ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন


পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে কাজ করবে বিডি ক্লিন

রাজধানীর পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি করপোরেশনের সঙ্গে বিডি ক্লিন কাজ করবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই করার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

এই লক্ষ্যে দুই সিটি করপোরেশন ও বিডি ক্লিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিয়ে বিডি ক্লিনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও জানান, দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা এবং বৃক্ষরোপণ কর্মসূচির জন্য চারা সরবরাহ করা হবে। তিনি বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

অসচেতনভাবে যত্রতত্র বর্জ্য ফেলা হচ্ছে, যার ফলে ড্রেন, খাল ও জলাধার ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণে পরিচ্ছন্নতাকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের অভ্যাস পরিবর্তনে সময় লাগবে তবে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে সরকার ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে।

সভায় বিডি ক্লিনের ১২ সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন। বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক চম্পা আক্তার সংগঠনের কার্যক্রম তুলে ধরেন এবং এসব কার্যক্রম আরো বিস্তৃত করতে সরকারের সহযোগিতা চান।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ পর্যন্ত পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


শেষ পর্যন্ত পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, যিনি টালিউড ইন্ডাস্ট্রির একজন পরিচিত মুখ, ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। গত কয়েক মাস ধরে তার পদত্যাগ প্রসঙ্গে রাজনৈতিক মহলে চলছিল নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা। বৃহস্পতিবার (১৬ জুলাই), তিনি নিজে সরাসরি উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন এবং এভাবে পদত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেন।

এর আগে, তৃণমূলের মনোনয়ে রাজ্যসভায় যাওয়া সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইক ইতিমধ্যেই পদত্যাগ করেছিলেন। কোয়েল মল্লিক তাদের সঙ্গে যুক্ত হয়ে এই তালিকায় নতুন সংযোজন হলেন। আগের জুনে, যখন কোয়েল মল্লিক প্রথমবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। কিন্তু উপরাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়, সংসদীয় নিয়ম অনুযায়ী সরাসরি হাজির হয়ে পদত্যাগপত্র জমা দিতে হবে।

সেই সময়, দেশের বাইরে থাকার কারণে তার এই পদত্যাগ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছিল। অবশেষে, আজ তিনি দিল্লিতে গিয়ে সরাসরি উপস্থিত হয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।

এই পদত্যাগের ফলে, রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সংখ্যা কমে বর্তমানে ৯-এ দাঁড়িয়েছে। এর ফলে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে।

দিল্লির রাজনৈতিক সূত্র অনুযায়ী, পদত্যাগের এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরপরই, কোয়েল মল্লিক বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে একটি সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন প্রশ্ন উঠেছে—তৃণমূলের চারজন সংসদ সদস্যের পদত্যাগের পর কি কোয়েল মল্লিক বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন?

এটি মনে রাখতে হবে, চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করে, তখন সেখানে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় ও মেনকা গুরুস্বামীর সঙ্গে কোয়েল মল্লিকের নাম ছিল। এরপর, গত এপ্রিলে তিনি দিল্লিতে রাজ্যসভার সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

শপথগ্রহণের পর, এই টালি তারকা সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন নয়। তবে এটি অনেক বড় একটি মহৎ দায়িত্ব। দেশ ও মানুষের সেবা করার চেয়ে বড় কোনো মহৎ কাজ আর হতে পারে না।’ তবে, দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় তিনি ইস্তফা দিলেন, তা নিয়ে চর্চা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের নির্মাণকাজের উদ্বোধন

 জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, '২৪-এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের ত্যাগ ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে নিরীহ শিক্ষার্থীদের ওপর যে নির্মম গণহত্যা চালানো হয়েছে, তা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত।'

তিনি আরো বলেন, 'শহীদ ওয়াসিম ও অন্যান্য সকল শহীদদের স্মৃতি ধরে রাখতে প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেশে আর কোনোদিন ফ্যাসিবাদী খুনি হাসিনা বা তার দলের রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। একইসাথে যারা এই গণহত্যার নির্দেশ দিয়েছেন এবং পালন করেছেন, তাদের যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হবে।'

অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেন, 'আজকে আমি আমার হাজারো সন্তানকে এখানে দেখতে পাচ্ছি। আমার আকুল আবেদন, কেউ যেন নিজেদের মধ্যে বৈষম্য তৈরি না করে। দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।'

এই অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

জুলাই মাসে গণ-অভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ জোহর।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এই তথ্য জানিয়েছেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ডা. হারুনুর রশীদসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান।

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র্গম সাজেকে বন্যাকবলিত মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


র্গম সাজেকে বন্যাকবলিত মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং দুর্গম সাজেক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন।

আজ সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন এর উদ্যোগে ৫৪ বিজিবির প্রশিক্ষণ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের অর্ধ শতাধিক পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুপুরের এই কার্যক্রমে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জোন অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে থেকে কাজ করে। তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাউল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫০০ গ্রাম গুড়, ১ কেজি চিড়াসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম, সহকারী পরিচালক ওমর ফারুকসহ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%