০৮:৪৩ পি.এম
মেসির অবসরের বিষয়টি নিয়ে বোমা ফাটিয়েছেন লিয়ান্দ্রো পারেদেস।
বিশ্বকাপে শেষ হওয়ার পর ফুটবলাররা নিজেদের ক্লাবে ফিরতে শুরু করেছে। আসন্ন মৌসুমের জন্য ক্লাবের খেলোয়াড়দের প্রস্তুত করার লক্ষ্যে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নিয়েছে ক্লাবগুলো।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রুহুল কবির রিজভী
স্পেনের কাছে ফাইনালে পরাজয়ের বিষাদময় স্মৃতি নিয়ে দেশে ফিরে নিজের ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেস।
দেশে ফিরে ক্লাবের হয়ে খেলতে প্রথম ম্যাচে মাঠে দাঁড়িয়েছেন এই আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার। ম্যাচের পরে মেসির অবসর নিয়ে পারেদেস বোমা ফাটিয়েছেন।
লা বোমবোনেরাতে কোপা সুদামেরিকানায় ও’হিগিন্সের বিপক্ষে বোকার ১-০ গোলের জয় পায়।
এই ম্যাচে পারেদেস মিগেল মেরেন্তিয়েলের জয়সূচক গোলের অ্যাসিস্ট প্রদান করেন।
আরও পড়ুন: নেতানিয়াহু হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান, দাবি বিরোধীদের
জয়ের মিক্সড জোনে কথা বলতে গিয়ে এই মিডফিল্ডার বিশ্বকাপ ফাইনালের পূর্বে মেসির পরিকল্পনা বিষয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন।
তিনি দাবি করেছেন, লিওনেল মেসি ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালটিকেই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ হিসেবে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তার এই মন্তব্যের ফলে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পারেদেস জানান, পুরো আর্জেন্টিনা দল বিশ্বকাপ চলাকালীন এই ধারণার মধ্যে ছিল যে এটি মেসির শেষ টুর্নামেন্ট।
আরও পড়ুন: ঢাকায় আন্তর্জাতিক নারী সংসদ ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠিত
তিনি বলেন, 'আমার মনে হয় মেসি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল, যে বিশ্বকাপ ফাইনালটিই জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে।'
তিনি আশা প্রকাশ করেন, 'আমি আশা করি এমনটা যেন না হয়। আশা করি ও খেলা চালিয়ে যাবে। ও যেটাতে সুখী হবে, আমরাও তাতেই খুশি হব।'
পারেদেস আরও ইঙ্গিত দেন, দলের অনেক সিনিয়র খেলোয়াড়কেও এখন জাতীয় দলে তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হবে।
পারেদেসের এই মন্তব্য ফুটবল ভক্তদের চমকে দিলেও, লিওনেল মেসি বা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনও আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কোনো ঘোষণা দেয়নি।
আরও পড়ুন: রোববার থেকে গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন শুরু: শ্রমমন্ত্রী
ফাইনাল হারের পর মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন, তবে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেননি। ফলে ফুটবল বিশ্ব এখন সরাসরি অধিনায়কের কাছ থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন