ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী


আলফাডাঙ্গায় স্ত্রীকে তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল করলেন স্বামী

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তালাক দিয়েছেন ফরিদপুরের আলফাডাঙ্গার হোসেন মৃধা। তবে বিচ্ছেদের চেয়েও এলাকায় বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর ব্যতিক্রমী আয়োজন। স্ত্রীকে তালাক দেওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এক মণ মিষ্টি বিতরণ করে জীবনের তিক্ত অধ্যায়ের সমাপ্তি উদ্‌যাপন করেছেন। তাঁর এমন অভিনব আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলার ফলিয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি দেখতে তাঁর বাড়িতে ভিড় করেন উৎসুক এলাকাবাসী। মুহূর্তেই বিষয়টি গ্রামজুড়ে আলোচনার বিষয়ে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের ঘরে জন্ম নেয় এক ছেলে ও দুই মেয়েসন্তান। হাসি-কান্না, সুখ-দুঃখ আর নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে চলছিল তাঁদের সংসার।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

তবে সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয় বলে দাবি করেন হোসেন মৃধা। তাঁর অভিযোগ, এ বিষয়টি নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। পারিবারিকভাবে একাধিকবার আলোচনা ও সালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। একপর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, শেষ পর্যন্ত স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তালাকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বুধবার বিকেলে এক মণ দুধ দিয়ে গোসল করেন হোসেন মৃধা। এরপর এলাকাবাসীর মধ্যে এক মণ মিষ্টি বিতরণ করেন। তাঁর দাবি, দীর্ঘদিনের মানসিক কষ্ট ও দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রতীকী পদক্ষেপ হিসেবেই এই আয়োজন করেছেন তিনি।

নিজের এমন ব্যতিক্রমী আয়োজনের কারণ জানতে চাইলে হোসেন মৃধা বলেন, ১৮ বছরের দীর্ঘ সংসারে আমাদের তিনটি সন্তান রয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসারের সুখ-শান্তি বজায় রাখতে আমি দিনের পর দিন অনেক নির্যাতন ও মানসিক কষ্ট সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। নিজের মানসিক শান্তি এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে সেই বিষাদময় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে নিজেকে পাপ ও কলঙ্কমুক্ত ঘোষণা করলাম।

এ বিষয়ে বক্তব্য জানতে তালাকপ্রাপ্ত স্ত্রী আশরাফিয়া পিংকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ, পরকীয়া সম্পর্কের অভিযোগ এবং তালাকের পর এক মণ দুধ দিয়ে গোসল ও এক মণ মিষ্টি বিতরণের ব্যতিক্রমী আয়োজন—সব মিলিয়ে ঘটনাটি এখন আলফাডাঙ্গাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চলছে নানা আলোচনা ও কৌতূহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


২৪ ঘণ্টায় ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৮৬৪ মামলা

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় মোট ২ হাজার ৮৬৪টি মামলা দায়ের করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, দুইটি ট্রাক, ৪টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ২৪টি মোটরসাইকেলসহ মোট ১০৩টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৭টি বাস, ২০টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ২২৭টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ২৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৩৬টি ট্রাক, ৩৪টি কাভার্ড ভ্যান, ৮৬টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, তিনটি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ৫৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, সাতটি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৭৮টি সিএনজি ও ২৬৯টি মোটরসাইকেলসহ মোট ৪৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯টি বাস, ১৩টি ট্রাক, ১৬টি কাভার্ড ভ্যান, ১০৩টি সিএনজি ও ১৯০টি মোটরসাইকেলসহ মোট ৫৫৪টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, ২০টি ট্রাক, ৩২টি কাভার্ড ভ্যান, ৮২টি সিএনজি ও ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯১টি মামলা হয়েছে।

অভিযান চলাকালীন পুলিশ ৭৩০টি গাড়ি ডাম্পিং এবং ৩৮২টি গাড়ি রেকার করার তথ্যও জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের

‘ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ’ সরকারের নতুন নীতিমালা ও গেজেট বাতিলের দাবি তুলেছে, যা ব্যাটারিচালিত রিকশার চলাচল সংক্রান্ত। সংগঠনটি মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে একটি সহজ ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি করেছে। নেতারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়।

আজ বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মমিন আলী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নতুন নীতিমালার আওতায় রিকশা চালানোর জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃতি, নির্ধারিত প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের মতো শর্ত পূরণ করা আবশ্যক। তিনি বলেন, এই শর্তগুলো বর্তমান পেশাজীবীদের জন্য অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল।

মমিন আলী আরও জানান, রাজধানীতে প্রায় পাঁচ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। অধিকাংশ মালিক ও চালক ঋণ নিয়ে এই পেশায় যুক্ত হয়েছেন। যদি হঠাৎ রিকশা বন্ধ বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এর ফলে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে নতুন গেজেট ও নীতিমালা বাতিল করে গণশুনানির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়নের দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরো দুই লাখ রিকশার লাইসেন্স প্রদান এবং নিবন্ধন ফি ৫০০ টাকা ও বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা নির্ধারণ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সহজ শর্তে ঋণ প্রদান, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, রিকশার জন্য আলাদা লেন ও স্ট্যান্ড নির্মাণ এবং চালকের অপরাধের কারণে মালিকের রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানানো হয়।

মমিন আলী জানান, পেশাজীবীদের সাথে আলোচনা না করে কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি বাস্তবায়নে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে

রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট অতিক্রম করে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগেও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটি বুধবার (১৮ নভেম্বর) রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। পাশাপাশি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%