০৩:০৬ এম
বরগুনার পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের ঘটে ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ পেয়েছেন সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ৯টার দিকে গ্রীড সাবস্টেশন সচল করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
এর আগে সোমবার (৬ জুলাই) রাত ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে গ্রীড সাবস্টেশনটি কাজ করতে অক্ষম হয়ে পড়লে ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।
সংশ্লিষ্টরা জানান, খাজুরতলা এলাকায় প্রায় ২৫ বছর আগে পল্লী বিদ্যুতের একটি গ্রীڈ সাবস্টেশন স্থাপন করা হয়েছিল। এই সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু গতকাল রাতে অভ্যন্তরীণ ত্রুটির কারণে গ্রীড সাবস্টেশনে বিস্ফোরণের ফলস্বরূপ বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুতের বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান জানান, ‘দুর্ঘটনার পর থেকেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য আমরা কাজ শুরু করি। তবে তীব্র বৃষ্টির কারণে আমাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। শেষপর্যন্ত সাবস্টেশনটির বিদ্যুৎ সঞ্চালন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করতে আমরা সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন