ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

৪ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার, ব্যয় কত হবে?


৪ কোটি লিটার ভোজ্যতেল কিনছে সরকার, ব্যয় কত হবে?

সরকার চার কোটি লিটার ভোজ্যতেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ টাকা।

বুধবার (২৪ জুন) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকার ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন কিনতে যাচ্ছে। এর জন্য মোট ব্যয় হবে ৬৪৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্থাব অনুমোদন করা হয়েছে।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩৬৭ কোটি ৯০ লাখ টাকা। ঢাকার শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এই তেল কেনা হবে এবং প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া বানিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৭ কোটি ১৬ লাখ ৯৫ হাজার টাকা। অস্ট্রেলিয়ার এমসিজি ইন্টারন্যাশনাল পিটিওয়াই লিমিটেড থেকে এই তেল কেনা হবে এবং প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৪ টাকা ৭৭ পয়সা।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

সভায় ভোজ্যতেল ছাড়াও মসুর ডাল, সার ও এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঙ্গু নদীতে নিখোঁজের পাঁচ দিন পর মিলল শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


সাঙ্গু নদীতে নিখোঁজের পাঁচ দিন পর মিলল শিশুর মরদেহ

বান্দরবানের সাঙ্গু নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর শিশু আরহাম আরফিন নোহানের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে বান্দরবান শহরের বালাঘাটা হর্টিকালচার এলাকার সাঙ্গু নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

নোহান হচ্ছে বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকার সাতকানিয়া হোটেলের মালিক মো. এনাম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত ১৯ জুন শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে হাত মুখ ধোয়ার জন্য শিশুটি সাঙ্গু নদীতে যায়। তখন পা পিছলে সে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি।

পরে নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ওই মরদেহটি পরে স্বজনদের দ্বারা আরহাম আরফিন নোহানের বলে শনাক্ত করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেছেন, ‘সাঙ্গু নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে আমরা মরদেহ উদ্ধার করি। মরদেহটি নিখোঁজ হওয়া শিশু আরফিন বলে শনাক্ত করেছে স্বজনরা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর প্রথম রাউন্ড উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর প্রথম রাউন্ড উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় ক্যাম্পাইন এ প্লাস ক্যামপাইন ২০২৬ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম এবং শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সকল অভিভাবককে পরামর্শ দেওয়া হয় যে তারা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য নির্ধারিত কেন্দ্রে নিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

এই মেঘ আর এই রোদ্দুর, আবারও এক পশলা বৃষ্টি, গত কয়েকদিন ধরে এটি চলছে এমন। তবে, বৃষ্টি হতে থাকলেও ভ্যাপসা গরম যেন কাটছে না। এরই মধ্যে, রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় আসতে পারে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে।

বুধবার (২৪ জুন) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে বলেছে, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসব এলাকায় নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

অপর এক বার্তায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়, এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যান্য জায়গায় দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায়, সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমঝোতা স্মারক ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’: বাঘের গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সমঝোতা স্মারক ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’: বাঘের গালিবাফ

যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে প্রচলিত সমঝোতা স্মারকটি মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণার সমতুল্য যে মন্তব্য করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

বুধবার (২৪ জুন) আজারবাইজানে অনুষ্ঠিত এক সম্মেলনের বক্তৃতায় গালিবাফ আরও বলেন, ‘ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল নয়; বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও শক্তিমত্তার ফলাফল।’

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।’

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই এ অঞ্চলের দেশগুলোরই হওয়া উচিত বলেও মন্তব্য করেন ইরানের পার্লামেন্টের স্পিকার।

গত বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্র ও ইরান যে একটি ১৪ দফা সমঝোতায় পৌঁছেছিল, সেখানে অন্তর্ভুক্ত ছিল হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, উত্তেজনা হ্রাস করা, ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর সীমাবদ্ধতা এবং নিষেধাজ্ঞা শিথিল করার মতো বিষয়।

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসদু পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে সমঝোতা স্মরকে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত এই চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।

প্রায় ১৮ ঘণ্টার টানা আলোচনার পর মধ্যস্থতাকারী দুই দেশ পাকিস্তান ও কাতারের একটি যৌথ বিবৃতিতে বলেছে, আলোচনা একটি ‘ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে’ অনুষ্ঠিত হয়েছিল এবং এতে উৎসাহব্যঞ্জক অগ্রগতি অর্জিত হয়েছে। এছাড়া ভবিষ্যতে আরও বিস্তারিত কারিগরি পর্যায়ের আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়াও প্রতিষ্ঠিত হয়েছে।

মধ্যস্থতাকারীরা জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা এগিয়ে নিতে বিশেষজ্ঞ ও কারিগরি কর্মীদল গঠন করা হয়েছে। এসব দল সম্ভাব্য চূড়ান্ত চুক্তির খসড়া এবং বাস্তবায়ন কাঠামো নিয়ে কাজ করবে।

এরপর সোমবার (২২ জুন) যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ একটি বিবৃতিতে জানায়, ৬০ দিনের জন্য জ্বালানি তেল রফতানিতে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%