বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৫ পি.এম
রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করতে যাচ্ছেন বলে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে ওই নারীর নাম ফারজানা আফরোজ উল্লেখ করা হয়েছে। তবে গোলাম মাওলা রনির দাবি, ওই নারী তার স্ত্রী নন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাম মাওলা রনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই দাবি তুলে ধরেন।
তিনি ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করেন, যেখানে বলা হয়েছে, ‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী’। রনি ওই কার্ডটি শেয়ার করে মন্তব্য করেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’
এর আগে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, গোলাম মাওলা রনির স্ত্রী এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। এই তথ্য তারা এনসিপি নেতাদের উদ্ধৃত করে জানিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ব্যাংক ‘উদ্যোগ’ নামক উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে।
এই ঋণের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে, বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে। ১ নভেম্বর থেকে দেশের ৫৬টি জেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে অক্টোবর মাসে বাকি ৮ জেলা থেকে আবেদন সংগ্রহ করা হয়েছিল।
তবে, বাংলাদেশ ব্যাংক এই ঋণ কর্মসূচি নিয়ে সতর্কতা জারি করেছে। সংস্থাটির একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সকল কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। ঋণ প্রাপ্তির নিশ্চয়তা প্রদান কিংবা ঋণ পাইয়ে দেয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ প্রদান না করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘উদ্যোগ’ নামে বাংলাদেশ ব্যাংকের ফেসবুকসহ অন্য কোনো অফিসিয়াল পেইজ বা চ্যানেল নেই। যদি এ নামে কোনো ভুয়া পেইজ বা অ্যাকাউন্ট খোলা হয় এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার বা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জনগণকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সতর্ক থাকতে এবং বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হওয়ার জন্য অনুরোধ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৬ : ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানের আওতায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুর ৩ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এবং সদর উপজেলার হলরুমে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অংশগ্রহণ করেন।
এই সময় সদর উপজেলা হলরুমে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আদিত্য পাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরনুর আলী, আবুল কালাম, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব নাসিম উদ্দিন লালা, ক্রীড়া সংগঠক জি এম তাশহীজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজুসহ জেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ লোকও জড়ো হবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি উল্লেখ করেন, নাহিদ ইসলামের নেতৃত্বে সামান্তা শারমিনের মতো নেত্রীকে দলে ধরে রাখার যোগ্যতা হারিয়ে গেছে। এর ফলে জনগণ কেন তার আহ্বানে সাড়া দেবে, তা প্রশ্নবিদ্ধ।
আজ বৃহস্পতিবার, নিজের ভরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন রাশেদ খান।
তিনি বলেন, "নাহিদ ইসলাম আন্দোলন চালিয়ে যেতে বললেন, কিন্তু গার্মেন্টস কর্মীরা কাজে ফিরে গেলেন। নাহিদ ইসলাম ডাক দিলে এখন ১০০ লোকও আর জড়ো হবে না। আশা করি তিনি এর প্রমাণ পেয়ে গেছেন।"
গণ-অভ্যুত্থানের মহানায়কের এই মহা অধঃপতনের কারণ সম্পর্কে প্রশ্ন তুলেন রাশেদ খান। তিনি বলেন, "কেন এনসিপি একটি নামসর্বস্ব দলে পরিণত হলো? এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন?"
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী আরও বলেন, "নাহিদ ইসলামরা মনে করেছিলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানে তারাই সব করেছিলেন। তারাই যে সব করেননি, সেটা তিনি যত বেশি অহংকারী হবেন, তত বেশি টের পাবেন। নাহিদ ইসলামের সঙ্গে কারা থাকছে আর কারা তাকে বর্জন করছে, তিনি কি উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন?"
যেখানে সামান্তা শারমিনের মতো নেত্রীদের ধরে রাখার যোগ্যতা তিনি হারিয়েছেন, সেখানে জনগণ কেন তার ডাকে মাঠে নামবে, এই প্রশ্ন ফেসবুক পোস্টের শেষে তোলেন রাশেদ খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ