০৫:১০ পি.এম
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন যে, নির্বাচনের বর্তমান ফলাফল দেখে এখনই কিছু বলা সঠিক হবে না। তিনি বলেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ‘প্রকৃত ফলাফলের’ জন্য অপেক্ষা করা উচিত। তবে বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট নেতানিয়াহুকে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন, মানুষের অনাস্থা মেনে নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনের ফলে নেতানিয়াহুর জোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সাথে সমানে সমানে অবস্থান করছে। নেতানিয়াহু মন্তব্য করেছেন, ‘আরব সমর্থনে’ টিকে থাকা কোনো সরকার ইসরাইলকে পরিচালনা করতে সক্ষম নয়।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মিলে ‘ইরানের হুমকি চিরতরে নির্মূল করার একটি অনন্য সুযোগ’ ইসরাইলের সামনে রয়েছে। অন্যদিকে, ফল ঘোষণার পর নিজের দলীয় কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে আইজেনকোট সমর্থকদের বলেন, ‘এটা স্পষ্ট যে দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং নেতানিয়াহুর ব্যর্থ শাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে।’ তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে মানুষের অনাস্থা মেনে নিয়ে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আহ্বান জানান।
আইজেনকোট বলেন, নির্বাচনে ভোটারদের এত বড় উপস্থিতির পর আবার নতুন করে নির্বাচন দেওয়াটা মারাত্মক ভুল হবে। তিনি ঘোষণা করেন, তিনি সবাইকে নিয়ে একটি ‘দায়িত্বশীল জায়োনিস্ট সরকার’ গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সরকার সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করবে এবং হামাসকে পুরোপুরি নির্মূল করতে কাজ করবে।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন