ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাঁতার না জানার ফলে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা: আতঙ্কে অভিভাবক


সাঁতার না জানার ফলে বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা: আতঙ্কে অভিভাবক

ঢাকা, ৯ জুন, ২০২৬ : সাঁতার না জানার কারণে প্রতিদিন পানিতে ডুবে শিশু-কিশোরের মৃত্যুর খবর শোনা যাচ্ছে। এটি বেড়ে চলেছে আতঙ্ক সৃষ্টি করছে। বর্ষাকালে সন্তানের বাবা-মা বিশেষভাবে উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের পর্তুগাল প্রবাসী মো. মিজানুর রহমানের ছেলে আয়ান (১২) পুকুরের পানিতে ডুবে মারা যায় গত ১ জুন। আয়ান কুমিল্লার একটি স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

এ ছাড়া নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১৯ মে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে। দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম মো. আরাফাত (১১) ও নূর মোহাম্মদ (১০)। তারা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

সন্তান হারিয়ে বাবা-মা আহাজারি করছে। প্রতিবেশী ও স্বজনরা সান্ত্বনা দিচ্ছেন, তবে প্রাণ প্রিয় সন্তান তো আর ফিরে আসবে না। শুধু সাঁতার না জানার কারণে অকালে ঝরে গেল ৩টি অবুঝ তাজা প্রাণ।

আয়ান, আরাফাত ও নূর মোহাম্মদ-এর মতো সাঁতার না জানার কারণে প্রতিমাসে শত শত শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। গণমাধ্যমের কল্যাণে এর কিছু সংখ্যা আমাদের নজরে আসে।

ইউনিসেফ-এর একটি জরিপ অনুযায়ী, শুধুমাত্র সাঁতার না জানার কারণে বাংলাদেশে গড়ে ১৭ হাজার শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায়। এটি বিশ্বের সর্বোচ্চ।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বিধৌত এই জনপদে প্রতিটি বাড়িতে না হলেও বাড়ির আশপাশে পুকুর কিংবা ডোবা থাকা খুবই স্বাভাবিক। এছাড়া খাল বিলও রয়েছে। তাই পা বাড়ালেই কোন জলাধার খুঁজতে খুব বেশি বেগ পেতে হয় না আমাদের। এমন কোন বছর নেই, যে বছর বন্যা আঘাত হানে না বাংলাদেশে। বন্যার পানিও নিচু এলাকায় জমে থাকে কয়েক সপ্তাহ, কখনো বা মাসব্যাপী। পানির এই সহজ লভ্যতার পরও সাঁতার না জানা শত শত শিশু প্রতি বছর পানিতে ডুবে মারা যায় বাংলাদেশে।

বাংলাদেশি শিশুদের সাঁতার শেখানোর জন্য ইউনিসেফ-এর সংগঠন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ বা সিইপিআরবি ২০০৫ সাল থেকে প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের লক্ষ্য হলো বাংলাদেশের প্রতিটি শিশুকে সাঁতার শেখানো। যাতে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমে আসে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ৩০ হাজার শিশুকে সাঁতার শিখিয়েছে। অস্ট্রেলিয়ান এক সাঁতার প্রশিক্ষক জেমস-এর মতে, পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বাংলাদেশে খুবই বেশি। তবে যদি আমরা একটি শিশুকে শেখাতে পারি কীভাবে ৯০ সেকেন্ড সাঁতার কাটা যায় বা ভেসে থাকা যায়, তবে তার জীবন রক্ষা করা সম্ভব।

ইউনিসেফের স্বাস্থ্য এবং পুষ্টি বিভাগের বাংলাদেশ প্রধান ব্রিথ লোকেটেলি-রসি বলেন, তারা ৪ থেকে ১০ বছরের শিশুদের সাঁতার প্রশিক্ষণ দিয়ে থাকেন। যা শিশুদের পানিতে ভেসে জীবন রক্ষা করতে সাহায্য করবে।

শিশুস্বাস্থ্য চিকিৎসক ডা. জহুরুল হক সাগর বলেন, সাঁতার শিক্ষা প্রত্যেক মানুষের জীবন সুরক্ষার জন্য জরুরি প্রয়োজন। সাঁতার শেখার উত্তম সময় হলো শিশুকাল। ৫ বছর বয়স থেকে সাঁতার শেখা শুরু করা যায়। শহরের ও গ্রামের সকল বাবা-মায়ের প্রতিটি সন্তানের সাঁতার শেখানো উচিত।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

ডা. সাগর আরও জানান, পানির ওপর ভেসে ভেসে বিশেষ কৌশলে জলপথ অতিক্রম করার নাম সাঁতার। সাঁতারের উদ্দেশ্য হলো পানিতে না ডুবে ভেসে থাকা। পানিতে ডুবে শিশুর মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, সমাজ ও অভিভাবকদের অজ্ঞানতাই এর মুখ্য কারণ। গ্রামাঞ্চলে অধিকাংশ শিশু পানিতে পড়ার কারণ হলো মা যখন দুপুরের রান্না বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তখন শিশু আপন মনে খেলা করে, ইচ্ছে মতো এদিক সেদিক ঘুরে বেড়ায়, আর তখন ঘটে এই অনাকাক্সিক্ষত দুর্ঘটনা।

তিনি আরও বলেন, আমাদের দেশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে খাল-বিল-ডোবা-পুকুর ও নদী। নদী আমাদের জীবনের সঙ্গে বিভিন্নভাবে জড়িত। এই নদী থেকে বিভিন্ন সুবিধা গ্রহণ করতেও আমাদের সাঁতার শিক্ষা আবশ্যক।

বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে কাজ করতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মাইকেল ব্লুমবার্গ ফাউন্ডেশন ৭৭ কোটি টাকা সহায়তা দিচ্ছে। প্রতিষ্ঠানটি এই অর্থে দুই বছর মেয়াদি প্রকল্পের আওতায় ৮০ হাজার শিশুর দেখভাল এবং সাঁতারে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রাথমিকভাবে যেসব অঞ্চলে এই মৃত্যুর হার বেশি, সেসব অঞ্চলকে প্রাধান্য দিয়েই কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি। শুরুতে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা ডে কেয়ার ও কমিউনিটি সেন্টারগুলোর মাধ্যমে এ কার্যক্রম চালাবে। এই কার্যক্রমের মাধ্যমে দুই বছর মেয়াদি প্রকল্পে ৮০ হাজার শিশু দেখাশোনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতিষ্ঠানের এক গবেষণায় দেখা গেছে, পানিতে ডুবে শিশু মৃত্যুহার শহর এলাকার চেয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বেশি। বাড়ির পাশেই ছোট ছোট ডোবা-নালায় বেশি মৃত্যুবরণ করে শিশুরা। দাতা প্রতিষ্ঠানের একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. কেলি হেনি জানান, পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা আসলেই হৃদয় বিদারক। তার মতে, কিছু পদক্ষেপ নিলেই এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

গণমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, একটি যুগে কক্সবাজারের সাগরে ডুবে ৮৫ জন, সেন্ট মার্টিনে ১৪ জন পর্যটক পানিতে ডুবে মারা গেছেন। কক্সবাজারের ১২০ কিলোমিটার সমুদ্র সৈকতের ১১১ কিলোমিটার এখনো সম্পূর্ণ অরক্ষিত। সাঁতার জানা থাকলে এই হৃদয় বিদারক ঘটনা নাও ঘটতে পারতো।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা ইমাম আলী স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক শেখ মুহাম্মদ নূরে আলম বলেন, সাঁতার একটি উত্তম ব্যায়াম। সাঁতার জানা মানুষ নিজ জীবন সুরক্ষাসহ পানিতে ডুবে যাওয়া অপরকেও বাঁচাতে পারে। পানিতে ডুবে শিশু মারা যাওয়ার হাত থেকে রক্ষা করার অন্যতম ব্যবস্থা হচ্ছে সকল শিশুকে ৫ বছর বয়স থেকে বাধ্যতামূলকভাবে সাঁতার শেখানো।

বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি (বিএইচআইএস) মতে, বাংলাদেশে অপঘাতে প্রতিবছর ৩০ হাজার শিশু মারা যায়। এর অর্ধেক শিশু পানিতে ডুবে মারা যায়। ১ থেকে ১৮ বছর বয়সিদের পানিতে ডুবে মৃত্যুর হার সবচেয়ে বেশি। প্রতি বছর ১৭ হাজার শিশু এভাবে মারা যায়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪৬ শিশু এই অস্বাভাবিক মৃত্যুর শিকার হচ্ছে।

পানিতে ডুবে এই অস্বাভাবিক মৃত্যু রোধে সাঁতার শেখার পাশাপাশি সমাজের সবাইকে সচেতন হতে হবে। সাঁতার না জানা শিশুদের নজরে রাখতে হবে। স্কুলে শিশুদের সাঁতার শেখানো প্রয়োজন। মসজিদে জুমার খুতবায় অভিভাবকদের শিশুর সাঁতার শেখার বিষয়ে তাগিদ দিতে হবে। বিভিন্ন সভা সমাবেশ করে সাঁতার শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। গণমাধ্যমগুলোতে সাঁতার শেখার ওপর নাটিকা, কার্টুন ও বিজ্ঞাপন প্রচার করতে হবে। তবেই পানিতে ডুবে এই অস্বাভাবিক মৃত্যু রোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন: রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেক বৈঠক চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


একনেক বৈঠক চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে

ধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক বর্তমানে চলছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প তোলা হবে। যেখানে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা, তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরের পূর্বেই প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের আনোয়ারায় ৮০০ একর জমিতে চীনা অর্থনৈতিক জোন স্থাপন প্রকল্প অনুমোদন পেতে পারে এ সভায়।

এছাড়াও শিশু স্বাস্থ্য সুরক্ষা আরো শক্তিশালী করতে 'বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২' নামে নতুন প্রকল্প প্রস্তাব একনেকে উঠছে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুনের মধ্যে সময় ধরা হয়েছে এবং সম্ভাব্য ব্যয় নির্ধারিত হয়েছে ৩৪৪ কোটি টাকা।

আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি বড় প্রকল্পও অনুমোদনের জন্য একনেকে উপস্থাপন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের কল্যাণে কাজ করতে হাইকমিশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৫২ এম


প্রবাসীদের কল্যাণে কাজ করতে হাইকমিশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশন এবং গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৮ জুন) কুয়ালালামপুরে অবস্থিত ‘পিবিএন নিউজ’ কার্যালয় পরিদর্শনে যান বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য।

এ সময় পিবিএন নিউজের সম্পাদক ওয়াহিদ সোহান এবং যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তা দ্বিপাক্ষিক আলোচনা করতে উপস্থিত হন।

বৈঠকের সময় দেশের বৃহত্তর স্বার্থে হাইকমিশন এবং গণমাধ্যমের মধ্যে দূরত্ব কমিয়ে প্রবাসীদের কল্যাণে একত্রে কাজ করার অঙ্গীকার প্রকাশ করা হয়।

আলোচনার সময় দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসীদের সমস্যাবলী ও সম্ভাবনা তুলে ধরা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকার প্রসংগে ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও উল্লেখ করেন, পিবিএন নিউজসহ মালয়েশিয়ায় কর্মরত সকল বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হাইকমিশন অত্যন্ত আন্তরিক।

এছাড়া, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল ইসলাম খানও প্রবাসীদের কল্যাণে সর্বোচ্চ কূটনৈতিক সক্ষমতা নিয়ে কাজ করছেন এবং সেবা সহজীকরণের মাধ্যমে একটি জনবান্ধব হাইকমিশন গঠন করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সংশ্লিষ্ট ও প্রবাসী সমাজের প্রতিনিধিরা মনে করেন, বাংলাদেশ হাইকমিশন এবং গণমাধ্যমের এই ইতিবাচক সমন্বয় প্রবাসীদের সেবার মানোন্নয়ন ও দেশের ভাবমূর্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাইকমিশন, গণমাধ্যম এবং প্রবাসী কমিউনিটি একসঙ্গে কাজ করলে মালয়েশিয়ায় বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। এর ফলস্বরূপ প্রবাসীদের ন্যায্য অধিকার ও স্বার্থ নিশ্চিত করা আরও সহজ হবে, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ এম


রুশ হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত চারজন নিহত হয়েছে এবং আরও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে অঞ্চলটির গভর্নর ওলেগ সিনেগুবভ এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রুশ বাহিনী খারকিভের চুগুইভ শহরে হামলা চালায়। এই হামলায় ২২ বছর বয়সী এক তরুণীসহ চারজন নিহত হয়েছে।

গভর্নর বলেন, রাশিয়ার ড্রোন হামলার ফলে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বহুতল আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের বাইরের অংশেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

এদিকে খারকিভ শহরের মেয়র ইগর তেরেখভ জানান, শহরে পৃথক হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই অবস্থা সত্ত্বেও ইউক্রেন রাশিয়ার ভেতরে ড্রোন হামলা চালাচ্ছে।

কিয়েভ বলছে, ‘এসবে হামলা রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে।’

জাতিসংঘের এপ্রিল মাসে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অন্তত ১৫ হাজার ৮৫০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এছাড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে আরও ২ হাজার ৮০০ জনের বেশি বেসামরিক মানুষের মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে জাতিসংঘ।

সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়া অধিকারিত উভয় অঞ্চলে এ পর্যন্ত ৪৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাক-পিকআপের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


টাঙ্গাইলে পণ্যবোঝাই ট্রাক-পিকআপের সংঘর্ষে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের সখিপুরে পণ্যবোঝাই একটি ট্রাকের সাথে একটি পিকআপের সংঘর্ষের কারণে ৪ জন নিহত হয়েছে।

আজ মঙ্গলবার ভোর চারটার সময়ে উপজেলার কালিয়া ইউনিয়নের ঘোনারচলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন পিকআপের ড্রাইভার জামালপুর জেলার বকশীগঞ্জ থানার নূরনবী (৬৫), হেলপার নওগাঁ জেলার পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়ার সাগর (২২) এবং ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)।

পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে যখন একটি দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী একটি পিকআপ ধাক্কা দেয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। এরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী ছিল।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, ভোর ৪ টার সময়ে কালিয়া ঘোনারচালার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাককে মুরগিবাহী পিকআপ ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৪ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং পরিবারের সদস্যরা আসলে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর মরদেহ তাদের হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%