ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার পৌঁছে দিতে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।  

বুধবার (১০ জুন) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার দুপুর প্রায় পৌনে ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ওই গ্রামের জেলে শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাছ ধরতে মেঘনা নদীতে যান শাহাদাত হোসেন। দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যায় তামিম। খাবার খাওয়ার পর শাহাদাত নদীর পাড়ে উঠে চা পান করছিলেন। এ সময় তামিম তার সমবয়সী এক চাচাতো ভাইয়ের সঙ্গে নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায়। বিষয়টি দেখে সঙ্গে থাকা চাচাতো ভাই দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি।

এরপর বুধবার সকাল থেকে ভোলা থেকে আসা ডুবুরি দল মেঘনা নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণে মেঘনা নদী থেকে কোস্টগার্ড তামিমের মরদেহ উদ্ধার করে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাতিয়ায় ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের নিজস্ব কোনো ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিকভাবে পানির নিচে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে বুধবার বিকেলে কোস্টগার্ড শিশুটির মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর, ১৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


কুমিল্লা মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর, ১৯ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঘটে যাওয়া হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার পর পুলিশ অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানিয়েছেন যে, মঙ্গলবার অবৈধ থ্রি-হুইলার আটককে কেন্দ্র করে দুর্বৃত্তদের একটি দল হাইওয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার পরপরই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশের সমন্বয়ে একটি অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার (১০ জুন) জাতীয় সংসদে জানিয়েছেন যে, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে। সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১)-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য অবস্থায় রয়েছে। তিনি আরো জানিয়েছেন, নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি আছে।

এ ছাড়াও, সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৭৮৪টি পদ শূন্য রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের বে-টার্মিনাল চালু কবে, জানালেন নৌপরিবহন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


চট্টগ্রামের বে-টার্মিনাল চালু কবে, জানালেন নৌপরিবহন মন্ত্রী

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আশাবাদ ব্যক্ত করেছেন যে, চট্টগ্রাম বন্দরে বে-টার্মিনাল ২০৩০ সালের মধ্যে চালু হবে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী প্রশ্ন করেন, '২০২৪-২৫ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের গড় সময় কত দিন ছিল? কলম্বো, সিঙ্গাপুরের তুলনায় আমাদের টার্নঅ্যারাউন্ড টাইম তিনগুণ বেশি কেন? বে-টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল কবে পুরোপুরি চালু হবে এবং তাতে জট কত শতাংশ কমবে?'

এ বিষয়ে জবাবে মন্ত্রী শেখ রবিউল বলেন, 'চট্টগ্রাম বন্দরের কার্গো ওঠা-নামা করতে গড় সময় কমে এখন ২ দশমিক ১৩ দিন লাগছে। বে-টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং মাদার ভেসেল প্রবেশে জোয়ার-ভাটার নির্ভরতা ও নাব্য সংকট দূর হবে। এর ফলে বন্দরের সামগ্রিক জট পুরোপুরি নিরসন সম্ভব হবে।'

মন্ত্রী আরও জানিয়ে বলেন, সরকারের উদ্যোগে বন্দরের ব্যবস্থাপনায় গতি আনতে কাজ চলছে। এরইমধ্যে দেশের স্বার্থ রক্ষা করে কয়েকটি বিদেশি কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বলেন, 'মোংলা বন্দরে চীনের অর্থায়নে তিনটি টার্মিনাল তৈরি করা হবে। চলতি অর্থবছরে মোংলা বন্দর থেকে সরকারী কোষাগারে ১০০ কোটি টাকা রাজস্ব এসেছে।'

শেখ রবিউল আলম আরও বলেন, 'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরে জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ের জন্য আধুনিক ইক্যুইপমেন্ট সংযোজন ও বন্দর ব্যবস্থাপনা গতিশীল করার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এতে কনটেইনার হ্যান্ডলিংয়ে জাহাজের গড় টার্নঅ্যারাউন্ড সময় এরই মধ্যে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে আশা করা যায়।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বলল লিকুদ পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নেতানিয়াহুর নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে কী বলল লিকুদ পার্টি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন লিকুদ পার্টি জানিয়েছে, তিনি (নেতানিয়াহু) আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প-এর একটি মন্তব্যে সন্দেহ তৈরি হয়েছিল যে, নেতানিয়াহু আদৌ নির্বাচনে লড়বেন কি না। বুধবার (১০ জুন) এক বিবৃতিতে লিকুদ পার্টি বলেছে, ‘প্রধানমন্ত্রী নেতানিয়াহু আসন্ন নির্বাচনে অংশ নেবেন এবং ঈশ্বরের কৃপায় তিনি বিজয়ী হবেন।’ এর আগে এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জানেন না নেতানিয়াহু আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না। ইসরাইলের পরবর্তী নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে আগামী ২৭ অক্টোবরের মধ্যে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা। এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল-এর এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, ট্রাম্প তাকে বলেছেন, নেতানিয়াহু নির্বাচনে দাঁড়াবেন কি না তিনি জানে না। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি জানি না তিনি (নেতানিয়াহু) আদৌ নির্বাচনে লড়বেন কি না, তিনি অসাধারণ একটি রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন। তিনি কি চালিয়ে যেতে চান? কারণ তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। খুব শিগগিরই আমরা কোনো না কোনোভাবে এই যুদ্ধের সমাপ্তি দেখতে পাব।’ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর এটি হবে ইসরাইলে প্রথম জাতীয় নির্বাচন। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থি জোটের নেতৃত্বে ২০২২ সালের ডিসেম্বরে ক্ষমতায় ফেরার পর থেকে নেতানিয়াহু দেশব্যাপী ব্যাপক বিক্ষোভে সম্মুখীন হয়েছেন। এই সময়ের মধ্যে নেতানিয়াহুকে একাধিক সরকারবিরোধী বিক্ষোভ মোকাবিলা করতে হয়েছে। এছাড়া তিনি একাধিক দুর্নীতির মামলার মুখোমুখি। মঙ্গলবার প্রকাশিত ইসরাইল ডেমোক্রেসি ইনস্টিটিউট-এর এক জরিপে দেখা গেছে, মোট ইসরাইলিদের ৬১ শতাংশ এবং ইহুদি ইসরাইলিদের ৫৭ শতাংশ মনে করেন, আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রার্থী হওয়া উচিত নয়। তথ্যসূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%