ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর


ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়ন বিএনপির কর্মীসভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আলী।

কর্মীসভায় বক্তব্যে মোঃ ফারুক আলী বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগদল ইউনিয়নে একাধিক দলীয় প্রার্থী রয়েছেন। তবে দীর্ঘ ১৭ বছর ধরে যারা দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, দলের দুঃসময়ে পাশে থেকেছেন এবং নানা ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের মধ্য থেকে একজন যোগ্য ও পরীক্ষিত নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে—এমন বক্তব্যে বিশ্বাস করে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁদের বিষয়ে দলীয় নেতৃত্বের বিবেচনা করা প্রয়োজন। অন্যদিকে, যারা দীর্ঘদিন দলের সঙ্গে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করা উচিত।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

মোঃ ফারুক আলী আরও বলেন, যারা দলের দুঃসময়ে পাশে ছিলেন না, তাঁরা ভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


ইসরাইলের নির্বাচনে ১৯ আসন নিয়ে কিংমেকার ফিলিস্তিনি দলগুলো

ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ফিলিস্তিনি-ইসরাইলি তথা আরব দলগুলো ১৯টি আসন অর্জন করেছে, যা তাদের সরকার গঠনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী শিবিরের গাদি আইজেনকোট নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন লাভ করেছে, যারা তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণের পর শুরু হয় ভোট গণনা। আজ বুধবার স্থানীয় সময় সকাল ১১টা (বাংলাদেশ সময় বিকেল ৩টা) পর্যন্ত ৭০ শতাংশ ভোট গণনা করা হয়েছে, যা প্রায় ৪০ লাখ ব্যালট। ভোটের প্রাথমিক হিসাব অনুযায়ী, নেতানিয়াহু ও আইজেনকোট নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যায় বড় পরিবর্তন না এলেও ফিলিস্তিনি দলগুলোর আসন সংখ্যা বেড়েছে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মোট আসন সংখ্যা ১২০টি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। ফলে কোনো একক জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফিলিস্তিনি দলগুলো সরকার গঠনের সমীকরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নেতানিয়াহুর লিকুদ পার্টি আগের নির্বাচনের তুলনায় সমর্থন হারালেও সর্বোচ্চ ভোট পেয়েছে, দলটি ২৭টি আসন অর্জন করেছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ২০টি আসন পেয়েছে।

তবে নেতানিয়াহুর জন্য উদ্বেগের বিষয় হলো, তার কট্টর ডানপন্থি মিত্র ইতামার বেন-গভিরের ওতজমা ইয়েহুদিত এবং বেজালেল স্মোত্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টির সমর্থন কমেছে। উভয় দল যথাক্রমে ৭ ও ৬টি আসন পেয়েছে।

ফিলিস্তিনি-ইসরাইলি দলগুলোর আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে একাধিক আরব দলের জোট জয়েন্ট লিস্টের আসন প্রায় দ্বিগুণ হয়েছে, দলটি ১৩টি আসন পেয়েছে। রা’আম ৬টি আসন লাভ করেছে।

দলভিত্তিক আসনসংখ্যা

দল                   আসন

লিকুদ (নেতানিয়াহু)- ২৭

ইয়াশার (আইজেনকোট)- ২০

জয়েন্ট লিস্ট- ১৩

টুগেদার (নাফতালি বেনেট)- ১১

ডেমোক্র্যাটস (ইয়ার গোলান)- ৮

ইসরাইল বেইতেনু- ৮

শাস- ৭

ইউনাইটেড তোরাহ জুডাইজম- ৭

ওতজমা ইয়েহুদিত- ৭

রিলিজিয়াস জায়নিজম- ৬

রা’আম- ৬

ভোট গণনার হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোটের ৫৪টি আসন এবং বিরোধী ও ফিলিস্তিনি দলগুলোর সম্মিলিত ৬৬টি আসন রয়েছে। তবে বিরোধী দল ও ফিলিস্তিনি দলগুলো একসঙ্গে কাজ করে জোট সরকার গঠনের পক্ষে যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে তার দল দায়িত্ব নিতে প্রস্তুত।

জাতীয় সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথকে জাবারিন বলেন, ‘এই সরকার প্রতিটি আরব নাগরিকের জীবন দুর্বিষহ করে তুলেছে।’ তিনি মন্তব্য করেন, নিজেদের রাজনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে দলের আদর্শ ও মূল্যবোধ এগিয়ে নেওয়ার সক্ষমতা তাঁদের রয়েছে।

জাবারিন বলেন, ‘নেতানিয়াহু, বেন-গভির ও স্মোত্রিচের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের বাড়ি পাঠানোর পথ তৈরি করতে আমরা প্রস্তুত।’

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


‘জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনা ও জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছেন’

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে শুধুমাত্র স্বৈরাচারী শেখ হাসিনাই দেশ ত্যাগ করেননি, বরং তার সহযোগী হিসেবে পরিচিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও ইমামও পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা যতই ষড়যন্ত্র করুক, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে আর কোনো স্বৈরাচারী অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

বুধবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে’ বিক্ষোভ মিছিল-পূর্ব বিশাল সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ড. শফিকুল ইসলাম মাসুদ উল্লেখ করেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর এ দেশের ইতিহাসের একটি কলঙ্কিত দিন। বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা নিয়ে কাপুরুষোচিত হামলা চালিয়েছিল। সারাদেশে ৫৪ জন এবং রাজধানীতে ১৪ জন নেতাকর্মীকে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। কিন্তু এত রক্তপাত ঘটিয়েও আমাদের কর্মসূচি এক সেকেন্ডের জন্যও বন্ধ করা যায়নি, জামায়াতকে পল্টন থেকে হটানো যায়নি।’

আওয়ামী ফ্যাসিবাদের পতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘যারা জামায়াতকে নিশ্চিহ্ন ও নির্মূল করার দম্ভ দেখিয়েছিল, চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে তারা সকালে রান্না করে দুপুরে না খেয়েই পালিয়ে গেছে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর হয়ে কেবল শেখ হাসিনাই পালাননি, এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইমামও পালিয়ে আত্মরক্ষা করেছেন—এটা যেন সবার স্মরণে থাকে।’

বর্তমান রাজনৈতিক দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছিল, আর বর্তমানের একটি পক্ষ মাত্র কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগের সেই রূপ ধারণ করার চেষ্টা করছে। জামায়াতের ওপর হামলা বা কর্মসূচি বানচালের অপচেষ্টা যারা করছেন, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও করুণ হবে।’

তিনি অবিলম্বে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠা তাণ্ডবের খুনিদের ফাঁসি এবং বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত সব রাজনৈতিক হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানান।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, "দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে।" তিনি বলেছেন, বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা এখন ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে দলের মতবিনিময় সভার শুরুতে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এনসিপির পক্ষ থেকে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হলে নিজের দলের লোককে নিজেরা হত্যা করছে?" এর বিচার হবে কি না, সেটাই তার কাছে বড় প্রশ্ন। তিনি উল্লেখ করেন যে, বিচারব্যবস্থার সংস্কার না হওয়ায় তা এখনো ক্ষমতাসীনদের হাতে কুক্ষিগত রয়েছে। সারা দেশে বিএনপির ছত্রছায়ায় তাদের ক্যাডার বাহিনী দলীয় লোকজনকে হত্যা করছে এবং সাধারণ মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, "যদি আমরা এই সরকারকে ছাড় দিয়ে দিই, তবে এমনও হতে পারে যে আমাদের আরেকটি ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে।" তিনি আরও বলেন, "আমরা চাই না যে ১৪০০ মানুষের রক্ত ও জীবন দিয়ে আরেকটি ফ্যাসিবাদ উৎখাত করতে হোক।"

মাফিয়া রাষ্ট্র ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, "আমরা চেয়েছিলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ও শক্তিশালী অবস্থান।" কিন্তু তিনি দেখতে পান যে, আইজিপি ক্রসফায়ার নিয়ে কথা বলছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণভাবে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। দেশের যেসব মাদকের স্পট নির্ধারিত হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বাংলাদেশ আসলে একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। একদিকে সন্ত্রাসীদের হাতে অস্ত্র, অন্যদিকে মন্ত্রীদের হাতেও অস্ত্র।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সরকার মাদকের গডফাদার বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছে না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের এলাকা কক্সবাজার থেকেই সবচেয়ে বেশি মাদক চোরাচালান হয়, অথচ তিনি তা বন্ধ করতে পারছেন না।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, "স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হবে—এখন পর্যন্ত আমাদের তা মনে হচ্ছে না।" সরকারি দলের কোন্দলে বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনও দলীয়করণ হচ্ছে। এই অবস্থায় স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।

মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীবসহ ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্স প্রবাহ বছরে ১৩.৩% বেড়ে ২৫৪ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


রেমিট্যান্স প্রবাহ বছরে ১৩.৩% বেড়ে ২৫৪ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছে

চলতি অক্টোবর মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪০ লাখ ডলার। এই হিসাবে দেখা যাচ্ছে, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর একদিনেই দেশে ৯ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক হাজার ১১৩ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৮৩ কোটি ডলার।

ফলে অর্থবছরের প্রথম ৪ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ ও রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%