ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রসুলপুর বস্তিসহ বরিশালের বিভিন্ন পয়েন্টে পুলিশের হঠাৎ সাঁড়াশি অভিযান


রসুলপুর বস্তিসহ বরিশালের বিভিন্ন পয়েন্টে পুলিশের হঠাৎ সাঁড়াশি অভিযান

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানা কর্তৃক নগরীতে মাদকবিরোধী আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) জনাব অলক কান্তি শর্মার নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল নগরীর রসুলপুর বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এ অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টাব্যাপী পরিচালিত এই অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের ওপর বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সার্বিক সহায়তা প্রদান করেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

উক্ত অভিযানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আল মামুন উল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স অংশ নেন। অপরাধ দমন ও মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদের উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


নেছারাবাদের উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালিত

 

 

 

 

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবজারভার জার্নালিজম ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাবেক প্রশিক্ষক জনাব মোঃ সেলিম আকন।
 
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ এনায়েত হোসেনসহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জনাব মোসাঃ নাছরিন।
 
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবি নজরুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর রচিত গান, কবিতা, বক্তব্য ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও উপভোগ্য।
 
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবির সাহিত্য ও জীবনাদর্শের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
দেবাশীষ মন্ডল আশীষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের দল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


অস্ট্রেলিয়া-ভারত সফরের জন্য ব্রাজিলের দল ঘোষণা

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : কোচ কার্লো আনচেলত্তি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের জন্য ২৬ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি এবং ভারতের বিপক্ষে একটি ম্যাচ খেলতে প্রস্তুত হচ্ছে এই দল।

সর্বশেষ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে থেকে ৯ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা, মার্কিনোস এবং ব্রুনো গিমারায়েসের মতো তারকা খেলোয়াড়রা দলে স্থান পেয়েছেন।

বিশ্বকাপ খেলা দলের মধ্যে কাসেমিরো, লুকাস পাকেতা, ফাবিনিও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতেউস কুনিয়া এবং তিন গোলরক্ষক আলিসন, ওয়েভারটন ও এডারসন বাদ পড়েছেন। দলে ফিরেছেন ফরোয়ার্ড পেদ্রো ও হোয়াও পেদ্রো।

এছাড়া, প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন আটজন নতুন খেলোয়াড়। তাদের মধ্যে পেদ্রো মরিসকো, ওটাভিও, আর্থার দিয়াস, ম্যাথিউজিনহো, মাউরো জুনিয়র, জাইর, ব্রেনো বিডন এবং গাব্রিয়েল বোনটেম্পো অন্তর্ভুক্ত আছেন।

দল ঘোষণার সময় কোচ আনচেলত্তি মন্তব্য করেন, ‘এই তিনটি প্রীতি ম্যাচের মাধ্যমে আমরা আগামী বছর কোপা আমেরিকা এবং ২০৩০ বিশ্বকাপের জন্য নতুন পথচলা শুরু করতে যাচ্ছি।’

ব্রাজিল, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, অস্ট্রেলিয়া সফরে ২৫ ও ২৯ সেপ্টেম্বর টাউন্সভিল এবং ব্রিজবেনে দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর তারা কলকাতায় ভারতের বিপক্ষে আগামী ৩ অক্টোবর মাঠে নামবে।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল এই প্রথম মাঠে নামতে যাচ্ছে। ২৫ ও ২৯ সেপ্টেম্বর তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এবং পরে ৩ অক্টোবর কলকাতায় ভারতের মুখোমুখি হবে।

ব্রাজিল দল :

গোলরক্ষক : হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওটাভিও

ডিফেন্ডার : আর্থার দিয়াস, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালাইস, জাইর, মার্কিনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি

মিডফিল্ডার : আন্দ্রে সান্তোস, ব্রুনো বাইডন, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস, ডগলাস লুইস, গাব্রিয়েল বোনটেম্পো।

ফরোয়ার্ড : এনদ্রিক, এস্তেভাও, হোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লেনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শুরু গোল উৎসবের মাধ্যমে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ শুরু গোল উৎসবের মাধ্যমে

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ : উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগের সূচনা করেছে বার্সেলোনা, যা ছিল একটি গোল উৎসব। গত রাতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বার্সেলোনা নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডকে ৫-১ গোলে পরাজিত করেছে।

বার্সেলোনার হয়ে দুইটি গোল করেছেন রাফিনহা। এছাড়া, লামিনে ইয়ামাল, গ্যাব্রিয়েল জেসুস ও করিম আদেয়েমি প্রত্যেকে একটি করে গোল করেছেন।

ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটে বার্সেলোনা ফেইনুর্ডের বিরুদ্ধে প্রথম গোলটি করে। ইয়ামালের পাস থেকে বল পেয়ে ডি-বক্সে দুইজন প্রতিপক্ষকে কাটিয়ে রাফিনহা জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

২২ মিনিটে বার্সেলোনা ব্যবধান দ্বিগুণ করে। হুয়াও ক্যানসেলোর পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোল করেন আদেয়েমি। প্রথমার্ধে এই দুই গোলের মাধ্যমে বার্সেলোনা এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা মাঝমাঠ দখলে নিয়ে তৃতীয় গোলটি করে। ৫৭ মিনিটে পেদ্রির সহায়তায় বল পেয়ে ডি-বক্স থেকে কোনাকুনি শটে রাফিনহা ফেইনুর্ডের জালে দ্বিতীয়বারের মতো বল পাঠান। এবারের মৌসুমে এটি তার অষ্টম গোল।

৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক থেকে গোল করে বার্সেলোনাকে ৪-০ গোলে এগিয়ে দেন ইয়ামাল। একাধিক গোল হজমের পর ফেইনুর্ড প্রথম গোলের দেখা পায়। ৮২ মিনিটে সেম স্টেইন গোল করে ব্যবধান কমান।

ফেইনুর্ডের প্রথম গোলের পর আবারও ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৮৫ মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় জেসুস।

শেষ পর্যন্ত বার্সেলোনা ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। চলতি মৌসুমে প্রতিযোগিতামূলক ম্যাচে এটি তাদের চতুর্থবার প্রতিপক্ষকে পাঁচ গোলে হারানোর ঘটনা।

স্প্যানিশ লিগে চার ম্যাচের মধ্যে বার্সেলোনা যথাক্রমে ৫-০, ৫-২ ও ৫-০ গোলে জয়ী হয়েছে। সব মিলিয়ে চলতি মৌসুমে প্রথম পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে তারা ২২ গোল করেছে এবং বিপরীতে মাত্র ৩ গোল হজম করেছে।

ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, ‘ছেলেরা খুবই ভালো খেলেছে। দারুণ একটি ম্যাচ ছিল। ম্যাচের শুরু থেকে আমরা বল ও মধ্যমাঠ দখলে রাখার চেষ্টা করেছি।

আমাদের মূল লক্ষ্য ছিল-আধিপত্য বিস্তার করে খেলা। আমি বলবো, আমাদের পরিকল্পনায় আমরা সফল হয়েছি। এই জয় আমাদের পরের ম্যাচগুলোতেই আত্মবিশ্বাস দেবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মন্ত্রীকে নতুন অতিরিক্ত দায়িত্ব প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


দুই মন্ত্রীকে নতুন অতিরিক্ত দায়িত্ব প্রদান

সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ মন্ত্রীবিহীন কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে যেসব মন্ত্রণালয় বা বিভাগে নির্দিষ্ট কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী দায়িত্বে নেই, সেসব দপ্তরের সংসদীয় কার্যক্রম এই দুই মন্ত্রী পরিচালনা করবেন।

নতুন দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যাবলি সামলাবেন। তিনি উপস্থিত না থাকলে এই দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে। তার অবর্তমানে এই দায়িত্বগুলো পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%