০৬:৩৪ পি.এম
রাজধানীর আজিমপুর এলাকায় একটি সাততলা ভবন থেকে নিচে পড়ে রাজ্জাক হোসেন (৬০) নামের একজনের মৃত্যু ঘটেছে।
রবিবার বিকেলে ঘটনাটি তার মেয়ের বাসায় ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরিফুল ইসলাম সিফাত জানান, রাজ্জাক হোসেন আমার বড় ভাইয়ের শ্বশুর। তিনি সকালে আজিমপুরে মেয়ের বাসায় বেড়াতে যান। সেখানে গিয়ে দুপুরের দিকে ভবনের সাততলার ছাদে ওঠেন। এরপর সেখানে থেকে তিনি নিচে পড়ে যান।
তিনি বলেন, সংবাদ পেয়ে সেখান থেকে রাজ্জাক হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
মৃতের মেয়ে রুম্পা ইসলাম জানালেন, তার বাবা দুপুরে ছাদে গিয়েছিলেন। সেখান থেকে অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যেতে পারেন।
রাজ্জাক হোসেন মোহাম্মদপুরের একজন স্থানীয় বাসিন্দা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। পেশায় তিনি আগে ব্যবসা করতেন, কিন্তু অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন