০৪:১৯ এম
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে যে বাংলাদেশি মুজিব আলী নিহত হন, তাঁর মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ৮টার দিকে চাতলাপুর চেকপোস্টে ভারতীয় পুলিশ এবং বিএসএফের উপস্থিতিতে এই মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি, বিএসএফ সদস্য এবং নিহতের পরিবারের স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএসএফ নিহত মুজিবের মরদেহ হস্তান্তর করেছে।
বিজিবি শ্রীমঙ্গল-৪৬ ব্যাটালিয়ান জানায়, একটি চোরাকারবারি দল ৬ থেকে ৭ জন নিয়ে শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড়বৃষ্টির সময় ভারতের চোরাকারাবারির সহায়তায় অবৈধভাবে পাঁচশো গজ অভ্যন্তরে লখাইরচর নামকস্থানে অনুপ্রবেশ করে। এসময় ভারতের সীমান্তরক্ষী বিএসএফের লাঠিপুড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেন। চোরাকারবাহির দলের সদস্যরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর আক্রমণ চালাতে চেষ্টা করেন। তখন বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি ছুঁড়ে। এই ঘটনায় মো মুজিব আলী নামক এক চোরাকারবারির মৃত্যু ঘটে, তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
এদিকে বিএসএফের গুলিতে নিহত মো মুজিব আলীর মৃতদেহ উদ্ধার করে ভারতের স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার (১৩ জুন) মৃতদেহ ভারতের কৈলাশহর হাসপাতালে ময়নাতদন্তের পরে বিএসএফ এটি বিজিবির কাছে হস্তান্তর করে।
আরও পড়ুন: কলমাকান্দায় দুই ইজিবাইকের সংঘর্ষ, চাপা পড়ে ৭ বছরের শিশুর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন