ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না


মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে, সে সংলাপে তিনি অংশ নেবেন না।

রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেছেন, প্রস্তাবিত এই সংলাপের পরিকল্পনা, আয়োজন কিংবা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তারা জানিয়েছেন, সংলাপে অংশ না নিলেও দেশের জন্য প্রকৃত অগ্রগতি বয়ে আনতে পারে— এমন কোনো উদ্যোগে বাধা দেবেন না তারা।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

চলতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ ও ২০১৫-২০২০ মেয়াদের সাবেক কয়েকজন বিরোধী সংসদ সদস্য দেশের গণতন্ত্রকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

এ বিষয়ে মাচাদো বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য, পরিধি বা সিদ্ধান্ত ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব নয়। যারা এই উদ্যোগ নিয়েছেন, তারাই দেশের মানুষকে এর লক্ষ্য, কার্যপদ্ধতি ও সময়সূচি সম্পর্কে জানাবেন।’

যুক্তরাষ্ট্র চলতি বছরের জানুয়ারিতে মধ্যরাতের এক সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে, তারা এই সংলাপ উদ্যোগকে ভেনেজুয়েলায় রাজনৈতিক পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

যুক্তরাষ্ট্রের সমর্থনে নির্বাসিত বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরা গত জুনে স্বল্প সময়ের জন্য ভেনেজুয়েলা সফর করেন। সফরকালে তিনি জাতীয় পরিষদের presidente হোর্হে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন।

মাচাদো আবারও দাবি করেছেন, ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। যদিও ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যেই নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

মাচাদো আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় ফিরে আসব।’

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, গত মাসে ভয়াবহ দুটি ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর তিনি দেশে ফিরতে চাইলেও অন্তর্বর্তী সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিয়েছে।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু সরকারের প্রতি আস্থার অভাব’, বুথফেরত জরিপে মন্তব্য আইজেনকোটের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের সেই সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ এম


আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের সেই সভাপতি গ্রেপ্তার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক উপজেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানালেন, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে অংসুইছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের মসজিদ-মাদরাসা-কবরস্থানের জমি ছাড়েননি: তৈমুর আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ এম


গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের মসজিদ-মাদরাসা-কবরস্থানের জমি ছাড়েননি: তৈমুর আলম

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গোলাম দস্তগীর গাজী যেদিন রূপগঞ্জে পদার্পণ করেছে, সেদিন থেকেই মানুষের জায়গা-জমি দখল করার কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ‘মসজিদ-মাদরাসা এমনকি কবরস্থানের জায়গাও ছাড়েননি।’

শুক্রবার (২৪ জুলাই) জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘এখানে গাজী টায়ারের কারখানা করতে গিয়ে খুন করিয়েছে। কিন্তু পুলিশ মামলা নেয়নি। যাঁরা প্রতিবাদ করেছেন, পুলিশ তাঁদের দৌড়ানির ওপর রাখছে। এ মাদরাসার জায়গা দখল করে দেওয়াল নির্মাণ করেছে তারা।’

এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত হন।

বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখলে রয়েছে। জানানো হয়, বিগত শাসনামলে মামলা ও হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি।

এ মানববন্ধন মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ এম


গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এবং দক্ষ পদক্ষেপ গ্রহণ করার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বড় দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি টিনশেড ঘর, একটি খাট, একটি ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর এসেছে যে উপজেলার করিমখা এলাকার হোগলাকান্দি গ্রামে মো. হাসানের বসতবাড়িতে আগুন লেগেছে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ এম


যুক্তরাষ্ট্রের সিয়াটলে গোলাগুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিয়াটল ফায়ার সার্ভিসের বরাতে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এ খবর প্রকাশিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৬ জুলাই) সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে তথ্য জানায়। সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দ্য সিয়াটল সেন্টারে খাবারের উৎসবের আয়োজন করা হয়েছিল। সপ্তাহের শেষে আয়োজিত এই উৎসবের নাম দেয় বাইট অব সিয়াটল। এই উৎসবে শত শত খাবার বিক্রেতা অংশ নিয়েছিল। সেখানে গানবাজনার আয়োজনও ছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই দুই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আহতদের মধ্যে দুই বছর বয়সী একটি শিশু রয়েছে। তাকে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় নেয়া হয়েছে। এছাড়া, ৫৬ বছর বয়সী এক নারীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরেকজন আহত ব্যক্তি সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি হাসপাতাল না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আহতদের আঘাতের ধরন সম্পর্কে ফায়ার সার্ভিস বিভাগ কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছে, ‘সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে।’ হামলাকারীদের আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%