০৮:৫৮ পি.এম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সত্ত্বেও ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। তারা যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় প্রস্তুত বলে জানিয়েছেন তেহরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-সচিব গাদির নেজামি।
সোমবার (২২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদন অনুসারে, গত এক বছরে শান্তি আলোচনা চলাকালীন যুক্তরাষ্ট্র ও ইসরাইল দুই দফা ইরানের ওপর হামলা চালিয়েছে। এ কারণে তেহরান এখনো ওয়াশিংটনের প্রতি আস্থাহীনতা পোষণ করে বলে বারবার উল্লেখ করেছেন ইরানি কর্মকর্তারা।
আরও পড়ুন: রুয়ান্ডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে চীনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন নেজামি। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও উপস্থিত ছিলেন।
ভারতে অবস্থিত ইরানি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে নেজামির ওই বৈঠকের ছবি প্রকাশ করেছে। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং চলমান কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ অব্যাহত থাকলেও তেহরান স্পষ্ট করে দিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতির বিষয়ে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন