ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

লন্ডনে চীনের বিশাল দূতাবাস নির্মাণে আদালতের রায়


লন্ডনে চীনের বিশাল দূতাবাস নির্মাণে আদালতের রায়

লন্ডনের কেন্দ্রে একটি বিশাল চীনা দূতাবাস নির্মাণের পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে একটি ব্রিটিশ আদালত। একই সঙ্গে আদালত কর্তৃক এর বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) লন্ডনের হাইকোর্ট ‘রয়্যাল মিন্ট কোর্ট রেসিডেন্টস অ্যাসোসিয়েশন’-এর দায়ের করা আইনি চ্যালেঞ্জটি খারিজ করে দেয়।

সংগঠনটি দূতাবাস নির্মাণের বিরুদ্ধে আদালতে রিট দায়ের করেছিল। তাদের অভিযোগ হলো, দূতাবাসটি নির্মিত হলে স্থানীয় বাসিন্দাদের মানবাধিকারের ঝুঁকি তৈরি হতে পারে। দুই বিচারক ভার্চুয়ালি শুনানিতে বাসিন্দাদের দাবিগুলো খারিজ করে দিয়েছেন এবং জানান, আবাসন মন্ত্রী এবং লন্ডনের টাওয়ার হ্যামলেটস ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ জানুয়ারি মাসে পরিকল্পনার অনুমোদন দিয়ে আইনসম্মত কাজই করেছে।

‘টাওয়ার অফ লন্ডন’-এর কাছে অবস্থিত দুই শতাব্দীর পুরনো ‘রয়্যাল মিন্ট কোর্ট’ এলাকায় দূতাবাসটি নির্মাণের জন্য চীনের পরিকল্পনা অনুমোদন করা হয়েছিল, যা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের ঠিক আগে। প্রস্তাবিত স্থানটির নিকটবর্তী প্রায় ১০০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ওই আবাসিক সংগঠনটি বলেছে, দূতাবাসের উপস্থিতির ফলে সন্ত্রাসী হামলা ও বিক্ষোভ দমনের মতো ঘটনাগুলো ঘটতে পারে।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

এছাড়া তারা দাবি করেছিল, এই স্থাপনাটি ব্যবহার করে যুক্তরাজ্যের ভূখণ্ডে গুপ্তচরবৃত্তি চালানো এবং চীনের কঠোর বা দমনমূলক আইন কার্যকর করার চেষ্টা করা হতে পারে বলে তাদের উদ্বেগ। সংগঠনটি অগ্নিকাণ্ডের ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা উল্লেখ করেছেন, কূটনৈতিক দায়মুক্তির (ডিপ্লোম্যাটিক ইমিউনিটি) কারণে যুক্তরাজ্য সরকার সেখানে ব্রিটিশ নিরাপত্তা বিধিমালা কার্যকর করার সুযোগ পাবে না।

বাসিন্দা সংগঠনের প্রধান লুক পোলার্ড এক বিবৃতিতে বলেন, বেইজিং হয়তো ভাবছে এই রায়ই শেষ কথা। কিন্তু তা নয়। আপিল করার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তিনি বলেন, তারা যদি আশা করে যে আমরা মাথা নত করব এবং আমাদের রাজধানীকেই সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি)-র ক্ষমতার কেন্দ্রে পরিণত হতে দেব, তবে এই বিশাল দূতাবাসের বিরুদ্ধে গড়ে ওঠা বিরোধিতার শক্তিকে তারা সম্পূর্ণ ভুল বুঝেছে।

বেইজিং ২০১৮ সালে ‘টাওয়ার অফ লন্ডন’-এর পাশে অবস্থিত ঐতিহাসিক ‘রয়্যাল মিন্ট’-এর জায়গাটি প্রায় ৩২৭ মিলিয়ন ডলারে কিনেছিল। ২০ হাজার বর্গমিটার আয়তনের এই স্থানে যুক্তরাজ্যের বৃহত্তম দূতাবাস কমপ্লেক্স গড়ে উঠবে। আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং লন্ডনের টাওয়ার হ্যামলেটস বরো কর্তৃপক্ষ তাদের অবস্থানের পক্ষে যুক্তি দিয়ে বলেছে, পরিকল্পনা প্রণয়নের সময় তারা বাসিন্দাদের উদ্বেগের বিষয়গুলো ‘সতর্কতা ও বিবেচনার সঙ্গে’ আমলে নিয়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনের বেলায় ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু ১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


দিনের বেলায় ডাকাতির চেষ্টা, গণপিটুনিতে মৃত্যু ১ জনের

টাঙ্গাইলের মির্জাপুরে দিনে-দুপুরে একটি নির্মাণাধীন সরকারি প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত হয়েছেন শুকুর আলী (২৫) নামে এক যুবক। এই ঘটনার প্রেক্ষিতে ডাকাতদের হামলায় খোকন শেখ নামের এক নিরাপত্তাপ্রহরী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা এলাকায় নির্মাণাধীন ‘রুট অপারেশনাল ইউনিট’ প্রাঙ্গণে এ ঘটনার সূত্রপাত ঘটে। নিহত শুকুর আলী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

জানা যায়, দুপুরের দিকে শুকুর আলীসহ ৬-৭ জনের একটি ডাকাত দল পিকআপ ভ্যান নিয়ে ওই সরকারি প্রতিষ্ঠানে হামলা দেয়। এই সময় ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রতিষ্ঠানে কর্মরত নিরাপত্তাপ্রহরী খোকন শেখ তাদের বাধা দেন। এ সময় ডাকাত সদস্যরা তাকে বেধড়ক মারধর ও মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

নিরাপত্তাপ্রহীরীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে শুকুর আলীকে ধরে ফেলেন এবং গণধোলাই দেন। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পরিস্থিতি বেগতিক মনে করে ডাকাত দলের অন্য ৫-৬ জন সদস্য পিকআপ ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে মির্জাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শুকুর আলীর মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক মো. রমিজ রায়হান জানিয়েছেন, গণপিটুনিতে নিহত শুকুর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ‘নিহত শুকুর আলীর বিরুদ্ধে আগে থেকেই চারটি চুরির মামলা রয়েছে। ঘটনাটি চুরি নাকি ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছিল, তা পুলিশ তদন্ত করে দেখছে। পালিয়ে যাওয়া বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


মিরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১২ নম্বরে মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে মিরপুর-১২ এর মেট্রোরেলের পিলার নং-১৪০ এর পূর্ব পাশে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯) এবং মো. ইব্রাহিম (৩৫) রয়েছেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল বের করে।

এ সময় পুলিশ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাদের কাছ থেকে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি, তিনি তাঁর দল ‘ফিউচার পার্টি’ বিলুপ্ত করার কথাও জানিয়েছেন। দাভুতোগলু, যিনি ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির(একেপি) অন্যতম শীর্ষস্থানীয় নেতা ছিলেন, পরবর্তী সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে অন্যতম সমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন।

দাভুতোগলু দেশটির নোংরা রাজনৈতিক পরিবেশকে তার রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেন। স্থানীয় সময় বুধবার(২৯ জুলাই) এক্স এ পোস্টে সাবেক প্রধানমন্ত্রী লেখেন, 'এটি কোনো পরাজয় মেনে নেওয়ার সিদ্ধান্ত নয়। এটি নৈতিকভাবে নিজেদের দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত। এটি রাজনীতি ছেড়ে দেওয়া নয়; বরং এটি সবার প্রতি রাজনীতি নিয়ে নতুন করে ভাবার আহ্বান।'

তিনি যুক্ত করেন, 'দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জবাবদিহিতার অভাব আমাদের নৈতিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে। দুর্নীতি বিষয়ক পরিস্থিতির অবনতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা আর অস্বীকার করার উপায় নেই।'

দাভুতোগলু বলেন, 'রাজনীতিবিদদের দল পরিবর্তনের বিষয়টি স্বাভাবিক হয়ে ওঠা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে সরকারি ট্রাস্টি বা ‘কায়্যুম’ নিয়োগের প্রথা এসবই গণতান্ত্রিক মূল্যবোধের ওপর বড় ধরনের আঘাত হেনেছে।'

তিনি সতর্ক করে বলেন, '২০১৮ সালে প্রবর্তিত রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা কর্তৃত্ববাদের পথ প্রশস্ত করেছে এবং ক্ষমতার ভারসাম্য ও নিয়ন্ত্রণব্যবস্থাকে বিলুপ্ত করেছে।'

শিক্ষাজীবন অনুযায়ী, দাভুতোগলু ১৯৫৯ সালে তুরস্কের মধ্যাঞ্চলীয় শহর কোনিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি বোসফরাস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে সেখানে পিএইচডি ডিগ্রিও অর্জন করেন। একজন শিক্ষাবিদ হিসেবে তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন এবং ১৯৯০ সালে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে যুক্ত হন।

২০০২ সালে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হন।

২০১১ সালে সিরিয়ায় গণঅভ্যুত্থানের পর বাশার আল-আসাদের সরকারের বিরোধী বিদ্রোহীদের সমর্থনে সরকারের নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করেন।

২০১৫ সালের আগস্টে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলগুলোর সঙ্গে জোট সরকার গঠনে অসমর্থতার কথা জানান।

২০১৯ সালের সেপ্টেম্বরে একেপি থেকে পদত্যাগ করে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেন।

এরপর ডিসেম্বরে আঙ্কারায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফিউচার পার্টি’ চালু করেন; তবে দলটি নির্বাচনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশ সফরে এসে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি বাংলাদেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বর্তমানে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট পরিদর্শন করেছেন এবং এই তথ্য জানিয়েছেন।

এর আগে যখন তিনি টঙ্গী প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এই সময় সেখানে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধি ও অ্যাথলেটদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। যাতায়াত, আবাসন থেকে শুরু করে বিমানবন্দর, অভ্যর্থনা- সবকিছুতে সবাই সন্তুষ্ট এবং টুর্নামেন্ট নিয়ে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘যখন এত অ্যাথলেট ও কোচ থাকার পরও কারো কোনো অভিযোগ থাকে না, তখন তার মানে আয়োজকরা শতভাগ সফল।’

তিনি আরও বলেন, সাধারণত এশিয়ার যুবকদের জন্য আয়োজিত গ্রীষ্মকালীন ক্যাম্পগুলো অনেক দূরে পূর্ব দিকে হয়ে থাকে। তবে এবার তা কেন্দ্রে অবস্থিত বাংলাদেশে নিয়ে আসায় অংশগ্রহণ করা অনেক সহজ হয়েছে এশিয়ার দেশগুলোর জন্য। সময়ের ব্যবধান ও আবহাওয়া অনুকূলে থাকায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে।

বাংলাদেশের আরচারির অগ্রযাত্রার প্রশংসা করে জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, আরচারির কঠিন মহাদেশ হিসেবে পরিচিত এশিয়ায় শীর্ষ চার বা পাঁচের মধ্যে থাকা একটি আশ্চর্যজনক অর্জন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ স্বর্ণপদকজয়ী সুপারস্টাররা এই অঞ্চলেই অবস্থান করেন। সেই প্রতিযোগিতাপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করেছে এবং শীর্ষ স্তরের সাথে ব্যবধান কমিয়ে এনেছে। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর গত অলিম্পিক চক্রের তুলনায় বাংলাদেশ আরও দ্রুত বিকাশ লাভ করছে বলে তিনি মনে করেন।

জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, বাংলাদেশে এর আগেও এসেছিলেন এবং এই দেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাকে পরিবারের কথা মনে করিয়ে দেয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন নেতৃত্ব ভবিষ্যতে দেশের আরচারিকে আরও বহুদূর নিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%