০৭:৪৯ পি.এম
অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের কারণে গুরুতর ঘাড়ের সমস্যা দেখা দিয়েছে, এতে অস্ত্রোপচার করাতে হয়েছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শাকিলাকে।
দীর্ঘ সময় ধরে ভুল ভঙ্গিতে ফোন ব্যবহারের অভ্যাসের ফলে তার এই শারীরিক জটিলতা তৈরি হয়েছে। অস্ত্রোপচারের জন্য খরচ হয়েছে প্রায় ৩ লাখ রুপি।
সম্প্রতি ইউটিউবে প্রকাশিত একটি ভ্লগে শাকিলা তার অসুস্থতা, হাসপাতালে চিকিৎসা এবং অস্ত্রোপচারের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ভ্লগে দেখা যায়, চেন্নাইয়ের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। অস্ত্রোপচারের পর যখন তিনি বাড়ি ফিরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, তখন সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বিছানায় এক পাশে কাত হয়ে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা মুঠোফোনে গেম খেলার অভ্যাস ছিল শাকিলার। কখনো কখনো একটানা চার ঘণ্টা একই অবস্থানে কাটাতেন। শুধু চা বা কফি খাওয়ার জন্য বিছানা থেকে উঠতেন। এর পর আবার ফোন হাতে নিয়ে গেম খেলায় ফিরে যেতেন।
নিজের অভ্যাস সম্পর্কে শাকিলা জানান, আমি বিছানায় এক পাশ ফিরে শুয়ে মুঠোফোনে প্রায় চার ঘণ্টা টানা গেম খেলতাম। চা খাওয়ার পর আবার একই গেম খেলতে বসতাম।
গেম খেলার পাশাপাশি দীর্ঘ সময় ভিডিও ও রিলসও দেখতেন তিনি। এভাবে ভুল ভঙ্গিতে ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহারের ফলে ধীরে ধীরে ঘাড়ে গুরুতর সমস্যা তৈরি হয়। একপর্যায়ে ব্যথা এতটাই বেড়ে যায় যে, অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানান অভিনেত্রী।
অস্ত্রোপচারের পরেও শাকিলার জন্য সুস্থ হয়ে ওঠার পথ সহজ ছিল না। বিছানা থেকে ওঠা কিংবা খাবার খাওয়ার মতো সাধারণ কাজেও তাকে অন্যের সাহায্য নিতে হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থ হওয়ার সময় ঘাড়ে কলার পরতে হয়েছে।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
শাকিলা জানিয়েছেন, ঘাড়ের একটি অংশ থেকে তরল বেরিয়ে যাওয়ার কারণে তীব্র ব্যথা হচ্ছিল। অস্ত্রোপচারের সময় সেখানে টাইটানিয়াম স্ক্রু ব্যবহার করতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের এই অভিজ্ঞতা থেকে ভক্তদের সতর্ক করে শাকিলা বলেন, মুঠোফোন প্রয়োজনীয় একটি যন্ত্র হলেও এর অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। অপ্রয়োজনীয় ভিডিও না দেখে শুধু প্রয়োজনীয় ও উপকারী কনটেন্ট দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
রসিকতার সুরে শাকিলা আরও বলেন, তা না হলে একদিকে ৩ লাখ রুপি খরচ হবে, অন্যদিকে অসহনীয় ব্যথাও সহ্য করতে হবে।
চেন্নাইয়ে জন্ম নেওয়া শাকিলা নব্বইয়ের দশকে বিনোদনজগতে প্রবেশ করেন। ১৯৯৫ সালের তামিল সিনেমা ‘প্লে গার্লস’-এর মাধ্যমে তার অভিনয়ে অভিষেক হয়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন সিল্ক স্মিতা। তবে ২০০০ সালের মালয়ালম সিনেমা ‘কিন্নারা থুম্বিকাল’ তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
আরও পড়ুন: ছাত্রদল নেতার জানাজার পরপরই গুরুদাসপুরে প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
একসময় শাকিলার সিনেমা দক্ষিণ ভারতের পাশাপাশি ভারতের বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি পেত। তার অভিনীত সিনেমা নেপালি, চীনা ও সিংহলি ভাষাতেও মুক্তি পেয়েছে। ২০০২ সালে এ ধরনের সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে পরে মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন তিনি। মোহনলাল, বিজয় ও মহেশ বাবুর মতো তারকার সঙ্গেও পর্দায় দেখা গেছে তাকে।
আরো পড়ুন
পপতারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা
পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক কাজেও যুক্ত হন শাকিলা। ২০২৩ সালে নেটফ্লিক্সের ‘সেক্স এডুকেশন’ সিরিজের প্রচারণার অংশ হিসেবে তাকে নিয়ে তৈরি করা হয় ‘শাকিলাস ড্রাইভিং স্কুল’ নামে একটি প্রচারমূলক ভিডিও।
আরও পড়ুন: দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন