ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে


মেসিকে নিয়ে বিশাল সুখবর আর্জেন্টিনা শিবিরে

বিশ্বকাপ শুরুর আগে ইনজুরি নিয়ে যে শঙ্কা ছিল, তা থাকা সত্ত্বেও আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর এসেছে। দলের অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে আশা করা হচ্ছে।

হ্যামস্ট্রিং চোটের কারণে রবিবার হন্ডুরাসের বিপক্ষে অনুষ্ঠিত হওয়া প্রীতি ম্যাচে খেলছেন না মেসি। তবে, ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস প্রশিক্ষক লুইস মার্তিনের তত্ত্বাবধানে মেসির পুনর্বাসন প্রক্রিয়া এখন চলমান। বিশ্রাম, ধীরে ধীরে অনুশীলনের চাপ বাড়ানো এবং সতর্ক পর্যবেক্ষণের মাধ্যমে মেসিকে বিশ্বকাপের প্রথম ম্যাচের জন্য শতভাগ ফিট করে তোলার মূল লক্ষ্য।

আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী

শিরোপাধারী আর্জেন্টিনা ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে আর্জেন্টিনা ও আলজেরিয়ার পাশাপাশি অস্ট্রিয়া এবং জর্ডানও রয়েছে।

কয়েক সপ্তাহ আগে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার ফলস্বরূপ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে সেই আশঙ্কা অনেকটাই কেটে গেছে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের প্রথম ম্যাচেই মেসিকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদো দুজনই এবার নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক ইতিহাস গড়ে তুলবে। সম্ভাব্য এই কীর্তির অপেক্ষায় এখন ফুটবল বিশ্ব।

আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত  উপকারভোগীরা

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি 

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


জনবল সংকটে কাউখালী মহিলা বিষয়ক অধিদপ্তর সেবা থেকে বঞ্চিত  উপকারভোগীরা

 

 
পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম চরম জনবল সংকটে কার্যত ভেঙে পড়েছে। চারটি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে একটি পদেও স্থায়ী কর্মকর্তা-কর্মচারী না থাকায় অফিসটি নামমাত্র কার্যক্রম পরিচালনা করছে। ফলে ভিজিডি কর্মসূচি, মাতৃত্বকালীন ভাতা, মহিলা উন্নয়ন সমিতি, ক্ষুদ্র ঋণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার অসংখ্য নারী।
জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রশিক্ষক, অফিস সহকারী ও অফিস সহায়ক—এই চারটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সর্বশেষ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নুসরাত জাহান। তিনি ঢাকায় বদলি হওয়ার পর জিয়ানগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসীকে কাউখালী উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি সপ্তাহে একদিন কাউখালী অফিসে এসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সেবা নিতে আসা নারীরা অফিসে কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। বিশেষ করে মাতৃত্বকালীন ভাতা ও ভিজিডি কর্মসূচির সুবিধাভোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের বাসিন্দা লাইজু বেগম বলেন,
মাতৃত্বকালীন ভাতার বিষয়ে খোঁজ নিতে কয়েকবার অফিসে এসেছি। কিন্তু অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী পাইনি। বারবার এসে ফিরে যেতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের বাসিন্দা মরিয়ম আক্তার বলেন,
ভিজিডি কার্ড সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসে এসেছিলাম। কিন্তু অফিসে কাউকে না পেয়ে ফিরে যেতে হয়েছে। 
কাউখালীতে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক অফিসার নূরে জান্নাত ফেরদৌসী বলেন,
কাউখালী উপজেলা মহিলা বিষয়ক অফিসে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সীমিত সক্ষমতায় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছি।
 জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার বলেন,
কাউখালী অফিসে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন,
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জনবল সংকটের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে সাধারণ সেবাগ্রহীতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জেলা সমন্বয় সভায় উপস্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম স্বাভাবিক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১০:৫৯ এম


ইবোলা প্রাদুর্ভাবে বাতিল হলো বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

আফ্রিকায় ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ইবোলা-আক্রান্ত দেশ ডিআর কঙ্গোর বিরুদ্ধে চিলির প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে। স্বাস্থ্যঝুঁকির আশঙ্কায়, স্পেনের স্থানীয় প্রশাসন এটি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।

স্পেনের দক্ষিণাঞ্চলের লা লিনিয়া দে লা কনসেপসিওনে আগামী ৯ জুন ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো জানিয়েছেন যে, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের সুপারিশের ভিত্তিতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে ফ্রাঙ্কো বলেছেন, ডিআর কঙ্গো এবং চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে আমি সই করেছি। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরা হয়েছে এবং ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে যে, চিলি ফুটবল কর্তৃপক্ষ রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রশাসন শেষ পর্যন্ত ঝুঁকি নিতে রাজি হয়নি।

অন্যদিকে, বিশ্বকাপ উপলক্ষে গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে ডিআর কঙ্গো দলকে ২১ দিন বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হবে।

তিনি জানান, 'আমরা ডিআর কঙ্গোকে স্পষ্টভাবে জানিয়েছি যে, ১১ জুন হিউস্টনে আসার আগে তাদের ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে।'

অন্যথায়, যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতার মুখে পড়তে পারে। আমাদের লক্ষ্য হলো সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সীমান্তের কাছাকাছিও পৌঁছাতে না দেওয়া।

ইবোলা আতঙ্কে আন্তর্জাতিক ফুটবলেও প্রভাব পড়তে শুরু করেছে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ প্রস্তুতি এবং আন্তর্জাতিক সূচি এখন স্বাস্থ্য পরিস্থিতির ওপর অনেকটা নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বছরের শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:০১ এম


বছরের শেষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

বছরের শেষ দিকে বাংলাদেশ নারী ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরে যাবে। এই সফরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। নিগার সুলতানা জ্যোতির অধীনে বাংলাদেশ নারী দলটি এই ম্যাচগুলিতে অংশগ্রহণ করবে।

২০২৬-২৭ মৌসুমের জন্য নতুন আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। এই সূচির আওতায় ডিসেম্বর মাসে বাংলাদেশ নারী দলকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড।

সফরের প্রথম পর্ব হিসেবে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর, নেলসনে। পরে সেই একই স্থানেই ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। তার পর সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে।

টি-টোয়েন্টি সিরিজের সংক্ষিপ্ত সংস্করণের লড়াই শেষে আগামী ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে শুরু হবে ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে।

এই সফরে বাংলাদেশ নারী দল মোট ছয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে। আগামী দিনের বড় টুর্নামেন্টগুলোর জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ড ঘরের মাঠে ব্যস্ত সময় পার করবে। অক্টোবর থেকে ভারত নিউজিল্যান্ড সফরে পূর্ণাঙ্গ সফরে যাবে। সেই সফরে পাঁচ টি-টোয়েন্টি, পাঁচ ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের পর এবারই প্রথম ভারত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে।

পরবর্তীতে জানুয়ারিতে শ্রীলঙ্কা নিউজিল্যান্ড সফরে যাবে। ওই সফরে দুই দলের মধ্যে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে, এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈকতের বালিয়াড়ি বস্তিমুক্ত করতে নতুন নির্দেশনা: ঝুপড়ি দোকানের অনুমতি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১১:০৩ এম


সৈকতের বালিয়াড়ি বস্তিমুক্ত করতে নতুন নির্দেশনা: ঝুপড়ি দোকানের অনুমতি বাতিল

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর জন্য ইস্যুকৃত সকল সাময়িক কার্ড বাতিল করেছে জেলা প্রশাসন। এ সময় নতুনভাবে কোনো অনুমতি না দেয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

আগামী ৩০ জুন পর্যন্ত ইস্যু ও নবায়নকৃত সকল কার্ড ২০২৬-২৭ অর্থবছরে আর নবায়ন করা যাবে না বলে জানানো হয়েছে। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের সহকারী কমিশনার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে একের পর এক ঝুপড়ি দোকান স্থাপন করে বস্তিতে পরিণত হওয়া ঠেকাতে এই সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, সৈকতের বিভিন্ন পয়েন্টে নতুন কোনো ধরনের সাময়িক কার্ড ইস্যু করা হবে না। পাশাপাশি ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইস্যু ও নবায়নকৃত সব কার্ড ২০২৬-২৭ অর্থবছরে আর নবায়ন করা হবে না। কার্ডধারীরা নির্ধারিত শর্তাবলী যথাযথভাবে প্রতিপালন না করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এবং পরিবেশ অধিদফতরের সুপারিশের আলোকে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এর আগে গত মার্চ মাসে কক্সবাজার সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন। ওই নির্দেশনার পর সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১২ মার্চ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। চার দিনের অভিযানে সহস্রাধিক অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারিত করে বালিয়াড়িকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছিল। তবে উচ্ছেদের তিন মাস না পেরোতেই আবারও বালিয়াড়িতে ফিরে আসে ঝুপড়ি দোকান। সুগন্ধা, লাবণী ও কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে নতুন করে অবৈধ দখলের অভিযোগ ওঠে।

সরেজমিনে দেখা গেছে, সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের দুই পাশের বালিয়াড়িতে শত শত দোকান বসানো হয়েছে। ত্রিপল, ভ্যানগাড়ি ও বাঁশের কাঠামো দিয়ে তৈরি এসব ঝুপড়ি দোকানে বিক্রি হচ্ছে শামুক-ঝিনুক, আচার, চা, পান ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী। দোকানগুলো বালিয়াড়ির স্বাভাবিক চলাচলের পথও সংকুচিত করে ফেলেছে।

কয়েকজন দোকান মালিক বলেছেন, ‘উচ্ছেদের পর তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি। সৈকতকেন্দ্রিক ব্যবসার ওপর নির্ভরশীল শত শত পরিবার জীবিকার সংকটে পড়েছে। ফলে তারা আবারও দোকান বসাতে বাধ্য হয়েছেন।’

শুধু সুগন্ধা পয়েন্ট নয়, কলাতলী এলাকার বিভিন্ন বালিয়াড়ি এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সাগরলতা ঘিরেও দখলের অভিযোগ পাওয়া গেছে। সৈকতের কলাতলী সংলগ্ন সড়কের দুই পাশেও কাঁচাবাজার বসানোর তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘বহু বছর ধরে বালিয়াড়ি দখলমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তা স্থায়ী হয়নি। সম্প্রতি উচ্ছেদ অভিযানের মাধ্যমে সৈকত আবার প্রকৃত রূপে ফিরতে শুরু করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই পুনরায় দখল হওয়া অত্যন্ত দুঃখজনক। দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বালিয়াড়িকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রয়োজন।’

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, ‘পর্যটন ব্যবসায়ীদের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছে। জেলা প্রশাসন রিটের জবাব দাখিল করবে। আদালতের নির্দেশনা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, কক্সবাজার শহরের নাজিরারটেক থেকে টেকনাফ পর্যন্ত প্রায় ১২০ কিলোমিটার উপকূলীয় এলাকা ১৯৯৯ সালে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী, সৈকতের জোয়ার-ভাটার সীমা থেকে ৩০০ মিটারের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা উন্নয়ন কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ।

তবে পরিবেশবাদীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের দখল ও অব্যবস্থাপনার কারণে সৈকতের বালিয়াড়ি বারবার হুমকির মুখে পড়ছে। তাদের মতে, উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি ছাড়া বালিয়াড়িকে স্থায়ীভাবে দখলমুক্ত রাখা সম্ভব হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%