ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার


কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেপ্তার

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদ (২৩) কে চাপা দেওয়ার ঘটনায় শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. লিমন খান (২৬)। বুধবার শেরেবাংলা নগর থানা পুলিশ কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য দেওয়া হয়েছে। গত রোববার সকালে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার বাধায় রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাহমুদকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


দেশের ১২ জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির শঙ্কা

দেশের ১২টি জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে এসএসসি ফলাফল পর্যালোচনা ও ক্রীড়া আয়োজন নিয়ে মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

সন্দ্বীপ প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


সন্দ্বীপে এসএসসি ফলাফল পর্যালোচনা ও ক্রীড়া আয়োজন নিয়ে মতবিনিময়

চট্টগ্রামের সন্দ্বীপে ২০২৬ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা, প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এবং নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ আয়োজন উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভাটি বুধবার (১৯ আগস্ট) সন্দ্বীপ উপজেলা পরিষদে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ১১টি দাখিল মাদ্রাসার সুপার, দুটি কারিগরি স্কুলের প্রধান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হয় এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা, বিশেষ করে পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ও নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭ সফলভাবে আয়োজনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন।

বক্তব্য দেন চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার ব্যক্তিগত সহকারী আবুল কাশেম মাস্টার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শরীফ।

বক্তারা শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তারা ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জন জেলেকে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

আজ বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইন এলাকায় আরাকান আর্মির কাছ থেকে ২৪ জন বাংলাদেশি জেলেকে গ্রহণ করে। পরে তাদেরক টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কার্যক্রম স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বয়ে চলমান রয়েছে। পরিচয় নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে গিয়ে এই জেলেরা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছেন।

এ সময় মিয়ানমারের আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরবর্তীতে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত এলাকায় আটক রাখা হয়। আটক জেলেদের পরিবারের উদ্বেগ এবং মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং সমন্বয় অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানবিক সংকট মোকাবিলায় পেশাদারিত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


বদলগাছীতে অবৈধ রিং ও চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনের আওতায় অভিযান পরিচালনা করে জলাশয় থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বুধবার বিকেলে, উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জালগুলি জব্দ করা হয়।

পরে, জব্দকৃত বিপুল পরিমাণ অবৈধ জাল উপজেলা শহরের বালুচর এলাকায় নিয়ে গিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।

এছাড়া, উপজেলা মৎস্য বিভাগ জানায় যে, চায়না দুয়ারী রিং জাল ব্যবহারের কারণে মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ে। এতে দেশের দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ কারণে জলाशয়ে এ ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক সহ থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%