ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক হেনস্তা, যুবক আটক


নওগাঁয় বৌদ্ধবিহারে বিদেশি পর্যটক হেনস্তা, যুবক আটক

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা করার ঘটনায় টুরিস্ট পুলিশ কর্তৃক এক কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়েছে।

আজ সোমবার, আব্দুল মাবুত নামের ওই কন্টেন্ট ক্রিয়েটরকে আটক করা হয়। তিনি জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়রা তাকে ‘হিরো নানা’ নামেও চিনে।

এ বিষয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

টুরিস্ট পুলিশের দাবি, সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকরভাবে হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ফলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটে যাওয়া এই ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টির তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।

এ বিষয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টডিয়ান ফজলুল করিম বাসসকে বলেন, এই ঘটনার কারণে পাহাড়পুর বৌদ্ধবিহারের সুনাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম বাসসকে বলেন, পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চীনা পর্যটককে হেনস্তা করার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই : কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


দুর্যোগ থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই : কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে।

তিনি বলেন, এই অঞ্চলকে দুর্যোগ থেকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। প্রধানমন্ত্রী সবুজ শহর, সবুজ দেশ গড়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, সেই নির্দেশনার আলোকে খুলনা সিটি কর্পোরেশন মহানগরীতে পঞ্চাশ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি শুরু করেছে। সড়কের উভয় পাশসহ মিডআইল্যান্ড, সরকারি অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানসহ যেখানে অব্যবহৃত জমি আছে, সেখানে বৃক্ষরোপণ করা হবে।

আজ সোমবার সকালে, নগরীর আহসান উল্লাহ কলেজ মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতার সময়ে তিনি এ কথা বলেন।

সরকারের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক সংগঠন ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’ দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, কলেজের অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, কেসিসি’র ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।

স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসনের লক্ষ্যে ভ্যান গাড়ি ও ব্যবসায়ী পণ্য বিতরণ করেন।

সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৪ জনকে ভ্যানগাড়ি ও ব্যবসায়ী পণ্য প্রদান করা হয়।

সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপ-পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেস কাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সমাজসেবক মো. আসাদুজ্জামান মুরাদ, সহ-সমাজসেবা কর্মকর্তা আফরোজা সুলতানা, বেসরকারি সংস্থা মাসাস-এর নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মাসুম বিল্লাহ, রূপসা’র নির্বাহী পরিচালক হিরম্ময় মন্ডল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বেসরকারি ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


রংপুরে বেসরকারি ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর নগরীতে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ অভিযানে দেখা যায়, রেজিস্ট্রেশন ও লাইসেন্স নবায়ন না করার কারণে, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও ব্যবহার করা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নানা প্রশাসনিক অনিয়মের জন্য বেসরকারি তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটনের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

যাঁরা অভিযানে উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. এসএম মাহমুদুর রশিদ, মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের কর্মকর্তা ডা. ফিরোজ হাসান খান, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা ও মেডিকেল অফিসার ডা. অর্নিবান মল্লিক।

এছাড়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা এবং সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিবন্ধন না থাকা ও অব্যবস্থাপনার অভিযোগে ল্যাব এইড ক্লিনিক এন্ড নার্সিং হোমকে এক লাখ টাকা, মেয়াদোত্তীর্ণ চেতনানাশক ওষুধ ব্যবহার করার জন্য ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারকে দুই লাখ টাকা এবং আমার দেশ হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি বেশ কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রংপুরের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময়ে তিনটি ক্লিনিক ও হাসপাতাল লাইসেন্স না থাকার নানা অসঙ্গতি পেয়ে জরিমানা করা হয়।

তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে রংপুরের গণমাধ্যম ও সচেতন নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আধিদপ্তর থেকে সেবা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দিলেন অ্যান্ডি বার্নহ্যাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দিলেন অ্যান্ডি বার্নহ্যাম

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যান্ডি বার্নহ্যাম তিনি প্রধানমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ট্যাটাসে বার্নহ্যাম লিখেছেন, 'কিয়ের আমাদের দেশের জন্য বিশাল অবদান রেখেছেন এবং এই ধরনের একটি চ্যালেঞ্জিং সময়ে তার নেতৃত্ব ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই।'

তিনি আরও বলেন, 'তার এই সিদ্ধান্ত একটি অন্তর্বর্তীকালীন অধ্যায়ের (ট্রানজিশন) সূচনা করেছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই প্রক্রিয়াটি যেন সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে সম্পন্ন হয়। আমি এই প্রক্রিয়ার অংশ হিসেবে নিজেকে উপস্থাপন করব।'

বার্নহ্যাম উল্লেখ করেন, 'দেশ এখন স্থিতিশীলতা, গুরুত্ব ও সবচেয়ে জরুরি বিষয়গুলোর ওপর ক্রমাগত মনোযোগ বজায় রাখার প্রত্যাশা করে, এবং দেশ ঠিক সেটাই পাবে। আমরা যত সামনের দিকে এগিয়ে যাব, আমাদের অগ্রাধিকার হতে হবে সবাই মিলে একসাথে কাজ করা, যাতে দেশকে আমরা সবাই যে অবস্থানে দেখতে চাই সেখানে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়।'

তিনি উল্লেখ করেন, 'মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের সুযোগ-সুবিধার ক্ষেত্রে অগ্রগতি দেখতে চায়। মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার যে দায়িত্ব, রাজনৈতিক পরিবর্তন যেন কখনোই তা থেকে মনোযোগ সরিয়ে না নেয়।'

বার্নহ্যাম বলেন, 'লেবার মুভমেন্ট (লেবার আন্দোলন) তখনই সবচেয়ে শক্তিশালী হয়েছে, যখন এটি আত্মবিশ্বাস ও সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সামনের দিকে তাকিয়েছে।'

তিনি মন্তব্য করেন, 'এখান থেকে আমরা ঠিক এই কাজটিই করব এবং আমরা নিশ্চিত করব যেন এই অন্তর্বর্তীকালীন অধ্যায়টি আমাদের দল ও আমাদের দেশের জন্য একটি ইতিবাচক নবায়নের প্রক্রিয়া হয়ে ওঠে।'

এদিকে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ঘোষণা করেছেন তিনি লেবার পার্টির নেতা হিসেবে অ্যান্ডি বার্নহ্যামকে সমর্থন করবেন।

গত মে মাসের নির্বাচনের ফলাফলের পর স্ট্রিটিং সরকার থেকে পদত্যাগ করেছিলেন এবং সে সময় তিনি জানান যে স্টারমারের নেতৃত্বের ওপর থেকে তিনি আস্থা হারিয়েছেন।

ওয়েস স্ট্রিটিং এই সমর্থন জানানোর ফলে অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল।

সূত্র : বিবিসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতান্ত্রিকীকরণ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।

অর্থমন্ত্রী আরো বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছাতে প্রায় দুই বছরের সময় লাগবে। তৃতীয় বছরে হবে উত্তরণের সময়, এবং চতুর্থ ও পঞ্চম বছরে বাংলাদেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করবে।

সোমবার রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ইউএপির যৌথ উদ্যোগে আয়োজিত ‘দ্য ফিসকাল কম্পাস ২০২৬: বিয়ন্ড দ্য নাম্বার্স, শেপিং বাংলাদেশ’স ফিউচার—প্রপোজড ন্যাশনাল বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বিষয় উল্লেখ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেছেন, জনগণের উচ্চ প্রত্যাশার প্রেক্ষাপটে মাত্র দেড় মাসের মধ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটের অন্যতম লক্ষ্য হলো বৃহত্তর অংশগ্রহণ, অন্তর্ভুক্তি এবং নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা।

তিনি সৃজনশীল অর্থনীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী শিল্প ও সাংস্কৃতিক সম্পদকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশীয় কারুশিল্প বিশ্ববাজারে তুলে ধরা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%