০৮:০০ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জাতীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহকে চিটার-বাটপাড় ও অমানুষ বলে অভিহিত করেছেন বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
তিনি সোমবার (১ জুন) সকালে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
ফজলুর রহমান উল্লেখ করেন, ‘৫ আগস্টের পর দুজন লোক, যাদের একজন উপদেষ্টা ছিলেন। কুমিল্লার ডিসিকে গিয়ে বলেছেন ১৫ কোটি টাকা দাও। রাজস্ব ভাণ্ডারের টাকা না দিয়া উপায় নাই। আরেকজন হলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি এখন এমপি। তিনি গিয়ে ডিসিকে বলছেন আমারে ১০ কোটি টাকা দিয়ে দাও।’
আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু
বিএনপির এই নেতা উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘এরা চরম অমানুষ, চিটার, বাটপাড়। এদের মতো মানুষ ধ্বংস করার জন্য কোনো মেশিন এখন পর্যন্ত বাংলাদেশে আবিষ্কার হয়নি।’
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে বলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশের চারটি প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এবং ৩০ বছর বয়স হয়নি, এমন তরুণরা উপদেষ্টা হয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।’
ফজলুর রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি আমাদের নতুন জেনারেশনটা ধ্বংস হয়ে গেছে। এই দেশে সুদূরপ্রসারী চক্রান্তের মাধ্যমে গোপন বা গুপ্ত সংগঠন তৈরি করে একটা বিশেষ রাজনৈতিক দল গঠন করা হয়েছে। এই প্রজন্মের তরুণদের মাঝে কোনো লেখাপড়া নেই, খেলাধুলা নেই, সংগীত-সংস্কৃতি নেই, এমনকি প্রকৃত ধর্মপালনও নেই।’
তিনি আরো বলেন, ‘তাদের মূল কাজই হলো কিভাবে চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বুনে ছাত্রসমাজকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে রাজপথের মিছিলে নামানো যায়। তরুণদের জীবনকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে তারা মূলত নিজেদের আখের গুছিয়েছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন