১০:৩২ এম
খাগড়াছড়িতে এরাবিকা জাতের কফির চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। ছোট ছোট বাগানের পাশাপাশি এখানে বেশ কয়েকটি বাণিজ্যিক বাগানও গড়ে উঠেছে। চাষিরা অনুকূল মাটি ও আবহাওয়ায় আশানুরূপ ফলন পেয়ে খুশি, তবে উৎপাদিত কফি প্রক্রিয়াজাত করার জন্য পর্যাপ্ত সুযোগের অভাবে তারা সমস্যায় পড়ছেন।
২০২৩ সালে পার্বত্য জেলা খাগড়াছড়িতে পরীক্ষামূলকভাবে এরাবিকা জাতের কফির আবাদ শুরু হয়। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হচ্ছে। এরপর থেকে ২০২৫ সালে কফির বাগান বাড়তে শুরু করে।
বর্তমানে জেলাজুড়ে কফির বাণিজ্যিক আবাদ বিস্তৃত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লাল-হলুদ রঙের কফি বিন। কফির বাগান দেখতে আসা দর্শনার্থীরা মন্তব্য করেন, ‘কাঁচা কফি দেখতে কেমন, তা কখনো সরাসরি দেখা হয়নি। এখানে এসে দেখলাম, কফি গাছে কী সুন্দরভাবে ফল ধরেছে।’
আরও পড়ুন: জামালপুরে জিল বাংলা সুগার মিলস-এ আখ মাড়াই শুরু
কফির ভালো ফলন হলেও চাষিরা প্রক্রিয়াজাতকরণে সমস্যায় পড়ছেন। কৃষি বিভাগ থেকে কিছু মেশিন দেয়া হলেও, তাদের দাবি, প্রয়োজনের তুলনায় তা পর্যাপ্ত নয়।
এ বিষয়ে স্থানীয় কৃষি বিভাগ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক ওঙ্কার বিশ্বাস বলেন, ‘কাঁচা বিক্রি করলে চাষিরা প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকা পান। শুকিয়ে বিক্রি করলে পাওয়া যাচ্ছে প্রায় ৫০০ টাকা। আর প্রক্রিয়াজাত করে বিক্রি করতে পারলে প্রতি কেজি কফির দাম পাওয়া যাচ্ছে দেড় থেকে দুই হাজার টাকা।’
প্রতিটি ছোট গাছ থেকে তিন থেকে চার কেজি কফি বিন পাওয়া যায়। বাজারে প্রতি কেজি কফি পাউডার বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়।
আরও পড়ুন: ন্যানো সারে আমন ধানে ইতিবাচক ফলন, আরডিএতে মাঠ দিবস অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন