ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রিটিশ নৌবাহিনীর ক্যামেরা থেকে চীনে সিগন্যাল, তোলপাড়


ব্রিটিশ নৌবাহিনীর ক্যামেরা থেকে চীনে সিগন্যাল, তোলপাড়

যুক্তরাজ্যের রয়্যাল নেভির স্পেশাল ফোর্সের ব্যবহৃত একটি ড্রোনে চীनी প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা এবং এটি থেকে চীনে সংকেত পাঠানোর প্রকাশিত খবরে তোলপাড় শুরু হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ দূরনিয়ন্ত্রিত নজরদারি ড্রোনটির প্রধান ক্যামেরা থেকে গোপন তথ্য ও সংকেত চীনের একটি সার্ভারে পাঠানো হচ্ছিল। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) বিষয়টি অস্বীকার করে বলে, কোনো সামরিক সিস্টেম বা সংবেদনশীল তথ্য বিদেশে পাচার হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতিবেদন উল্লেখ করে যে, ব্রিটিশ রয়্যাল মেরিনসের ব্যবহৃত ১ কোটি ২০ লাখ পাউন্ড মূল্যের 'কে-থ্রি' মডেলের নজরদারি ড্রোনগুলোতে এই নিরাপত্তার ঝুঁকি ধরা পড়ে। ডাইভারশন ও কৌশলগত সুবিধার জন্য পারস্য উপসাগরের প্রণালি এলাকায় মোতায়েনের অংশ হিসেবে ড্রোনগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল। জানা গেছে, ড্রোন প্রস্তুতকারক ক্রাকেন টেকনোলজি গ্রুপ তৃতীয় একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ক্যামেরাগুলো সংগ্রহ করেছিল। যদিও এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় থাকলেও, তারা প্রতিনিয়ত চীনে তথ্য পাঠাতে সক্ষম ছিল বলে অনুসন্ধানে প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন: কম্বোডিয়ায় আটকেপড়া ১৮০০ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দ্রুত ফিরিয়ে আনার দাবি

বিষয়টি নজরে আসার পর প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্যামেরাগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ ঘটনায় যুক্তরাজ্যজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে সামরিক সরঞ্জামাদিতে চীনা যন্ত্রাংশের উপস্থিতি পরীক্ষা করার জন্য জরুরিভাবে নিরীক্ষার দাবি করা হয়েছে। বিরোধী দলের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বিশেষ সামরিক বাহিনীর কার্যক্রম ও প্রশিক্ষণের এভাবে রেকর্ড হওয়া জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর ঝুঁকি।

চীনের কাছে ডেটা পাচার বা প্রযুক্তিভিত্তিক নজরদারির উদ্বেগে সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেন বেশ কঠোর অবস্থান নিয়েছে। ২০২০ সালে ৫-জি নেটওয়ার্ক থেকে চীনা কোম্পানি হুয়াওয়েকে বাদ দেওয়া হয়। এমনকি সম্প্রতি ব্রিটিশ বিশেষ বাহিনীর সদর দপ্তরে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর পল্টন এলাকায় ১৩ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


রাজধানীর পল্টন এলাকায় ১৩ জন গ্রেফতার

রাজধানীর পল্টন থানা এলাকার আওতাধীন স্থান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পল্টন থানা পুলিশ আজ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এই তথ্য প্রকাশ করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-মো. মাহবুবুর রহমান আশিক ওরফে কায়েস (৩৬), মো. রায়হান (২৫), মো. ইব্রাহীম (৩০), মো. মানিক ওরফে টনি মোল্লা (৩০), মো. অনিক (২৬), মো. হযরত আলী (২২), মো. সাগর (১৯), মোস্তফা জামান মুন্না (২৭), মো. ইমরান (২৮), মো. দেলোয়ার ওরফে দেলু (৪০), মো. শাকিল (১৮), মো. আরিফ (১৯) এবং মো. আল আমিন ওরফে সজিব (২৪)। এই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

চট্টগ্রাম, ১১ আগস্ট, ২০২৬ : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্বোধন করেন চট্টগ্রামের ‘বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা’। উদ্বোধনকালে তিনি সবাইকে গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকালে নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানস্থ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে পরিবেশগত উন্নয়নকেও অগ্রাধিকার দিয়েছে। এ প্রেক্ষাপটে, দেশে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা, গাছ এবং জীববৈচিত্র্য রক্ষা করা অত্যাবশ্যক। বিষয়টি সবাইকে মনে রাখতে হবে এবং গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা করতে হবে।

সরকারের লক্ষ্যে যদি নাগরিকরা নিজেদের প্রয়োজনের কথা ভেবে গাছ লাগান, তাহলে বাংলাদেশ হবে অন্যতম সবুজ দেশ।’

বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘সরকার দেশকে সবুজায়নের জন্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি লাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছে, তা পূরণে সংশ্লিষ্টদের সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার। সুতরাং, এখানে কোনো প্রকারের ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কোথায় কত গাছ লাগানো হচ্ছে, তার হিসাব নেওয়া হবে।’

অনুষ্ঠানের মঞ্চে প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ সমাজিক বনায়নের উপকারভোগীদের হাতে লভ্যাংশের চেক তুলে দেন।

পরে, অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে নিজেদের পছন্দের কিছু গাছের চারাও কিনে নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের গোলান মালভূমির দখলদারিত্বকে স্বীকৃতি দিল কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ইসরাইলের গোলান মালভূমির দখলদারিত্বকে স্বীকৃতি দিল কলম্বিয়া

অধিকৃত সিরীয় গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের দাবি কলম্বিয়া স্বীকৃতি দিয়েছে। দেশের কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যেই এই ঘোষণা এসেছে।

গত সোমবার (১০ আগস্ট) কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্ব এবং ‘বহিরাগত হুমকি থেকে আত্মরক্ষার অধিকার’ কলম্বিয়া স্বীকার করছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, গোলান মালভূমির ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব বজায় রাখা দেশটির জাতীয় প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কলম্বিয়া বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের দাবি স্বীকৃতি দিল, যুক্তরাষ্ট্রের পর। ১৯৮১ সালে ইসরাইল গোলান মালভূমি নিজেদের সঙ্গে একীভূত করার ঘোষণা দেয়, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশ দেশ ওই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিল।

কলম্বিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার। তিনি নতুন কলম্বীয় প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলাকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করে এই স্বীকৃতিকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন।

গিদিওন সার জানান, দে লা এসপ্রিয়েলার শপথ গ্রহণের এক দিন আগে কলম্বিয়ার বারানকিয়ায় বৈঠকের সময় গোলান মালভূমি নিয়ে এ সিদ্ধান্তের বিষয়ে সমঝোতা হয়েছিল।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধে সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমির অধিকাংশ দখল করে নেয় ইসরাইল। পরবর্তীতে ১৯৮১ সালে অঞ্চলটি নিজেদের ভূখণ্ডের সঙ্গে তাদেরকে একটি চুক্তির মাধ্যমে সংযুক্ত করার ঘোষণা দেয়া হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ এই পদক্ষেপকে অবৈধ হিসেবে বিবেচনা করে।

জাতিসংঘ এখনও গোলান মালভূমিকে সিরিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়। গত মাসে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই অবস্থান পুনর্ব্যক্ত করে ইসরাইলের দখলদারিত্বকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময়ে সিরিয়া গোলান মালভূমি পুনর্দখলের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরবর্তী সময়ে ১৯৭৪ সালে ইসরাইল ও সিরিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গোলান মালভূমির ওপর ইসরাইলের দাবি স্বীকৃতি দেয়, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

কলম্বিয়ার এই স্বীকৃতি এমন এক সময়ে এসেছে, যখন সিরিয়ায় ইসরাইলের সামরিক উপস্থিতি বাড়ছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরাইল সিরিয়ার ভূখণ্ডে সামরিক তৎপরতা জোরদার করে।

ইসরাইল জাতিসংঘের পর্যবেক্ষণে থাকা একটি বাফার জোনে সেনা মোতায়েন করেছে এবং কৌশলগত গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা দখলে নিয়েছে, যার মধ্যে দামেস্কের দিকে নজর রাখা সিরিয়ার জাবাল আল-শেখ বা মাউন্ট হারমনের অংশও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেড় দশকে দেশের সব ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


দেড় দশকে দেশের সব ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে: তথ্য উপদেষ্টা

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গত দেড় দশকে দেশের প্রতিটি ইনস্টিটিউট ধ্বংস করা হয়েছে। উপদেষ্টা বলেন, ম্যানিপুলেট (কারসাজি) করে নানান রকম মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এই কারণে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে বড় ধরনের পরিবর্তন আশা করা ঠিক হবে না।

তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা একেবারেই ভুল। শ্রীলঙ্কায় সরকারের ইকোনমিক মিসম্যানেজমেন্ট ছিল, যার কারণে সেখানে রিজার্ভ ক্রাইসিস তৈরি হয়েছিল। তবে দেশটিতে জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল এবং সেখানকার ইনস্টিটিউটগুলো ধ্বংসপ্রাপ্ত হয়নি। তাই নতুন সরকার ক্ষমতায় আসার পর তাদের জন্য অর্থনৈতিক সংস্কার করা অনেক সহজ ছিল।

আজ মঙ্গলবার দুপুরে, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলনের একটি অনুষ্ঠানে সম্মানিত অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের সামনে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার ও প্রবৃদ্ধির একটি অতিরঞ্জিত চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের শেষ তিন-চার বছর বাংলাদেশে একটি স্থবিরতা এবং মূল্যস্ফীতির পরিস্থিতির মধ্যে পরিচালিত হয়েছে।

তিনি মন্তব্য করেন, আমি বলছি না, আমাদের ভবিষ্যৎ খুব খারাপ। কিন্তু আমাদের কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে আছি, সেটা সম্ভবত মাথায় রাখা দরকার। গত ১৫ বছরে যে বিপর্যয়ের শাসন ছিল, তার মাশুল আমরা এখনো দিচ্ছি। আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি, সেখান থেকে কারিগরি দিক বিবেচনায় মনে হতে পারে, আমাদের অর্থনৈতিক সংস্কার বা প্রবৃদ্ধি অন্তত আরও দ্রুত হওয়া উচিত ছিল। আমি যতদূর অর্থনীতি বুঝি, আমার কাছে এটাও খুব সহজ কোনো কারণে মনে হয় না।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে যে মানসিকতা তৈরি হয়েছে, সেখান থেকে হঠাৎ বেরিয়ে আসা সহজ নয়। আমলাতন্ত্রের অনেকের মধ্যে নির্বাচিত রাজনৈতিক সরকারের সঙ্গে কীভাবে কাজ করতে হয়, সেই বোধও হারিয়ে গেছে। নির্বাচিত রাজনৈতিক সরকার দ্রুত ফলাফল চাইবে। কারণ সেই ফলাফল দেখিয়ে আবার ভোট চাইবে। গত ১৫ বছর ধরে এই প্রবণতাগুলো ছিল না। এ কারণেই আমি মনে করি, প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়গুলো একে অপরের সঙ্গে গাঁথা। এগুলো বাস্তবায়নে কিছুটা সময় দেওয়া প্রয়োজন।

অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম মাশরুর রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবু আহমেদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার এবং অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%