ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা


সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৪ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সংস্থাটির অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ এম


ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশ বাহিনীর মধ্যে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ৮ জন, যার মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন।

এই গোলাগুলির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শীর্ষ মাদক কারবারি ফাইটার মনিরসহ ৩ জন। তাদের সঙ্গে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।

১৩ জুন শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক রয়েছেন। এছাড়া পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিনও আহত হয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাসদাইর পতেঙ্গার মোড়ে অভিযান চালায়। এই অভিযানের সময় ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) এবং মাসুমকে (২৪) গ্রেপ্তার করে। পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন তাদের সহযোগীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

এরপর মাদক কারবারিরা পুলিশের দিকে প্রায় ৫/৬ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি করে। যদিও এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি, তবে পাচারে থাকা মাদক কারবারি, পুলিশ এবং পথচারীদের মধ্যে ইটের আঘাতে বাঁধা প্রাপ্ত হন। ঐ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন মাদক কারবারিদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:৩৯ এম


কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

দিনব্যাপী কর্মসূচি শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টা ২৫ মিনিটের সময় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে রাত ১২টায়।

এর আগে রাত ১১টায় মেরিনড্রাইভ সড়কে স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রী সমুদ্র সৈকতের সৌন্দর্য অবলোকন করেন।

চকরিয়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা শেষে কক্সবাজার শহরে এসে স্থানীয় একটি হোটেলে প্রধানমন্ত্রী সুধী সমাবেশে কক্সবাজারের বিশিষ্টজনদের সাথে মতবিনিময়ে অংশ নেন। সকালে আকাশপথে ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা স্বাগত জানান।

সফরের শুরুতেই তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যান। সেখানেই তার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষ করে স্থানীয় জনগণের উদ্দেশে আয়োজিত পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

পরে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ করেন। সেখান থেকে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

এরপর প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলায় যান। সেখানে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম-এর কবর জিয়ারত করেন। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন।

পেকুয়া সফরে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরপর তিনি মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:৪০ এম


মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে মিরকাদিম পৌরসভা এলাকায় অভিযানে পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়া এলাকার আ. জব্বারের ছেলে রাজীব (২৮) এবং অপরজন গোয়ালঘুন্নি এলাকার কাদিরের ছেলে মো. মাসুদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রয়ে আসর শুরু ব্রাজিলের, টানা ২১ আসর প্রথম ম্যাচে রইল অপরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ এম


ড্রয়ে আসর শুরু ব্রাজিলের, টানা ২১ আসর প্রথম ম্যাচে রইল অপরাজিত

ম্যাচের ভাগ্য প্রথমার্ধের গোলেই নির্ধারিত হলো। ম্যাচের শেষ মুহূর্তে অ্যালিসন বেকারের দারুণ সেভ ব্রাজিলকে এনে দিল মূল্যবান পয়েন্ট। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড টানা ২১ আসরে বজায় রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি'র প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের প্রথমার্ধেই ঘটে যায় দুইটি গোল।

২১ মিনিটের মাথায় মরক্কো লিড পেতে সক্ষম হয় ইসমাইল সারবারির গোলে। তবে ৩১ মিনিটে ভিনিসিউস জুনিয়র সেই গোল শোধ করে দেন।

(বিস্তারিত আসছে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%