১০:০২ পি.এম
আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড় সুখবর পেল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফার সদ্য প্রকাশিত সর্বশেষ বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা।
গতরাতে আর্জেন্টাইনদের জন্য সুখবর হলো, প্রীতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হারে ফ্রান্স। এই পরাজয়ের ফলে ফ্রান্স শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে যায়। এই সুবাদে সিংহাসন পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। বর্তমানে তাদের পয়েন্ট ১৮৭৪ দশমিক ৮১।
এতদূর আসার আগে, ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিল আর্জেন্টিনা।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
বর্তমানে ১৮৬৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে স্পেন রয়েছে, যাদের অর্জিত পয়েন্ট ১৮৭৩ দশমিক ০১।
শীর্ষ তিনের পরে র্যাংকিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড চতুর্থ, পর্তুগাল পঞ্চম এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ স্থান ধরে রেখেছে। যদিও সপ্তম ও অষ্টম স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে নেদারল্যান্ডস সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেছে। অন্যদিকে, অষ্টম থেকে উঠেছে মরক্কো।
এছাড়া, বেলজিয়াম নবম এবং জার্মানি দশম স্থান ধরে রেখেছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন