ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে বাড়তি বিমান মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের


ইরান অভিযানের প্রস্তুতি, ইসরায়েলে বাড়তি বিমান মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের পরিসর আরো বিস্তৃত করার পরিকল্পনা করছে। এই উদ্দেশ্যে ওয়াশিংটন ইসরায়েলে অতিরিক্ত কয়েক ডজন সামরিক জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান মোতায়েন করার সিদ্ধান্ত নিতে চায়।

আমেরিকার সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের সূত্রে এই তথ্য প্রকাশ করেছে।

অ্যাক্সিওস এর প্রতিবেদনে উল্লিখিত হয়েছে যে, চলতি সপ্তাহের সূচনায় হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে ডোনাল্ড ট্রাম্প একাধিক সামরিক বিকল্প বিষয়ে আলোচনা করার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশঙ্কা, আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক নির্দেশ আসতে পারে। মার্কিন প্রশাসনের বিবেচনায় থাকা সামরিক পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে ইরানের বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালানো।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

এই পরিকল্পনার পাশাপাশি ইউরেনিয়ামের মজুদ মাটির নিচে আরো পুঁতে ফেলার উদ্দেশ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অতিরিক্ত আঘাত ও দেশটির নির্মাণাধীন ভূগর্ভস্থ পিকাক্স মাউন্টেন সাইটে সম্ভাব্য হামলার বিষয়টিও রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এখনও এই অভিযান সম্প্রসারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেননি, তবে একটি বৃহত্তর আক্রমণের বিষয়টি গুরুত্বসহকারে ভাবছে। সম্ভাব্য এই হামলার মূল লক্ষ্য হলো তেহরানকে অবরুদ্ধ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে বাধ্য করা এবং তাদের পারমাণবিক কর্মসূচির মার্কিন শর্তগুলো মেনে নিতে চাপ সৃষ্টি করা।

এই প্রতিবেদনটি সেই সময় এসেছে, যখন মার্কিন সামরিক বাহিনী টানা বেশ কয়েক দিন ধরে হরমুজ প্রণালী ও দক্ষিণ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রসদ, গোলাবারুদ ও অতিরিক্ত সৈন্য চলাচল ব্যাহত করার উদ্দেশ্যে মার্কিন বাহিনী সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর একটি প্রধান সরবরাহ কেন্দ্রের নিকট বন্দর আব্বাসের অন্তত সাতটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। এর প্রতিশোধ হিসেবে ইরানও জর্ডান, কাতার, বাহরাইন, ইরাক ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে। এমনকি, সিরিয়ার একটি মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে আইআরজিসি, যদিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সেনারা কয়েক মাস আগে ওই ঘাঁটি থেকে সরে গিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

বর্তমানে ইসরায়েলের তেল আবিবের নিকটবর্তী বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩০টি এবং দক্ষিন ইসরায়েলের রামোন বিমানবন্দরে একই সংখ্যক মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান মোতায়েন রয়েছে। ওয়াশিংটন আগামী কয়েক দিনে এ বিমানবহরকে সংঘাতের শুরুর দিকের পর্যায়ে ফিরিয়ে নিতে আরো কয়েক ডজন বিমান পাঠানোর পরিকল্পনা করছে।

আঞ্চলিক অন্যান্য ঘাঁটিগুলো ইরানি মিসাইল হামলার ঝুঁকিতে থাকায় মার্কিন বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দর থেকেই কার্যক্রম পরিচালনা করতে বেশি আগ্রহী। তবে, এই প্রস্তাবিত বিমান মোতায়েনটি বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে পরিণত হয়েছে। গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের কারণে বেন গুরিয়ন বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচল ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, ফলে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান সেখানে জায়গা দখল করে থাকায় সমস্যা সৃষ্টি হচ্ছে।

ইসরায়েলের পরিবহন মন্ত্রী মিরি রেগেভ ইতিমধ্যে সেখান থেকে মার্কিন বিমানের সংখ্যা কমানোর বা অন্য কোথাও সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছে। ট্রাম্প প্রশাসন অতিরিক্ত বিমানের ব্যবস্থার জন্য ইসরায়েলি সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে থাকার আশা করা হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২২ এম


সাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬ ০৯:০১

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় যে সুস্পষ্ট লঘুচাপ ছিল, সেটি দুর্বল হয়ে এক লঘুচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপের প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজমান রয়েছে।

সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে।

আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি দিয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ পত্নীতলা থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ এম


নওগাঁ পত্নীতলা থানা পুলিশের ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন আটক

ইং ১৭/০৭/২৬ তারিখ বিকালে পত্নীতলা থানাধীন ১নং পত্নীতলা ইউনিয়নের গোডাউনপাড়া গ্রামস্থ পুলিশের মাদকবিরোধী অভিযানে আসামি ১। মোঃ বাবুল হোসেন ওরফে বাবলু (৫৫), পিতা- মৃত মকবুল হোসেন , সাং- চকগোবিন্দ ডাঙ্গাপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে মোট ৩০ (ত্রিশ) পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায় ধর্মীয় লেবাসকে সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার কাজে লাগিয়ে আসছে। অতীতে সে ফেনসিডিলের ব্যবসা করত, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। এখনো সে ট্যাপেন্টাডল সহ বিভিন্ন মাদক কারবারীর সাথে জড়িত।

উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মাদক পরিবহনের মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৮ এম


নওগাঁয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ মাদক পরিবহনের মোটরসাইকেল

রানীনগর থানা পুলিশের এসআই রতন কুমার সরকারের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আসামি সজীব চন্দ্র দেবনাথ (২০), পিতার নাম শ্রী অসিত চন্দ্র দেবনাথ, সাং করজগ্রাম, থানা রানীনগর, জেলা নওগাঁ, এর দেহ তল্লাশি করা হয়।

তল্লাশি চালানোর সময় তার হেফাজত থেকে সাক্ষীদের উপস্থিতিতে মোট ৬০ (ষাট) পিস ইয়াবা (এ্যমফিটামিন) ট্যাবলেট, মাদকদ্রব্যের ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি Honda dream 110 cc মডেলের মোটরসাইকেল এবং একটি Symphony Bl-132 মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এই সংক্রান্তে, রানীনগর থানায় মামলা নং ১৬, তারিখ ১৭/০৭/২০২৬, ধারা হিসেবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ এম


নওগাঁ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিক নির্দেশনায় অদ্য ইং ১৭/০৭/২০২৬ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকায় পোরশা থানাধীন ০৪নং গাঙ্গুরিয়া ইউপি দেওনাপাড়া গ্রামস্থ আসামী বেল্লাল হোসেন এর বাড়ির মধ্যে উঠানের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

পোরশা থানার অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদর মাদক ব্যবসায়িকে আটক করা হয়। উক্ত মাদক ব্যবসায়ি ১। মোঃ বেলাল হোসেন (৩৭), পিতা-মৃত ছবের আলী, মাতা-মোছাঃ মমতাজ বেগম, সাং-গাংগুরিয়া (দেওনাপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ এর দেহ তল্লাশি করিয়া তার ডান হাতে থাকা শপিং ব্যাগের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক বিরোধী অভিযান চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%