ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শোক


নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি, বাকৃবির ভেটেরিনারি অনুষদের শোক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদ নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘটে যাওয়া প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

নেপালের ঢাকাস্থ দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে বৃহস্পতিবার (২৮ আগস্ট) পাঠানো এক শোকবার্তায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এই সমবেদনা জানান।

শোকবার্তায় উল্লেখ করা হয়, নেপালে সাম্প্রতিক আকস্মিক বন্যার ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভেটেরিনারি অনুষদ গভীরভাবে মর্মাহত। এই দুর্যোগে নিহতদের পরিবারের সদস্য এবং ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

আরও পড়ুন: ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট

এছাড়া শোকবার্তায় বলা হয়, বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবারের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। তাদের উপস্থিতি বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বন্ধনকে আরও দৃঢ় করেছে। নেপালের এই কঠিন সময়ে তাদের এবং দেশটির মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছে অনুষদ।

শোকবার্তায় নেপাল সরকারের পাশাপাশি উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত সংস্থা, নিরাপত্তা বাহিনী, মানবিক সহায়তাকারী সংগঠন এবং উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে যুক্ত সকলকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জনগণের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শোকবার্তায় নিহতদের আত্মার শান্তি, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি ও সান্ত্বনা এবং দুর্যোগে আক্রান্তদের নিরাপত্তা, দ্রুত পুনরুদ্ধার ও ঘুরে দাঁড়ানোর জন্য প্রার্থনা করা হয়।

এটি উল্লেখযোগ্য যে, ২৬ আগস্ট নেপালের চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ঘটে। প্রাথমিক অনুসন্ধানে হিমবাহ ধস এবং বরফ-পাথরের ধস থেকে সৃষ্ট প্রবল স্রোতকে এই দুর্যোগের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং হতাহত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হচ্ছে।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে পরামর্শক কমিটি গঠন করেছে ইউজিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসুল (সা.)-এর শুভাগমন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত: আল্লামা সাবির শাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


রাসুল (সা.)-এর শুভাগমন মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত: আল্লামা সাবির শাহ

আল্লামা সাবির শাহ বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব হজরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর শুভাগমন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও রহমত। তিনি উল্লেখ করেন যে, তাঁর আদর্শ অনুসরণ এবং তাঁর প্রতি নিষ্কলুষ ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

শুক্রবার (২৮ আগস্ট) চট্টগ্রামের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠে জুমার নামাজ-পরবর্তী মাহফিলে তিনি এ কথা বলেন। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহম্মদ সাবির শাহ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। তিনি অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার শিক্ষা নিয়ে আবির্ভূত হয়েছেন। তাঁর আদর্শ অনুসরণ করলে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও অশান্তি দূর করা সম্ভব।

 

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান ট্রাস্ট আয়োজিত জশনে জুলুস প্রসঙ্গে আল্লামা সাবির শাহ বলেন, নবী করিম (সা.)-এর শুভাগমনে আনন্দ প্রকাশ ঈমানদার মুসলমানের ভালোবাসার বহিঃপ্রকাশ। মহান আল্লাহ তার প্রিয় হাবিবকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাই নবীপ্রেমে আনন্দ প্রকাশ এবং তাঁর ওপর দরুদ ও সালাম পাঠের মাধ্যমে দিনটি স্মরণ করা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে জুলুসকে বৈধ, শরিয়তসম্মত ও আমলে হাসানাহ হিসেবে উল্লেখ করেন।

 

তিনি বলেন, জশনে জুলুস শুধুমাত্র একটি ধর্মীয় শোভাযাত্রা নয়; এটি নবীপ্রেম, শান্তি, সম্প্রীতি ও মানবতার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি ঐতিহ্যবাহী আয়োজন। চট্টগ্রামে ৫৫ বছর ধরে অত্যন্ত সুশৃঙ্খল ও ব্যাপকভাবে এ জুলুস অনুষ্ঠিত হয়ে আসছে। এতে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী।

আল্লামা সাবির শাহ বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, প্রতিবেশীর প্রতি সদাচরণ এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে।

 

নবীজির শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে পারলেই একটি কল্যাণময় সমাজ গড়ে উঠবে।

জুমার নামাজে আরও অংশ নেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ এবং সাহেবজাদা সৈয়দ আকিব আহমদ শাহ।

এ সময় উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, এইএমবি-এর সচিব অধ্যাপক আবু ছালেহ মুহাম্মদ নঈম উদ্দীন এবং অধ্যক্ষ আবু তালেব বেলালসহ অনেকে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উল্টাপাল্টা বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে মানুষ ভাল ভাবে নিবে না জামায়াতের উদ্দেশ্যে -এমপি খোকন তালুকদার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধিঃ

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


উল্টাপাল্টা বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে মানুষ ভাল ভাবে নিবে না  জামায়াতের উদ্দেশ্যে -এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, দিনের ভোট রাতে হয় নাই, মানুষের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।" তিনি আরো উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ তারেক রহমানের পাশে আছে। গুম, খুন হওয়া পরিবার তারেক রহমানের পাশে আছে। আপনারা বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য করছেন, বাংলাদেশের মানুষ সেটা ভাল ভাবে নেয় নাই।"

শুক্রবার বিকেলে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাইয়ুম মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব লোকমান মোল্লার আয়োজনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী উদ্দেশ্যে এমপি খোকন আরো বলেন, "আপনারা বিএনপির সাথে ছিলেন। বিএনপি কখনো জামায়াতের সাথে ছিলোনা। আপনারা ধানের শীষে নির্বাচন করেছেন, আপনাদেরকে বিএনপি যায়গা দিয়েছিলো বলেই তখন আপনারা নির্বাচন করতে পেরেছিলেন।" তিনি আন্দোলনের ভয় দেখানোর জন্য বড় বড় কথা বলার বিরুদ্ধে সতর্ক করে দেন।

তিনি বলেন, "আমি একজন গুম হওয়া নেতা হিসেবে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে চান তাহলে ভালোর সাথে থাকেন। শুধু ভণ্ডামি করে মুখ দিয়ে আবোল তাবোল বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনারা সাবধান হয়ে যান।"

এসময় মরহুম কাইয়ুম মিয়ার মেজ মেয়ে ফারিয়া রিচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মরহুম কাইয়ুম মিয়ার ছোট মেয়ে আজারা কাইয়ুম, মেজ মেয়ের জামাই কাজী শরিফুল ইসলাম সিফাত, জেলা বিএনপির আহবায়ক এ্যাড.জাফর আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


দিনাজপুরে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এক মিলের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সার কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৭৯ বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মাগুরায় অবৈধভাবে মজুত করা ৭৯ বস্তা সার জব্দ

 

মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলস্বরূপ, একটি ডিলার প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে।

 

একই সময়, প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলা সদরের আলমখালী বাজারে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের ভিত্তিতে আলমখালী বাজারের সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আলীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

কৃষকদের স্বার্থ রক্ষা, সার বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ নূর-এ-নবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%