০৬:০৫ পি.এম
রাঙ্গামাটি, ৭ আগস্ট, ২০২৬ : আজ জেলার বিভিন্ন ক্লাব, সংস্থা এবং একাডেমির মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান।
আরও পড়ুন: টাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন দ্বীপ স্পোর্টিং রয়েলস, জমজমাট আয়োজনে শেষ হলো ফুটসাল টুর্নামেন্ট–২০২৬
এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এবং জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য কৃষিবিদ মৈত্রী চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা সহ অন্যান্য অনেক ক্লাব এবং প্রতিষ্ঠান প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেন, ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের খেলোয়াড়দের সুনাম অনেক।
তিনি উল্লেখ করেন, পাহাড় থেকে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় উঠে এসেছে।
এবার থেকে এর ধারাবাহিকতা রক্ষায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
আরও পড়ুন: চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
তিনি ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দকে আহবান জানান যে, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে পাহাড়ের প্রত্যন্ত এলাকা থেকে নতুন নতুন মেধাবী খেলোয়াড়দের তুলে আনার প্রয়োজন।
অনুষ্ঠানে মোট ৬৫টি ক্লাব, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন