ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমরা অবিচারের শিকার হয়েছি: মিসরের কোচ


আমরা অবিচারের শিকার হয়েছি: মিসরের কোচ

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে তখনো চলছিল আর্জেন্টিনার মহাকাব্যিক প্রত্যাবর্তনের উদযাপন। কিন্তু অন্য প্রান্তে মিশরের ডাগআউটে তখন ছিল তীব্র ক্ষোভ এবং পুঞ্জীভূত বারুদ।

মিশরের ফারাওদের ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। তবে এই হারকে স্রেফ মাঠের ফুটবলীয় হার হিসেবেই মানতে নারাজ মিশরীয় কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে এসে ফিফা এবং ম্যাচ রেফারির বিরুদ্ধে সরাসরি ‘পক্ষপাতিত্বের’ বিস্ফোরক অভিযোগ এনেছেন। তার সাফ কথা হলো—লিওনেল মেসিকে বিশ্বকাপে টিকিয়ে রাখতেই তাদের ম্যাচ থেকে ছিটকে দেওয়া হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে এমন হৃদয়বিদারক পরাজয়ের পর সংবাদমাধ্যমের সামনে এসে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি হোসাম হাসান। তিনি বলেন, ‘আমরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে সমস্ত বিভাগেই সেরা ফুটবল খেলেছি। কিন্তু মাঠের ভেতরের কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের অদৃশ্য কিছু প্রভাব ম্যাচের ফলাফল বদলে দিয়েছে। হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা এই প্রতিযোগিতায় টিকে থাকুক।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

হয়তো তারা চেয়েছিল লিওনেল মেসি যেন বিশ্বকাপ থেকে ছিটকে না যান।’

মিশরীয় শিবিরের মূল ক্ষোভ ছিল ফরাসি রেফারি ফ্রাঁসোয়া ল্যাতেক্সিয়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে। প্রথমার্ধে মোহাম্মদ সালাহ বক্সে ফাউলের শিকার হন, তবে ভিএআরে তা দেখা হয়নি। সেক্ষেত্রে, উল্টো দ্বিতীয়ার্ধে জিকোর করা একটি দুর্দান্ত গোল ভিএআরের সাহায্যে বাতিল করা হয়। নাটকের এখানেই শেষ হয়নি; ম্যাচের ইনজুরি টাইমে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলের ঠিক আগ মুহূর্তে মিশরের এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরেছিলেন আর্জেন্টিনার অ্যালেক্সিস মাক আলিস্তার।

কিন্তু রেফারি বা ভিএআর—কেউই সেই ফাউলটি আমলে নেয়নি। রেফারিংয়ের এই দ্বিমুখী নীতি নিয়ে ক্ষুব্ধ মিশর কোচ বলেন, ‘ফুটবলে কখনো কখনো এমন কিছু বাইরের শক্তি কাজ করে, যা টেকনিক্যাল বিষয়ের ঊর্ধ্বে। বিশ্বচ্যাম্পিয়নরা আজ সব স্তর থেকে সুবিধা পেয়েছে। আমরা শুরু থেকেই এই ফরাসি রেফারির নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিলাম। আজ আমরা মাঠে কোনো রেফারিংয়ের সম্মান বা ফেয়ার প্লে দেখিনি। আমাদের একটি নিশ্চিত পেনাল্টি চেক পর্যন্ত করা হয়নি, আমাদের বৈধ গোল বাতিল করা হলো। চোখের সামনে আমাদের খেলোয়াড়ের জার্সি টেনে ধরা হলো, অথচ ভিএআর নীরব রইল। বাস্তব জীবনটাই হয়তো বৈষম্যমূলক, কিন্তু খেলাধুলাতেও কেন এমন অন্যায় হবে?’

ম্যাচ শেষে মাঠের ভেতরেই রেফারি ল্যাতেক্সিয়ারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন হোসাম হাসান। সেই ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘আমি রেফারিকে সরাসরি বলেছি, এটি চরম অন্যায়। উনার মনে কোনো ক্ষত আছে অথবা উনি কিছু একটা লুকাতে চাইছেন। যদি কেউ কিছু লুকাতে চায়, তবে সে নিশ্চয়ই ব্যর্থ হবেই। আমার এই টুর্নামেন্ট নিয়ে সব আগ্রহ শেষ, আমি আর এই বিশ্বকাপের একটি ম্যাচও দেখব না।’

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৭ এম


পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ

পটুয়াখালীতে ৬৬ কেজি গাঁজা জব্দ হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর দুমকিতে একটি পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে র‌্যাব। তবে, এই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায়, দুমকি উপজেলার আঙ্গারিয়া বাজার এলাকায় অভিযানের সময় র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান চালায়। তখন সড়কের পাশে থামানো একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে যে, পিকআপটির নিচে বিশেষভাবে তৈরি করা একটি গোপন স্থানে এসব গাঁজা রাখা ছিল। অভিযান চলাকালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা রেখে পালিয়ে যায়, ফলে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গাঁজাগুলো পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় এজাহারভুক্ত একজন এবং অজ্ঞাতনামা আরও দুজনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৮ এম


টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং গান পাউডার উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকালে, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ বিষয়ে তথ্য দেন।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ থানাধীন মহেশখালিয়া পাড়া এলাকায় মঙ্গলবার সকাল ৭টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে, ওই এলাকার একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা, ৩৭ রাউন্ড এমটি কার্ট্রিজ (ফাঁকা কার্তুজ) ও ২৫ গ্রাম গান পাউডার।

এসময়, সন্ত্রাসীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ এম


বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

 

ভারী বর্ষণের ফলে ভাঙন এলাকা পরিদর্শন করতে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।

গত তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারের কারণে পানি আটকে পড়ে, ফলে বাঁশখালীর প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই সংবাদ ‘আমার দেশ’ অনলাইনে প্রকাশিত হওয়ার পর জরুরি সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

তিনি ‘আমার দেশ’-এর প্রতিনিধিকে বলেন, “প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান এবং সরকারি কর্মকর্তাদের নিয়ে ইউএনও কার্যালয়ে জরুরি সভা করেছি। সবার সিদ্ধান্ত অনুযায়ী, পাহাড়ের পাদদেশে বসবাসকারী জনগণকে সতর্ক করতে মাইকিং করা হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের কাছে সরাসরি গিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে পানিবন্দী মানুষদের দ্রুত স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সেখানে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”

তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন এবং প্রশাসনের সহযোগিতা নেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে বন বিভাগের তথ্যমতে, বাঁশখালীতে প্রায় ৪০ হাজার পরিবার অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। ভারী বৃষ্টির কারণে এসব পরিবারের মধ্যে আতঙ্ক এবং প্রাণহানির আশঙ্কা দেখা দিয়েছে।

অনিয়ন্ত্রিত বসতি স্থাপন, জীবিকার তাগিদ এবং মাথা গোঁজার ঠাঁই না পাওয়ার কারণে বহু মানুষ পাহাড় কেটে সেখানে ঝুঁকিপূর্ণ বসতি তৈরি করেছেন। বর্ষাকালে একটানা প্রবল বর্ষণে পাহাড়ের মাটি আলগা হয়ে ধসের আশঙ্কা দেখা দেয়। অতীতে বাঁশখালীর শীলকূপসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসে শ্রমিক ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন।

বাঁশখালী ইকোপার্কের পরিচালক ও ফরেস্ট রেঞ্জার ইসরায়েল হক বলেন, “ঝুঁকি এড়ানোর জন্য উপজেলা প্রশাসন এবং বন বিভাগের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মহোদয় নির্দেশ দিয়েছেন। আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।”

জানা যায়, ঝুঁকিপূর্ণ বসতি সরাতে এর আগে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, কিন্তু পুনর্বাসনের অভাবে মানুষ আবারও পাহাড়ের ঢালে ফিরে আসে। বাঁশখালীর পাহাড়ি অঞ্চল শীলকূপ, চাম্বল, পুঁইছড়ী, নাপোড়া, জলদী, পাইরাং, গুনাগরী, কালীপুর, সাধনপুর এবং পুকুরিয়া এলাকায় বহু মানুষ পাহাড়ের পাদদেশে মারাত্মক ঝুঁকি নিয়ে বসবাস করছে।

এদিকে আগামী ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলায় টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ধস, পাহাড়ি ঢল এবং নিচু এলাকায় আকস্মিক জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, কয়েক দিন ধরে নিয়মিত ভারী বৃষ্টির কারণে পাহাড়ধসের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে। সুতরাং পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ এম


আর্জেন্টিনার জয়ে যশোরে মধ্যরাতে সমর্থকদের উচ্ছ্বাস

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অসম্ভবকে সম্ভব করে দেখাল লিওনেল মেসির দল।

হারতে বসা ম্যাচে নাটকীয়তায় ১৩ মিনিটে ৩-২ ব্যবধানে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এই জয়কে সেলিব্রেট করতে মধ্যরাতে উল্লাস করেছে যশোরের সমর্থকরা।

 

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের র‍্যাঙ্কিং এবং শক্তির দিক থেকে অনেকটাই পিছিয়ে ছিল মিসর। কিন্তু ম্যাচের ১৫তম মিনিটে গোল দিয়ে তারা এগিয়ে যায়। এরপর পেনাল্টি পেলেও তা থেকে গোল আদায়ে ব্যর্থ হয় আর্জেন্টাইন তারকা মেসি। উল্টো দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে তারা দ্বিতীয় গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। যখন চরম হতাশায় নিমজ্জিত কোটি সমর্থক, ঠিক তখনই শুরু হয় ঘুরে দাঁড়ানোর মহাকাব্য। ম্যাচের ৭৯ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমায় আর্জেন্টিনার রোমেরো।

এরপর ৮৪ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে চলমান বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি করে দলকে সমতায় ফেরান মেসি। আর ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে জয়সূচক তৃতীয় গোলটি করে পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয় এনজো ফার্নান্দেজ।

এই দুর্দান্ত ও রোমাঞ্চকর জয়ের পর মধ্যরাতে রাজপথে নেমে আসেন যশোরের আর্জেন্টাইন সমর্থকরা। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আনন্দ মিছিল সহকারে জড়ো হতে থাকেন শহরের প্রাণকেন্দ্র দড়াটানা মোড়ে। ভুভুজেলা বাজানোর পাশাপাশি প্রিয় দলের নামে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে আধা ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বাঁধভাঙা বিজয়োল্লাস। পুরো দড়াটানা এলাকায় রূপ নেয় নীল-সাদার উৎসবে। সমর্থকদের দাবি, আজকের এই জয় যেন ফাইনাল ম্যাচের মতোই এক রোমাঞ্চকর অনুভূতি।

শরীফ হাসান নামে এক সমর্থক বলেন, প্রথমে আর্জেন্টিনার পারফরম্যান্স অতটা ভালো হয়নি, আমরা কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাদের দল পুরো খেলাটা চেঞ্জ করে দিছে। দে আর দ্য গেম চেঞ্জার! অসাধারণ ফুটবল খেলে প্রথমে ব্যবধান কমাল, তারপর সমতা আনল। আর ইনজুরি টাইমে গোল করে ম্যাচটা আমাদের এনে দিল, আমরা অনেক খুশি।

আবু জাফর নামে অপর এক সমর্থক উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ব্রাজিল কই? ব্রাজিল তো নাই! আমরা আজ প্রমাণ করে দিলাম আর্জেন্টিনা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। আধা ঘণ্টা ধরে আমরা এখানে স্লোগান দিচ্ছি, পুরো দড়াটানা আমাদের দখলে।

সাব্বির আহমেদ নামে এক সমর্থক বলেন, ‘আমার দল আর্জেন্টিনা এবারও বিশ্বকাপের দাবিদার। ধারাবাহিক জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। এভাবেই শেষ হাসি হাসবো আমরা। আর আমাদের প্রিয় তারকা মেসি জায়গা করে নেবে কিংবদন্তি খেলোয়াড়দের তালিকাযর শীর্ষে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%