার মেট্রিক টন কাগজের প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, দেশের পেপার মিলগুলোর সক্ষমতা অনুযায়ী এই বিপুল পরিমাণ কাগজ আগামী দুই মাসের মধ্যে সরবরাহ করা সম্ভব। পেপার মিল মালিকরা প্রতি মাসে ন্যূনতম ৫৫ হাজার মেট্রিক টন মানসম্মত কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন।

বৈঠকে অংশ নিয়ে দেশীয় কাগজের গুণগত মান নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ডিএমডি মো. মুস্তাফিজুর রহমান, মেঘনা পেপার মিলস লিমিটেডের জিএম মো. ইয়ারুল ইসলাম বিদ্যুৎ, টি কে কেমিক্যাল কমপ্লেক্স লিমিটেডের জিএম মো. মোস্তফা কামাল, বেস পেপারস লিমিটেডের জিএম মো. জব্বার।

এছাড়া, যথাসময়ে বই ছাপানোর কাজ সফল করতে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন সুইস কোয়ালিটি পেপার (বিডি)-এর মো. শাখওয়াত হোসেন, ক্রিয়েটিভ পেপার মিলসের পরিচালক মো. ফিরোজ আহমেদ, এথিক্যাল পাল্প অ্যান্ড পেপার মিলসের মাসুদ কামাল রানা, পারটেক্স পেপার মিলসের মো. লুৎফর রহমান প্রমুখ।

পেপার মিল মালিকদের সাথে আলোচনা অব্যাহত রেখে খুব শিগগিরই প্রেস মালিকদের সাথেও বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%