ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মালদ্বীপে উদ্বোধন হলো বাংলাদেশি আলোকচিত্র প্রদর্শনী ‘এমবার’


মালদ্বীপে উদ্বোধন হলো বাংলাদেশি আলোকচিত্র প্রদর্শনী ‘এমবার’

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : মালদ্বীপের রাজধানী মালেতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি আলোকচিত্রী জিএমবি আকাশের একক আলোকচিত্র প্রদর্শনী ‘এমবার’ শুরু হয়েছে। এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো শিল্প ও সংস্কৃতির মাধ্যমে জনসম্পর্ক ও মানবিক সংযোগকে গভীর করা।

গ্যালারি ৩৫০-এর উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে বাংলাদেশের পাশাপাশি নেপাল, ভারত ও পাকিস্তানের প্রান্তিক জনগণের জীবন সংগ্রাম, মানবিক মর্যাদা, সহনশীলতা ও সামাজিক মেলবন্ধনের বিভিন্ন দিক অত্যন্ত সংবেদনশীলভাবে উপস্থাপন করা হয়েছে।

গতকাল রোববার প্রদর্শনীটি উদ্বোধন করা হয়। আজ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, জাপানের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, চীন ও শ্রীলঙ্কার কূটনৈতিক প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন দেশের কূটনীতিক, মালদ্বীপের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং প্রবাসীরা।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়ে বলেন, "সংস্কৃতি ও শিল্প হলো বাংলাদেশের জন কূটনীতি এবং ‘সফট পাওয়ার’-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।" তিনি আরও উল্লেখ করেন, ঐতিহ্যগত প্রাতিষ্ঠানিক কূটনীতির সীমানা ছাড়িয়ে শিল্প দুই দেশের মানুষের মধ্যে সরাসরি মানবিক অনুভূতি ও অভিজ্ঞতার আদান-প্রদান ঘটাতে সক্ষম।

তিনি ‘পাওয়ার অব বন্ডিং’ বা জনসম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক ও বাণিজ্যিক সম্পর্ক কেবল সরকার-টু-সরকার যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়। এই ধরনের প্রদর্শনী মালদ্বীপের জনগণের কাছে বাংলাদেশের মানুষ ও তাদের জীবনযাত্রাকে নতুনভাবে চিনতে সাহায্য করবে, যা দীর্ঘমেয়াদে দুই দেশের পারস্পরিক আস্থা ও বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে।

আলোকচিত্রী জিএমবি আকাশ অনুষ্ঠানে তার প্রদর্শিত আলোকচিত্রগুলোর পেছনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বিশেষ করে সমাজের শ্রমজীবী ও প্রান্তিক জনগণের ন্যায্য মজুরি, মানবিক কর্মপরিবেশ এবং তাদের অর্জিত মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার জন্য জোর আহ্বান জানান।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়েছে, দুই দেশের সম্পর্ককে আরও গতিশীল করতে ভবিষ্যতে মালদ্বীপে শিল্প প্রদর্শনী, সাহিত্য চর্চা, শিক্ষামূলক উদ্যোগ ও শিল্পী বিনিময়ের মতো নানাবিধ সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

২০ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত গ্যালারি ৩৫০-এ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ, আইন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ, আইন কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন পদত্যাগ করেছেন রাষ্ট্রের আইন কর্মকর্তার পদ থেকে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি ব্যক্তিগত কারণে আইন ও বিচার বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, ৯ সেপ্টেম্বর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেছিলেন। তারও দুই দিন আগে, ৭ সেপ্টেম্বর, পাঁচজন উচ্চপদস্থ আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন। তাদের মধ্যে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, মামুন চৌধুরী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।

এছাড়া, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম সম্প্রতি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে সরে দাঁড়ান।

আরো পড়ুন

তেলের দাম না বাড়ালে এলসি খোলার অর্থের ঘাটতি মেটানো কঠিন ছিল।

এর আগে, জুন মাসে সরকারের একাধিক সিদ্ধান্ত ও অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে জামায়াত সমর্থিত ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেলসহ মোট ১৮ জন কর্মকর্তা একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদের অংশ হিসেবে তারা সম্মিলিতভাবে পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মচারীদের জিপিএফ ও সিপিএফ-এর মুনাফার হার ১২ থেকে ১৩ শতাংশে বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


সরকারি কর্মচারীদের জিপিএফ ও সিপিএফ-এর মুনাফার হার ১২ থেকে ১৩ শতাংশে বৃদ্ধি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৬ : সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ)-এর মুনাফার হার নির্ধারণ করেছে।

সাধারণ ভবিষ্য তহবিলের প্রারম্ভিক স্থিতির জন্য মুনাফার হার পূর্বের অবস্থানেই রাখা হয়েছে। তবে, জমাকৃত চাঁদার ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফার হার ১২ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন অর্থ বিভাগের প্রবিধি-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাহিদুল করিম।

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সাধারণ ভবিষ্য তহবিলের প্রারম্ভিক স্থিতি ১৫ লাখ টাকা পর্যন্ত হলে মুনাফার হার ১৩ শতাংশ হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির জন্য ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তদূর্ধ্ব স্থিতির ক্ষেত্রে ১১ শতাংশ মুনাফা প্রদান করা হবে। এই হারগুলো আগের অর্থবছরের মতোই রয়েছে।

অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে জমাকৃত চাঁদার উপরও সংশ্লিষ্ট স্তরের ভিত্তিতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। ১৫ লাখ টাকা পর্যন্ত জমাকৃত চাঁদায় ১৩ শতাংশ, ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকা থেকে তদূর্ধ্ব জমার ক্ষেত্রে ১১ শতাংশ মুনাফা প্রযোজ্য হবে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে জমাকৃত চাঁদার ক্ষেত্রে ১৫ লাখ টাকা পর্যন্ত ১২ শতাংশ এবং ১৫ লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে ১১ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়েছিল। ফলে, নতুন অর্থবছরে ১৫ লাখ টাকা পর্যন্ত জমাকৃত চাঁদার মুনাফার হার এক শতাংশীয় পয়েন্ট বেড়ে গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সাধারণ ভবিষ্য তহবিল ও প্রদেয় ভবিষ্য তহবিলের জন্য নির্ধারিত এই হারগুলো ১৯৭৯ সালের সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালার ১২(১) বিধি এবং ১৯৭৯ সালের প্রদেয় ভবিষ্য তহবিল বিধিমালার ১২ বিধির আওতায় নির্ধারণ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, সব প্রদেয় ভবিষ্য তহবিলভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা সমান নয়। স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আর্থিক বিধিবিধানের আলোকে ছকে নির্ধারিত স্তরভিত্তিক হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করে কর্মচারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তাকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


ঢাকার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তাকে বরখাস্ত

দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ মোট ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

২০২৪ এবং ২০২৫ সালে কর্মস্থলে অনুপস্থিতির কারণে দায়ের হওয়া বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্ত হওয়া অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডনিতে হত্যার আগে পুলিশ কর্মকর্তার উবার ইটসের ছদ্মবেশ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


সিডনিতে হত্যার আগে পুলিশ কর্মকর্তার উবার ইটসের ছদ্মবেশ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

অস্ট্রেলিয়ার সিডনিতে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনার আগে, ঘাতক পুলিশ কর্মকর্তা ‘উবার ইটস’ ডেলিভারি বয় হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিলেন। নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টে শুরু হওয়া বিচারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রসিকিউটররা এই তথ্য জনসমক্ষে নিয়ে আসেন। খবরটি বিবিসি থেকে প্রাপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%