ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের


ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের

> খেলা

> ফুটবল বিশ্বকাপ

রেফারিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে, বিশ্বকাপ ফাইনালের আগে। তিনি আশা করছেন, ম্যাচের রেফারি যেন আর্জেন্টিনার কৌশলপূর্ণ ও উসকানিমূলক আচরণে প্রভাবিত না হন। তিনি চাচ্ছেন, খেলার নিয়ম কঠোরভাবে মেনে ম্যাচ পরিচালনা করা হোক।

আরও পড়ুন: আইইডিসিআরের পরিচালককে মারধরের ঘটনায় চিকিৎসক জাহিদ হাসানের সদস্যপদ স্থগিত

আজ নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচ পরিচালনা করবেন ৪৬ বছর বয়সি স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। উল্লেখ্য, ভিনচিচ ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের ঐতিহাসিক ২-১ জয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন। সেই ম্যাচের কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

এদিকে, দে লা ফুয়েন্তে আশা করছেন, অতীতের সেই ম্যাচ ফাইনালে রেফারির সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। তবে তিনি চান, ভিনচিচ যেন আর্জেন্টিনার খেলার ধরন সম্পর্কে সতর্ক থাকেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত-কে তিনি বলেন, 'রেফারি চুপচাপ থাকতে পারেন না কিংবা নিয়মের বাইরে যেতে পারেন না। ফুটবলের বৈধতার সীমা অতিক্রম করা উচিত নয়। রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কার ধারণা আছে, এই ধরনের ম্যাচের জন্য কীভাবে নিজেদের প্রস্তুত করতে হবে।'

টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনাকে প্রতিপক্ষকে উসকে দেওয়া, সময় নষ্ট করা এবং রেফারির সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনার চেষ্টা করার অভিযোগের মুখে পড়তে হয়েছে। এছাড়া তুলনামূলক সহজ ড্র এবং কম ভ্রমণের সুবিধা পাওয়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

আরও পড়ুন: নাহিদের অভিযোগ: আগে আ.লীগ, এখন বিএনপি দিচ্ছে প্রশ্রয়

দে লা ফুয়েন্তে অবশ্য মনে করেন, এসবের জবাব দিতে হবে মাঠের খেলায়। তিনি আরো বলেন, 'ওরা ওদের ফুটবল খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকবে শুধু নিজেদের খেলায়। নিজেদের খেলার ধরন আরো শক্তিশালী করতে হবে। যদি নিজেদের দর্শন থেকে সরে যাই, তাহলে ভুগতে হবে। আমাদের ফুটবল, পরিকল্পনা এবং নিজেদের ধারণার প্রতি মনোযোগী থাকতে চাই। কোনো উসকানিতে পা দেওয়া যাবে না।'

ফাইনালে স্পেনের বড় চ্যালেঞ্জগুলোর একটি হবে লিওনেল মেসি। তাকে থামানোর অভিজ্ঞতা খুব সুখকর নয় বলেও জানিয়েছেন দে লা ফুয়েন্তে, 'আমি যখন সেভিয়ার যুব দলের কোচ ছিলাম, তখন মেসির বিপক্ষে খেলেছিলাম। ম্যাচ তখন ০-০। মেসিকে মার্ক করা আমাদের খেলোয়াড় একটি কার্ড দেখার পর কেবল ১৫ মিনিটেই তারা চার গোল করে বসে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে মুখোমুখি স্পেন-মরক্কো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩১ এম


বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিয়ে মুখোমুখি স্পেন-মরক্কো

বিশ্বকাপের ফাইনাল কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফিফা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজনের জন্য সহ-আয়োজক স্পেন ও মরক্কোর মধ্যে কূটনৈতিক ও ক্রীড়া-রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। এর পাশাপাশি এই বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফাইনাল নিজেদের দেশে আয়োজনের দাবি জোরালোভাবে তুলেছে স্পেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুসান জানিয়েছেন, আন্তর্জাতিক মাপের বড় টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতার কারণে ফাইনাল স্পেনেই হওয়া উচিত।

স্পেনের জন্য সম্ভাব্য ভেন্যু হিসেবে রয়েছে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু এবং বার্সেলোনার ক্যাম্প ন্যু। সংস্কারের পর বার্নাব্যুর দর্শক ধারণক্ষমতা হচ্ছে ৮৩ হাজার, অন্যদিকে নির্মাণাধীন ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা বাড়িয়ে ১ লাখ ৫ হাজারে উন্নীত করা হবে।

অন্যদিকে মরক্কোও ফাইনাল আয়োজনের জন্য বড় প্রস্তুতি গ্রহণ করছে। কাসাব্লাঙ্কার বাইরে নির্মাণাধীন হাসান-২ স্টেডিয়ামে থাকবে ১ লাখ ১৫ হাজার দর্শক ধারণক্ষমতা। প্রায় ১২ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য এই স্টেডিয়াম বিশ্বে সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম হবে, এবং আগামী বছরের শেষের দিকে এটি সম্পন্ন হওয়ার কথা।

মরক্কো প্রকাশ্যে সতর্ক অবস্থান নিলেও নেপথ্যে তারা বিরতিহীনভাবে সক্রিয় রয়েছেন। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফাউজি লেকজা বলেছেন, ফাইনালের ভেন্যু নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি তিন আয়োজক দেশ ও ফিফার আলোচনার ভিত্তিতে স্থির হবে।

তবে আফ্রিকান ফুটবলের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কাসাব্লাঙ্কায় বিশ্বকাপের ফাইনাল আয়োজন নিশ্চিত করতে মরক্কো ইতোমধ্যে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। যদি ফাইনাল কাসাব্লাঙ্কায় হয়, তবে এটি হবে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পর দ্বিতীয়বারের মত আফ্রিকার কোনো শহর বিশ্বকাপের ফাইনাল আয়োজন করছে। অন্যদিকে, স্পেনের মাটিতে সর্বশেষ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ১৯৮২ সালে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে, যেখানে পশ্চিম জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেইন-বেলিংহ্যামকে বাইরে রেখে ইংল্যান্ডের একাদশ, ফ্রান্স দলে এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ এম


কেইন-বেলিংহ্যামকে বাইরে রেখে ইংল্যান্ডের একাদশ, ফ্রান্স দলে এমবাপ্পে

ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়ে রয়েছে ইংল্যান্ড এবং ফ্রান্স। ফাইনালের স্বপ্ন ভেঙে গেলেও মর্যাদার এই লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে দুই দল।

ফ্রান্সের আক্রমণভাগের নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে শুরু থেকেই। তার সঙ্গে আছেন ওসমান দেম্বেলে। তবে ইংল্যান্ড শিবিরের জন্য সবচেয়ে বড় চমক হলো, শুরুর একাদশে দেখা যাবে না অধিনায়ক হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহ্যামকে। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।

ইংল্যান্ড সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নেয়। অন্যদিকে, ফ্রান্স স্পেনের বিরুদ্ধে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে। ফলে দুই দলই টুর্নামেন্টের শেষমুহূর্তে জয় দিয়ে নিজেদের শেষ ম্যাচটি শেষ করতে চায়।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। গোল্ডেন বুটের দৌড়ে থাকা এমবাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগ পাচ্ছেন। আর ইংল্যান্ডের হয়ে বেঞ্চে থাকা কেইন সুযোগ পেলে সেই লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করবেন।

এবার বিশ্বকাপে ইংল্যান্ড এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে তিনবার। সেসব পরিসংখ্যানে ইংল্যান্ড জয়ী হয়েছে দুইবার, আর ফ্রান্স জিতেছে একবার। এবার মর্যাদার লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

ফ্রান্স একাদশ:

মাইক মেনিয়াঁ; মালো গুস্তো, ইব্রাহিমা কোনাতে, ম্যাকসাঁস লাক্রোয়া, থিও হার্নান্দেজ; ওয়ারেন জাইরে-এমেরি, রায়ান শেরকি, আদ্রিয়ান রাবিও; মাইকেল ওলিজে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক), দেজিরে দুয়ে।

ইংল্যান্ড একাদশ:

ডিন হেন্ডারসন; জারেল কোয়ানসা, এজরি কনসা, মার্ক গেহি, জেড স্পেন্স; এবেরেচি এজে, মরগান রজার্স, ডেকলান রাইস (অধিনায়ক); বুকায়ো সাকা, আইভান টনি, মার্কাস র‍্যাশফোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৩৮ এম


মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড

৩য় অবস্থানে থাকার জন্য লড়াইয়ে মাটিতে নেমেছে ফ্রান্স ও ইংল্যান্ড।

২০২৬ ফিফা বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই দুই দল মাঠে নেমেছে। যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে মর্যাদার এই লড়াই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মিনিটেই রাইসের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ এম


৩ মিনিটেই রাইসের গোলে এগিয়ে গেল ইংল্যান্ড

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড দুর্দান্ত সূচনা করেছে।

মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২ মিনিট ৪০ সেকেন্ডে অসাধারণ এক গোলে থ্রি লায়ন্সরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। গোলটি করেছেন ডেকলান রাইস।

মাঝমাঠে ফ্রান্সের ডেজিরে দুয়ের ভুল পাস কেড়ে রাইস বল পেয়ে যান। এরপর বল নিয়ে বেশ কিছু দূর এগিয়ে গিয়ে বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে দূরের পোস্টে ঘেঁষে বল জালে পাঠান আর্সেনালের এই মিডফিল্ডার। গোলরক্ষক মাইক মেনিয়াঁর কাছে সেই শট ঠেকানোর কোনো সুযোগই ছিল না।

ম্যাচ শুরুর আগেই দুই দলই নিজেদের একাদশে চমক দেখায়। ফ্রান্সের আক্রমণভাগে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে ইংল্যান্ডের সবচেয়ে বড় চমক হলো, শুরুর একাদশে অধিনায়ক হ্যারি কেইন ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের অনুপস্থিতি। দুজনকেই রাখা হয়েছে বদলি বেঞ্চে।

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে পরাজিত হয়ে ইংল্যান্ড বিদায় নিয়েছে। অন্যদিকে ফাইনালের স্বপ্ন ভেঙে ফ্রান্স স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছে। তাই তৃতীয় স্থান নিশ্চিত করতে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য দু দলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%