ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

মরক্কোর কাছে কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ


মরক্কোর কাছে কানাডার বিপক্ষে ব্যবধান দ্বিগুণ

কানাডার বিপক্ষে দাপুটে ফুটবল প্রদর্শন করছে মরক্কো। আজ্জেদিন উনাহিরের দুটি গোলে ম্যাচের ৮২ মিনিটে উত্তর আফ্রিকার দলটি ২-০ ব্যবধানে এগিয়ে গেছে।

সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা করে কানাডা। তারা দ্বিতীয়ার্ধে একসঙ্গে অনেক খেলোয়াড়কে সামনে তুলে আনে। তবে সেই সুযোগ কাজে লাগিয়ে মরক্কো তাদের খেলায় এগিয়ে যায়। বল দখলে নিয়ে তারা দ্রুত পাল্টা আক্রমণে যায়।

মাঝমাঠ থেকে একটি দারুণ থ্রু পাস পৌঁছায় ব্রাহিম দিয়াজের কাছে। তিনি বক্সের সামনে এসে নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন উনাহিরের উদ্দেশে। এই সুযোগ পেয়ে মিডফিল্ডার কোনো ভুল করেননি। কাছের পোস্ট লক্ষ্য করে তিনি জোরালো শটে বলটিকে জালে জড়িয়ে দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: এমপি নুরুল আমিন

ম্যাচে নিজের দ্বিতীয় গোল করার পর মরক্কোর শিবির উচ্ছ্বাসে ভরপুর হয়ে ওঠে। এই গোলের পর কানাডার জন্য ম্যাচে ফেরার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১০ এম


সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দেশে পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে।

তিনি আরও বলেন, খামারিদের সঙ্গে আলোচনা করে এ খাতের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আজ শনিবার, টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর তিনি প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ করেছেন এবং এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, ১০ জন প্রান্তিক উদ্যোক্তাকে ১০টি মহিষ এবং ৫০ জন দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যকে ১০০টি ছাগল দেওয়া হয়েছে। প্রতিটি ছাগলের সঙ্গে ৫০ কেজি করে খাদ্যও দেওয়া হয়েছে। এ সহায়তার মাধ্যমে প্রান্তিক খামারিরা লাভবান হবেন এবং অসহায় পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও উল্লেখ করেন, সহায়তা পাওয়া উপকারভোগীদের সামর্থ্য ছিল না এসব পশু কেনা। সরকারি এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলাল উদ্দিন খান উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, বিচারের মুখোমুখি হতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১১ এম


দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, বিচারের মুখোমুখি হতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং শিগগিরই তাদের রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে।

আজ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইতোমধ্যেই আইনি বিধান সংশোধন করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছি এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে, দলটিকে বিচারের আওতায় আনা হবে।’

সাংবিধানিক ও আইনি সংশোধনীর প্রসঙ্গ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কাঠামো এখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মামলা করার জন্য আইনি ভিত্তি এনে দিয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এটি রাজনৈতিকভাবে পরাজিত ও বিলীন হয়ে গেছে। এটি আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ব্যবহার না করার আহ্বান জানান এবং সতর্ক করে দেন, যারা আন্দোলনের ‘চেতনা বিক্রি করে’ রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবে, ইতিহাস তাদের বিচারের জন্য তাদের মুখোমুখি করবে।

তিনি জুলাই অভ্যুত্থানের ঐতিহ্য সংরক্ষণ এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার ব্যাপারে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

স্বাগতিক কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ এম


স্বাগতিক কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো

 

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। তারা দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে কানাডাকে হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলে পরাজিত করেছে।

ম্যাচের প্রথমার্ধে যদিও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল প্রদর্শিত হয়, তবে বিরতির পর মরক্কো পুরো নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের তিনটি গোল ঘটে।

ম্যাচের ৫০মিনিটে গোল করে মরক্কোকে এগিয়ে নেওয়ার কাজটি করেন আজ্জেদিন উনাহি। এরপর ৮২ মিনিটে তারই দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান আরও বৃদ্ধি ঘটে। ম্যাচের শেষদিকে সুফিয়ান রাহিমি তৃতীয় গোলটি করে।

এই জয় দিয়ে মরক্কো টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। তারা আগামী বৃহস্পতিবার ফক্সবরোতে ফ্রান্স অথবা প্যারাগুয়ের বিপক্ষে মোকাবিলা করবে।

অপর দিকে, স্বাগতিক কানাডার জন্য এটি একটি বড় হতাশার বিদায়। ম্যাচে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করা সত্ত্বেও তারা সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত সুযোগ নষ্ট করার কারণে তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মমতার হুঁশিয়ারি: ‘আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ এম


মমতার হুঁশিয়ারি: ‘আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে’

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চরম বিপর্যয়ের পরে ধাক্কা সামলাতে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অনমনীয় মনোভাব বজায় রেখেছেন। এরই মধ্যে দলের অধিকাংশ বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা দল গঠন করার এবং লোকসভা সাংসদদের একটি তৃতীয় ব্লক তৈরি করায় ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবির লড়াইের জন্য তিনি রাজনৈতিক বিরোধীদের চ্যালেঞ্জ জানিয়েছেন।

মমতা সাফ জানিয়ে দিয়েছেন, তাকে থামাতে হলে বিরোধীদের তাকে হত্যা করতে হবে। দলীয় বিদ্রোহীদের বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, তৃণমূলের প্রতীক তার এবং তার প্রতি অনুগত শিবিরের কাছেই থাকবে। তার এ অবস্থান ইঙ্গিত দেয় যে বিদ্রোহীদের বিরুদ্ধে প্রতীক নিয়ে একটি দীর্ঘ আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হবে। তিনি উল্লেখ করেন, দলের প্রতীক কোথাও যাবে না এবং তা তারই থাকবে। তিনি বলেন, "আমাকে থামাতে হলে তোমাদের আমাকে মারে ফেলতে হবে।"

শনিবার (৪ জুন) তৃণমূল কংগ্রেস প্রধান আরও একটি বড় ধাক্কা খান, যখন তার প্রতি অনুগত অন্যতম শীর্ষ নেত্রী ও দলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেন। পরে চন্দ্রিমা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরে দেখা যান, এছাড়াও গত শুক্রবার কলকাতার তৃণমূলের মূল কার্যালয় দখল করে নেয় বিদ্রোহীদের সমর্থকরা।

চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, চন্দ্রিমা আগেই তাকে বাস্তব পরিস্থিতি এবং পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। কারণ চন্দ্রিমার ছেলে এর আগে তৃণমূল বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়েছিলেন। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে আসা কোনো উপদেষ্টা পদের প্রস্তাব তিনি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে কখনোই বিদ্রোহীদের সঙ্গে হাত মেলাবেন না। মমতা দাবি করেন, মূলত চাপের মুখেই বিদ্রোহীরা দল থেকে চলে গেছে। তিনি আরও বলেন, "আমি বা আমার দল বিজেপির কোনো চাপের কাছে মাথা নত করব না।"

গত শুক্রবার তৃণমূলের কার্যালয় দখল এবং সেখানে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনার পর মমতা তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "যারা গতকাল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে তালা লাগিয়েছিল, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই—আমরা ওই অফিসটি ভাড়া নিয়েছিলাম এবং ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত আমাদের লিজ রয়েছে।"

তিনি আরও বলেন, "কোনো ব্যক্তি দল ছাড়তেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে দল নামক প্রতিষ্ঠানটি বিলুপ্ত হয়ে গেছে। এটি দলের সম্পত্তি, আমি বা অন্য কেউ জোর করে ‘মা, মাটি, মানুষ'-এর এই সম্পত্তি দখল করতে পারে না।"

২০১১ সালে সাড়ে তিন দশকের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতার কেন্দ্রে আসা এই নেত্রী মনে করিয়ে দেন, তৃণমূলের আদর্শ পুরোপুরি বিজেপি বিরোধী। তিনি প্রশ্ন তোলেন, "এই প্রতীক আমার দেওয়া। আমি ২০২৬ সালের নির্বাচনে আপনাদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলাম। নির্বাচনের মাত্র দুই মাসের মধ্যে আপনারা কীভাবে এমন বিশ্বাসঘাতক হলেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত।"

চন্দ্রিমার বিদায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি নিজেই এখন জাতীয় ও রাজ্য স্তরে দলের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন এবং তার কালীঘাটের বাসভবনে অবস্থিত কার্যালয়টিই এখন থেকে তৃণমূলের মূল কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। উল্লেখ্য, রাজ্য নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেই দলে এই ভাঙন শুরু হয়, যেখানে বিদ্রোহীরা মমতার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ইতোমধ্যে ৬০ জনেরও বেশি বিধায়ক এবং ২০ জনেরও বেশি লোকসভা সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দল থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। পদত্যাগের পর চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার সর্বোচ্চ শ্রদ্ধা থাকবে, তবে দলে পারস্পরিক বিশ্বাস ও আস্থার অভাবের কারণেই তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%