ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে প্রভার নতুন স্ট্যাটাস


বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম নিয়ে প্রভার নতুন স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় রয়েছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি নিয়মিত নিজের বিভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করেন ফলোয়ারদের সঙ্গে। কখনো কখনো তিনি পরামর্শও প্রদান করেন। আজ, তিনি একটি ভিডিও বার্তায় মেয়েদের উদ্দেশে পরামর্শ দিলেন যে, কোনো বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়।

প্রভা বলেন, "মেয়েরা শোনো, আমার ছোট-বড় প্রত্যেককে একটা অনুরোধ করি, যত কিছুই হোক, কোনোভাবেই একটা বিবাহিত ছেলের প্রেমে পড়া যাবে না। যতই ছেলে বলুক, ‘বউ ভালো না, সমাজের জন্য, সন্তানের জন্য সংসার রাখতে হচ্ছে’; এদের স্ক্রিপ্ট একই। এসব কথা শুনবে না, বিশ্বাসও করবে না। বিশ্বাস করে যদি এরকম কোনো বিষয়তে জড়িত হও, তাহলে সারাজীবন নিজেকে মাফ করতে পারবা না। সুতরাং কখনো কোনো বিবাহিত ছেলের প্রেমে পড়বে না, যতই ম্যানিপুলেট করার চেষ্টা করুক না কেন।"

প্রভা উল্লেখ করেন যে, তিনি নিজেও কিছুদিন আগে এমন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সেটির উদাহরণ টেনে বলেন, ‘তোমাকে (মেয়েদের) অনেক কথা শুনতে হবে, কিছু দিন আগে আমাকেও শুনতে হয়েছিল এরকম কথা; আমার অলরেডি মুখস্থ হয়ে গেছে, এরা কী কী বলে। আমি তাকে সোজা বলে দিয়েছি, আপনার যদি ওই সংসারে এত সমস্যা থাকে, ডিভোর্সের প্রসেসিং যদি চলতেই থাকে, তাহলে সেটা আগে শেষ করে আসেন। তারপর ভেবে দেখব, আমরা একে-অন্যের জন্য মানানসই কিনা। এখন সে লোক বলে বেড়ায়, আমি নাকি সাইকো! আই অ্যাম হ্যাপি টু বি আ সাইকো। আই অ্যাম গ্ল্যাড, ওই সংসারে ঢুকিনি।"

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

প্রভা মনে করেন, সংসারে অশান্তির অজুহাত দেখিয়ে ওইসব ব্যক্তি মেয়েদের সঙ্গে সখ্য করার চেষ্টা করে। তাই, তিনি সেসব ছেলের সঙ্গে প্রেম তো দূর, বন্ধুত্ব করতেও সতর্ক করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল মানুষের কল্যাণেই এ বাজেট : মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:১২ পি.এম


তৃণমূল মানুষের কল্যাণেই এ বাজেট : মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কথা বলেন।

তিনি বলেছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যেই প্রণয়ন করা হয়েছে।

এসময়, দুর্নীতি ও অর্থপাচার রোধের মাধ্যমে এ বৃহৎ বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে জানিয়ে তিনি বলেন, বাজেট বাস্তবায়ন নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিএনপি সরকারের এটি ১৭তম বাজেট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে পাঁচটি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে ১১টি বাজেট সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের এটিই প্রথম বাজেট।

তিনি বাজেটকে ‘মানুষের কল্যাণের বাজেট' আখ্যায়িত করে বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের কর উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, ফলে বাজেট ঘোষণার পর বাজারে মূল্যবৃদ্ধির কোনো চাপ সৃষ্টি হয়নি। খাদ্যপণ্য, কৃষিপণ্য, মাছ, মাংস, ভোজ্যতেল, চিনি, মসলা, শাকসবজি, দুধসহ দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের ওপর কর রেয়াত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে।

স্বাস্থ্য খাতের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, হৃদরোগের রিং, ডায়ালাইসিস এবং ওষুধ শিল্পের ১৭টি কাঁচামালের ওপর শুল্ক কমানো হয়েছে, যার ফলে চিকিৎসা ব্যয় কমবে এবং জনগণ সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাবে।

বিরোধী দলের সমালোচনার জবাবে প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হওয়ায় দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার দুর্নীতি ও অর্থপাচার রোধে কার্যকর পদক্ষেপ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে রাজস্ব সাশ্রয় করে বৃহৎ বাজেট বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বাজেটে কৃষক কার্ড কর্মসূচির জন্য ১ হাজার ৬২ কোটি টাকা এবং প্রায় ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনতে ১২ হাজার ৩৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি ত্রিণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাবে।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার বিভাগের জন্য ৪০ হাজার ২৪৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের মাধ্যমে আগামী অর্থবছরে ৫ হাজার কিলোমিটার নতুন পাকা সড়ক নির্মাণ, ৯ হাজার কিলোমিটার সড়ক সংস্কার, ২৩ হাজার মিটার সেতু ও কালভার্ট নির্মাণ, ৩৫টি উপজেলা পরিষদ ভবন নির্মাণ, ৫৫টি সাইক্লোন সেন্টারের উন্নয়ন, ১১০টি হাটবাজার আধুনিকীকরণ, শহরাঞ্চলে ১ হাজার কিলোমিটার সড়ক ও ফুটপাত এবং ৩৯২ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে।

এছাড়া সারাদেশে ১ লাখ ২০ হাজার নলকূপ স্থাপন, পৌর এলাকায় ২৬০ কিলোমিটার পাইপলাইন নির্মাণ, ৮০ হাজার স্যানিটারি ল্যাট্রিন এবং ২৫০টি পাবলিক টয়লেট নির্মাণের পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়নে ৩ হাজার ২০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ঘোষিত অঙ্গীকার অনুযায়ী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দও বাজেটে রাখা হয়েছে।

বগুড়া জেলায় অতিরিক্ত উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে— বিরোধী দলের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে মীর শাহে আলম বলেন, গত কয়েক মাসে এলজিইডির সর্বোচ্চ বরাদ্দ গেছে কুমিল্লা, নরসিংদী ও বাগেরহাটে। বগুড়া বরাদ্দের তালিকায় ১৬তম অবস্থানে রয়েছে। সুতরাং, বগুড়াকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তথ্যভিত্তিক নয়।

তিনি বলেন, দীর্ঘদিন বগুড়া উন্নয়ন বঞ্চিত ছিল। এখন অতীতের সেই ঘাটতি পূরণে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় মামা-ভাগ্নের পানিতে ডুবে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


বরগুনায় মামা-ভাগ্নের পানিতে ডুবে মৃত্যু

বরগুনায় ভাগ্নেকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু ঘটে। শনিবার (২৭ জুন) ৩টার দিকে বরগুনার বামনা উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের নাজির বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের মধ্যে হলেন দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর (২১) এবং তার ভাগ্নে মুহাম্মদ ওবায়দুল্লাহ (৯)। মুহাম্মদ ওবায়দুল্লাহ ঢাকার একটি হাফিজী মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। অপরদিকে, হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীরের মা মারা যান। তাঁর মায়ের মৃত্যু পরবর্তী দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে পরিবার এবং স্বজনরা বাড়িতে আসেন।

দোয়া অনুষ্ঠানে যোগ দিতে মুহাম্মদ ওবায়দুল্লাহ ঢাকা থেকে নানার বাড়িতে আসেন। এর পর শনিবার, বিকেলে ভাগ্নে মুহাম্মদ ওবায়দুল্লাহকে সাঁতার শেখাতে বাড়ির পাশের একটি পুকুরে নিয়ে যান মামা হাফেজ মুহাম্মদ তামিমুল ইসলাম তানভীর। সাঁতার শেখানোর সময়, ভাগ্নেকে কাঁধে নিয়ে সাঁতার কাটার সময়, ওবায়দুল্লাহ কাঁধ থেকে খসে পড়ে মুহুর্তের মধ্যে পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে মামা তানভীরও পানিতে ডুবে যান।

স্বজন এবং স্থানীয়রা ঘটনাটি লক্ষ্য করে পুকুর থেকে মামা এবং ভাগ্নেকে উদ্ধার করতে যায় কিন্তু তাদের প্রয়াস সত্ত্বেও তারা অচেতন হয়ে যায় এবং পরে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, পুকুরে ডুবে মামা ও ভাগ্নের মৃত্যুর ঘটনায় পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি প্রকাশ্যে ঘটেছে এবং পরিবারের ব্যতীত ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়নাতদন্ত করা হয়নি, মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষায় ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষায় ফিরিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ

কুড়িগ্রামের চরাঞ্চলে নদীভাঙন, দারিদ্র্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবের কারণে দীর্ঘদিন ধরে বাল্যবিবাহ একটি বড় সামাজিক সমস্যা রূপে বিরাজ করছে। এই সংকটকে সমাধান করার লক্ষ্যেই কুড়িগ্রাম সদর, উলিপুর এবং রৌমারী উপজেলার ১৪টি চর এলাকায় কাজ করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এই সংস্থাটি বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা বিস্তারের লক্ষ্যে একাধিক কার্যক্রম পরিচালনা করছে।

প্রকল্প সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, ইউনিয়নভিত্তিক প্রতিরোধ কমিটির মাধ্যমে ইতিমধ্যে ২৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। যাত্রাপুর ইউনিয়নে ১২ থেকে ১৭ বছর বয়সী ১০৯ জন ঝুঁকিপূর্ণ কিশোরীর একটি তালিকা তৈরি করে তাদের নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি চরে ‘স্কুল ওয়াচ কমিটি’র মাধ্যমে ঝুঁকিপূর্ণ কিশোরীদের চিহ্নিত করে তাদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফ্রেন্ডশিপ বাল্যবিবাহ এবং পারিবারিক বিরোধ সহ সমাজে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য চরাঞ্চলে আইনি সহায়তা কেন্দ্রও পরিচালনা করছে। অপ্রাপ্তবয়স্ক বিয়ের খবর পেলেই সংশ্লিষ্ট পরিবারকে কাউন্সেলিং করা হচ্ছে এবং প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা নেওয়া হচ্ছে।

এছাড়া সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক, বিলবোর্ড স্থাপন, কমিউনিটি পুলিশিং এবং ২০২৬ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ১৮টি পথনাটক প্রদর্শন করা হয়েছে।

এসব সমন্বিত উদ্যোগের সুফলে অনেক কিশোরী বাল্যবিবাহের ঝুঁকি থেকে রক্ষা পেয়ে আবারও শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। স্থানীয় নজরদারি এবং সচেতনতার কারণে দুর্গম এসব চরাঞ্চলে বাল্যবিবাহের হার আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানান স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেটের মাধ্যমে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট পাশ হয়। এ অধিবেশনটি বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব অধিবেশনে বাজেটটি উপস্থাপন করেন।

এবারের বাজেটে সবচেয়ে বড় অংশটি হচ্ছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০১ কোটি ৪৩ লাখ টাকা (৫৭ দশমিক ৭৭ শতাংশ)।

দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ কোটি ৩ লাখ টাকা (২২ দশমিক ৩৮ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে সাধারণ সরবরাহ ও সেবা বা প্রশাসনিক আনুষঙ্গিক ব্যয় খাতে। পেনশন ও অবসর-সুবিধা খাতে কমিয়ে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে ৩৭ কোটি ১৪ লাখ টাকা (১০ দশমিক ৬৫ শতাংশ)। গত অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৪ কোটি ২৪ লাখ টাকা।

তবে এবছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব বাজেটে গবেষণা ও উদ্ভাবন খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। যদিও এ খাতে বরাদ্দ শূন্য দেখানো হয়েছে, উপাচার্য জানিয়েছেন যে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে সরাসরি বরাদ্দ দেওয়া হবে।

এ ছাড়া যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ে ১১ কোটি ৩৭ লাখ টাকা (৩ দশমিক ২৬ শতাংশ), অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণে ৯ কোটি ৪৭ লাখ টাকা (২ দশমিক ৭২ শতাংশ), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ২ কোটি ৮২ লাখ টাকা (০ দশমিক ৮১ শতাংশ), যানবাহন ক্রয়ে ২ কোটি ৪৪ লাখ টাকা (০ দশমিক ৭০ শতাংশ) এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে ৭০ লাখ টাকা (০ দশমিক ২০ শতাংশ) বরাদ্দ রাখা হয়েছে।

এবারের বাজেট পর্যবেক্ষণে দেখা যায়, ২০২৪-২৫ অর্থবছরে ঘাটতি যুক্ত হবে প্রায় ১৮ কোটি ৭০ লাখ টাকা। ফলে ২০২৫-২৬ অর্থবছরে এ ঘাটতি বেড়ে ৯৯ কোটি ৭ লাখ ৭০ হাজার টাকায় পৌঁছাবে। চলতি অর্থবছরের হিসাবে যুক্ত হলে এ ঘাটতি শতকোটি টাকা অতিক্রম করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%