ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ওয়াসিম-ওয়াকারদের রেকর্ডে নাম লেখালেন শাহীন আফ্রিদি


ওয়াসিম-ওয়াকারদের রেকর্ডে নাম লেখালেন শাহীন আফ্রিদি

লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে বুধবারের রাতে হতে পারত স্মরণীয় এক জয়গাথা পাকিস্তানের জন্য। তবে দল হারলেও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি নিজের পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে তিনি ইনিংসের প্রথম বলেই অ্যালেক্স কেরির স্টাম্প উড়িয়ে দিয়ে একটি বিরল রেকর্ড গড়েছেন। এর মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে প্রথম বলেই উইকেট নেওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায় পাকিস্তানের অধিনায়ক হিসেবে নিজের নাম লেখালেন তিনি।

এই তালিকায় এতদিন কেবল দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস ছিলেন। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অ্যান্ডি ফ্লাওয়ার এবং ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে মার্কাস ট্রেসকথিককে প্রথম বলেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তারা। প্রায় ২৫ বছরের পর এবার সেই ইতিহাসে যুক্ত হলেন শাহীন শাহ আফ্রিদি।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের সময় ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

ম্যাচের প্রথম ডেলিভারিতে তিনি ফুল লেংথের নিখুঁত বল করেন। ব্যাট নামানোর আগেই ছিটকে যায় কেরির স্টাম্প, এরপর গাদ্দাফি স্টেডিয়াম উল্লাসে গর্জে ওঠে। ম্যাচের শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপর পাকিস্তান চাপ সৃষ্টি করে।

শুধু কেরি নন, পরে ম্যাথিউ কুহনেম্যান এবং নাথান এলিসকেও ফেরান শাহীন। ৮ ওভারে মাত্র ৩৬ রান দিয়ে তিনি ৩ উইকেট শিকার করে দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন।

তার নেতৃত্বে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিং করে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানে আটকে রাখে। যদিও লক্ষ্য খুব বড় ছিল না, তবে ব্যাটিংয়ে স্বাগতিকরা ব্যর্থ হয়।

শাহীনের ঐতিহাসিক কীর্তি এবং বোলারদের লড়াকু পারফরম্যান্স সত্ত্বেও পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৯০ রানে গুটিয়ে যায় তারা। ফলে অস্ট্রেলিয়া ৪১ রানের জয় নিয়ে সিরিজে 1-1 সমতা ফিরিয়ে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন

জয় না এলেও এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে শাহীন শাহ আফ্রিদির জন্য। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখানো যে কোনো বোলারের জন্য বিশেষ সম্মানের বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫১ এম


৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের ৪৯২টি উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন হাসপাতালগুলিতে বিশেষায়িত আইসিউ সুবিধা থাকবে।

বুধবার (০৩ জুন) সকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার ভিত্তিতে আজ থেকে গণপূর্ত বিভাগ এই কাজে শুরু করেছে। এছাড়া তিনি উল্লেখ করেন, নারীদের জন্য ৫টি এবং শিশুদের জন্য ৫টি বিশেষ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি নিয়ে যে শঙ্কা ছিল, তা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর এসেছে। দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে রবিবার হন্ডুরাসের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে খেলছেন না মেসি। তবে, ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস প্রশিক্ষক লুইস মার্তিনের তত্ত্বাবধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া এখন চলমান। বিশ্রাম, ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়ানো এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে মেসিকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শতভাগ ফিট করে তোলার মূল লক্ষ্য।

শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার পাশাপাশি অস্ট্রিয়া এবং জর্ডানও রয়েছে।

কয়েক সপ্তাহ আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার ফলস্বরূপ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসিকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো দুজনই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস গড়ে তুলবে। সম্ভাব্য এই কীর্তির অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত  উপকারভোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি 

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত  উপকারভোগীরা

 

 
পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম চরম জনবল সংকটে কার্যত ভেঙে পড়েছে। চারটি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে একটি পদেও স্থায়ী কর্মকর্তা-কর্মচারী না থাকায় অফিসটি নামমাত্র কার্যক্রম পরিচালনা করছে। ফলে ভিজিডি কর্মসূচি, মাতৃত্বকালীন ভাতা, মহিলা উন্নয়ন সমিতি, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার অসংখ্য নারী।
জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষক, অফিস সহকারী ও অফিস সহায়ক—এই চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সর্বশেষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান। তিনি ঢাকায় বদলি হওয়ার পর জিয়ানগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীকে কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি সপ্তাহে একদিন কাউখালী অফিসে এসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সেবা নিতে আসা নারীরা অফিসে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের বাসিন্দা লাইজু বেগম বলেন,
মাতৃত্বকালীন ভাতার বিষয়ে খোঁজ নিতে কয়েকবার অফিসে এসেছি। কিন্তু অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী পাইনি। বারবার এসে ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের বাসিন্দা মরিয়ম আক্তার বলেন,
ভিজিডি কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসে এসেছিলাম। কিন্তু অফিসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। 
কাউখালীতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরে জান্নাত ফেরদৌসী বলেন,
কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সক্ষমতায় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
 জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার বলেন,
কাউখালী অফিসে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জনবল সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাধারণ সেবাগ্রহীতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইবোলা-আক্রান্ত দেশ ডিআর কঙ্গোর বিরুদ্ধে চিলির প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায়, স্পেনের স্থানীয় প্রশাসন এটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওনে আগামী ৯ জুন ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানিয়েছেন যে, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে ফ্রাঙ্কো বলেছেন, ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে আমি সই করেছি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে যে, চিলি ফুটবল কর্তৃপক্ষ রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রশাসন শেষ পর্যন্ত ঝুঁকি নিতে রাজি হয়নি।

অন্যদিকে, বিশ্বকাপ উপলক্ষে গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ডিআর কঙ্গো দলকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।

তিনি জানান, 'আমরা ডিআর কঙ্গোকে স্পষ্টভাবে জানিয়েছি যে, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে।'

অন্যথায়, যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারে। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সীমান্তের কাছাকাছিও পৌঁছাতে না দেওয়া।

ইবোলা আতঙ্কে আন্তর্জাতিক ফুটবলেও প্রভাব পড়তে শুরু করেছে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি এবং আন্তর্জাতিক সূচি এখন স্বাস্থ্য পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%