ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের


ব্যাটারিচালিত রিকশার নতুন নীতিমালা বাতিলের দাবি মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদের

‘ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক-শ্রমিক সংগ্রাম পরিষদ’ সরকারের নতুন নীতিমালা ও গেজেট বাতিলের দাবি তুলেছে, যা ব্যাটারিচালিত রিকশার চলাচল সংক্রান্ত। সংগঠনটি মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে একটি সহজ ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের দাবি করেছে। নেতারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়।

আজ বুধবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেগুনবাগিচায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মমিন আলী লিখিত বক্তব্যে উল্লেখ করেন, নতুন নীতিমালার আওতায় রিকশা চালানোর জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্বীকৃতি, নির্ধারিত প্রতিষ্ঠানের তৈরি ই-রিকশা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারের মতো শর্ত পূরণ করা আবশ্যক। তিনি বলেন, এই শর্তগুলো বর্তমান পেশাজীবীদের জন্য অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল।

আরও পড়ুন: রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট

মমিন আলী আরও জানান, রাজধানীতে প্রায় পাঁচ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে। অধিকাংশ মালিক ও চালক ঋণ নিয়ে এই পেশায় যুক্ত হয়েছেন। যদি হঠাৎ রিকশা বন্ধ বা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এর ফলে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে নতুন গেজেট ও নীতিমালা বাতিল করে গণশুনানির মাধ্যমে নতুন নীতিমালা প্রণয়নের দাবি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরো দুই লাখ রিকশার লাইসেন্স প্রদান এবং নিবন্ধন ফি ৫০০ টাকা ও বার্ষিক নবায়ন ফি ২০০ টাকা নির্ধারণ অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া সহজ শর্তে ঋণ প্রদান, চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদান, রিকশার জন্য আলাদা লেন ও স্ট্যান্ড নির্মাণ এবং চালকের অপরাধের কারণে মালিকের রিকশা ডাম্পিং বন্ধের দাবি জানানো হয়।

মমিন আলী জানান, পেশাজীবীদের সাথে আলোচনা না করে কোনো নীতিমালা চাপিয়ে দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি বাস্তবায়নে আলোচনার মাধ্যমে সমাধানে আসার আহ্বান জানান।

আরও পড়ুন: বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাজশাহী মহানগর যুবদল ও মহিলা দলের বিক্ষোভ: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে

রাজশাহী মহানগর যুবদল ও মহানগর মহিলা দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগর যুবদলের পক্ষ থেকে নগরীর বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি সোনাদীঘি মোড়, সাহেববাজার জিরোপয়েন্ট অতিক্রম করে আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এর আগে বাটার মোড়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, নাজির হাসান, কামরুজ্জামান মিলন, আতাউর রহমান বাঁধন, রকিবুল হক টফি, আখতারুল হাসান অপু, সারোয়ার পারভেজ রকি, মাসুদুল হক মমিন, মুজিবুল হক মিলন, আরিফুজ্জামান সোহেল, শ্যামল শেখ ও আনারুল ইসলাম। এছাড়া রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

অন্যদিকে, রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগেও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের পূর্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাসিক প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সখিনা খাতুন, সিনিয়র সহ-সভাপতি লাকি, সাংগঠনিক সম্পাদক জরিনা খাতুন, আইনবিষয়ক সম্পাদক সিফাত জেরিন তুলি, ক্রীড়া সম্পাদক বীথি মনি, সহ-ক্রীড়া সম্পাদক লাভলী হাসানসহ মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে রাঙ্গাবালীতে ছাত্রদল-যুবদলের আনন্দ মিছিল

পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।
মিছিলটি বুধবার (১৮ নভেম্বর) রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের কমিটির প্রতি অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা বলেন, পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটি সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। পাশাপাশি আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আনন্দ মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


‘আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে’: নওয়াজউদ্দিন সিদ্দিকী

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী নতুন প্রজন্মকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। বিশেষ করে তার ১৬ বছর বয়সী মেয়ে শোরা সিদ্দিকীর সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান দেখে তিনি মুগ্ধ। নওয়াজের মতে, মাত্র তিন-চার বছরের মধ্যে তার মেয়ে বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা দেখেছে, যা তিনি নিজেও দেখেননি।

সম্প্রতি নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে নওয়াজ জেন জি প্রজন্মের চিন্তাভাবনা এবং সিনেমা দেখার অভ্যাস নিয়ে আলোচনা করেন। তার মতে, বিশ্ব সম্পর্কে জানার সুযোগ বেশি থাকায় বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সচেতন এবং আত্মবিশ্বাসী।

নওয়াজ মন্তব্য করেন, ‘আমার মনে হয়, বর্তমান জেন জি প্রজন্ম, বিশেষ করে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা অনেক বেশি বুদ্ধিমান। বিশ্ব সম্পর্কে জানার যে সুযোগ তারা পাচ্ছে, তা আমাদের সময়ে ছিল না। আমরা মা-বাবাকে প্রশ্ন করতেও ভয় পেতাম, এমনকি তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহসও হতো না। অথচ এখনকার ছেলেমেয়েরা সরাসরি প্রশ্ন করে।’

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে তৈরি হওয়া সিনেমা দেখার সুযোগ নতুন প্রজন্মের চিন্তাভাবনায় বড় প্রভাব ফেলেছে। এখনকার তরুণেরা এমন অনেক সিনেমা দেখে ফেলেছে, যেগুলোর সঙ্গে হয়তো বড়রাও পরিচিত নন।

নিজের মেয়ের উদাহরণ দিয়ে নওয়াজ জানান, প্রথমে তিনিও নতুন প্রজন্মের জানাশোনাকে যথাযথ গুরুত্ব দেননি। কিন্তু শোরার সিনেমা ও অভিনয় সম্পর্কে জ্ঞান তার ধারণা বদলে দিয়েছে।

অভিনেতার ভাষায়, ‘আমি যখন মেয়ের দিকে ভালোভাবে খেয়াল করলাম, বুঝতে পারলাম অভিনয় সম্পর্কে সে আসলে অনেক কিছু জানে। কারণ, মাত্র তিন-চার বছরে সে বিশ্বের নানা দেশের আমার চেয়েও বেশি সিনেমা দেখেছে।’

অভিনয়ে আগ্রহী শোরা ইতিমধ্যে অভিনয় ও পারফর্মিং আর্টস নিয়ে শেখা শুরু করেছে। বাবার সঙ্গে ‘নাকাব’ নামের একটি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার মঞ্চে অভিষেকও হয়েছে। যুক্তরাষ্ট্রের নয়টি শহরে নাটকটির প্রদর্শনীতে অংশ নেয় বাবা-মেয়ে।

এদিকে নওয়াজউদ্দিনকে সর্বশেষ দেখা গেছে ‘রাত আকেলি হ্যায়: দ্য বানসাল মার্ডারস’ সিনেমায়। এর আগে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানার সঙ্গে ‘থাম্মা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সামনে ‘সেকশন ১০৮’, ‘তুম্বাড ২’, ‘নূরানি চেহরা’ ও ‘সাঙ্গিন’-এর মতো সিনেমায় দেখা যাবে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

বাকৃবিতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু /

 
 
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অভ্যন্তরীণ সড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাদি (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কৃষি বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ের (কেবি স্কুল) সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত সাদি ময়মনসিংহের মুকুল নিকেতন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নগরীর দিঘারকান্দা এলাকার ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মো. নাছির উদ্দীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত।
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কেবি স্কুলের সামনের একটি স্পিডব্রেকারের কাছে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সাদি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকারটি স্বাভাবিকের তুলনায় উঁচু। এ ছাড়া এর ওপরের রং উঠে যাওয়ায় দূর থেকে সহজে বোঝা যায় না। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটির গতিও বেশি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
 
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে যান। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তাকর্মীর সন্তান। সে বিশ্ববিদ্যালয় পরিবারেরই একজন। তার অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত মর্মাহত।
 
দুর্ঘটনাস্থলের স্পিডব্রেকার নিয়ে প্রক্টর জানান, বিষয়টি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখাকে জানানো হয়েছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে স্পিডব্রেকারটি দ্রুত নিচু করার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%