ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী


ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বৃহস্পতিবার (৪ জুন) তিন দিনের সফরে ঢাকায় আসছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের শেষ দিনে, ৬ জুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এছাড়া, সরকার ক্ষমতায় আসার পর এটি তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে, তুরস্ক বাংলাদেশ সঙ্গে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায়। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তিনি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম চলার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্তমানে থার্মোমিটারে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ৪২ ডিগ্রিরও বেশি মনে হচ্ছে। বাইরে বের হলে গরম বাতাস এবং ঘামের কারণে মানুষের মধ্যে চরম অস্বস্তি দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে চলমান তীব্র গরম পরিস্থিতি আরও ১-২ দিন অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে কোথাও কোথাও হালকা ও অস্থায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৫ জুনের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় ৫ জুন পর্যন্ত তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে এবং এরপর গরম কিছুটা কমে আসবে। অন্যদিকে নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:০০ পি.এম


চট্টগ্রামে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর...

চট্টগ্রাম মহানগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৬৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিএমপি জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মিছিলে অংশগ্রহণ, নাশকতামূলক কর্মকাণ্ড এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বোচ্চ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে খুলশী থানার এলাকা থেকে। এছাড়া বায়েজিদ বোস্তামী থানার ১২ জন, কোতোয়ালী ও পাঁচলাইশ থানার ১০ জন করে, ডবলমুরিং থানার সাতজন এবং অন্যান্য থানায় অভিযান চালিয়ে বাকিদের গ্রেপ্তার করা হয়।

সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানাচ্ছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

এর আগে, সোমবার (১ জুন) সকালের দিকে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের বিপরীত পাশে সানমার টাওয়ার ওয়ানের সামনের সড়ক থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি আজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:০২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিতে দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তিপ্রক্রিয়া আজ, বুধবার (৩ জুন) শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত দ্বিতীয় মেধাতালিকায় যাঁরা সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করার সময়সীমা ১১ জুন পর্যন্ত। ফরম পূরণের পর শিক্ষার্থীদের অবশ্যই এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। এছাড়া, শিক্ষার্থীদের ৪ জুন থেকে ১৩ জুনের মধ্যে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন ফি বাবদ ১ হাজার ১৩০ টাকা জমা দিতে হবে। এর আগে, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলাফল প্রকাশ করছে, সেই সঙ্গে দ্বিতীয় মেধাতালিকাও ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অন্য শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকেন, তবে তাঁকে আগামী ৯ জুনের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। অন্যথায়, দ্বৈত ভর্তির কারণে তাঁর নতুন ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। বিষয় পরিবর্তনে আগ্রহী শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফরমে নির্ধারিত স্থানে ‘Yes’ অপশন নির্বাচন করতে হবে। শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সংশ্লিষ্ট কলেজগুলো সোনালী ব্যাংকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত রেজিস্ট্রেশন ফি জমা করতে পারবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাসারে মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


ডাসারে মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৫

মাদারীপুরের ডাসার উপজেলায় পৃথক অভিযানে মানবপাচার মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার নবগ্রাম ও দক্ষিণ ধুয়াসার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দক্ষিণ ধুয়াসার এলাকার আব্দুল হাই হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদার (৪৫) মানবপাচার মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। একই অভিযানে মানবপাচার মামলার আরেক ওয়ারেন্টভুক্ত আসামি খাতিয়াল এলাকার কামাল হাওলাদারের স্ত্রী বিলকিস বেগম (৩৮)কে গ্রেফতার করা হয়।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে নবগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ অসীম বৈদ্য (১৯), সাগর বৈদ্য (২০) ও নয়ন মণ্ডল (১৯)কে আটক করে পুলিশ।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান মাহমুদ জানান, মানবপাচার মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতারের পাশাপাশি পৃথক মাদকবিরোধী অভিযানে ১১ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%