০২:১২ এম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন "হায় সেলুকাস, আমাদের এই বাংলাদেশ"—এমন মন্তব্য করে। পুলিশের একজন ডিআইজির মালিকানাধীন বাড়ি থেকে ৮৪ জন নারী-পুরুষ গ্রেফতার ও মাদক উদ্ধারের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি পোস্টে উল্লেখ করেন, "দেশের সর্বত্র আইনশৃঙ্খলাবিরোধী ও অসামাজিক কার্যকলাপের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন ও ডাকাতি মারাত্মক আকার ধারণ করেছে।"
আরও পড়ুন: প্রচারণার শেষ দিনে আবেগঘন বার্তা দিলেন মির্জা ফয়সল আমিন
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মালিকানাধীন বাড়িতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে বলে শফিকুর রহমান জানান, গ্যাস ও বিদ্যুতের সমস্যাও রয়েছে। এসব জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে তরুণদের আবারও জেগে ওঠার আহ্বান জানিয়ে তিনি লেখেন, "হায় সেলুকাস! আমাদের এই বাংলাদেশ! তরুণদের আরেকবার জাগতে হবে।"
আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশের তারিখ ২৯ থেকে ৩১ অক্টোবর নির্ধারণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন