০৩:৩৩ পি.এম
= সম্প্রতি ইরাক থেকে সৌদি আরবের ভূখণ্ডে ড্রোন হামলা চালানোর যে দাবি করা হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন। সোমবার তিনি বিবৃতির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
মুখপাত্র সাবাহ আল-নুমান বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, ইরাকের ভূখণ্ড থেকে ড্রোন হামলা করে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ বিষয়টি তদন্তের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বর্তমানে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, যেটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে, সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ বলে উল্লেখ করেছে।
আরও পড়ুন: মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এই সংগঠনটি বলেছে, এসব অভিযোগের মূল উদ্দেশ্য হলো ইয়েমেনের ‘বেদনাদায়ক হামলার’ জবাব দিতে সৌদি আরবের অক্ষমতাকে আড়াল করা।
তাদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে, যদি রিয়াদ ইরাকে কোনো ‘বোকামিপূর্ণ পদক্ষেপ’ নেয়, তবে তার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন