ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাগদান ভাঙার পর ফের এক হচ্ছেন পৃথ্বীশ ও আকৃতি


বাগদান ভাঙার পর ফের এক হচ্ছেন পৃথ্বীশ ও আকৃতি

কয়েক সপ্তাহ আগে বাগদান ভাঙার ঘোষণা দিয়েছিলেন তারা। তবে এবার ভারতীয় ক্রিকেটার পৃথ্বীশ ও অভিনেত্রী আকৃতি আগারওয়াল সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভুল-বোঝাবুঝি কাটিয়ে আবার একসঙ্গে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে আকৃতি তাদের সম্পর্কের বর্তমান অবস্থা ব্যাখ্যা করেছেন।

চলতি বছরের মার্চ মাসে পৃথ্বী ও আকৃতির বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু সেপ্টেম্বরে আকৃতি বাগদান ভাঙার কথা জানিয়ে আলোচনায় আসেন। তাদের বিচ্ছেদের খবরের মধ্যে আকৃতি নতুন ঘোষণা দিয়ে সম্পর্ক জোড়া লাগানোর ইঙ্গিত দিয়েছেন।

গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি উল্লেখ করেন, কাছের কয়েকজনের মতামত তাদের সম্পর্কের বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। তিনি মনে করেন, তাদের কথায় প্রভাবিত হয়ে তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন।

আরও পড়ুন: বিচ্ছেদের পর নীরবতা ভেঙে সোশ্যাল মিডিয়ায় শেহতাজের ছবি

আকৃতি বলেন, ‘বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তারা মনে করেছিলেন, তারা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।’

আকৃতির বক্তব্য অনুযায়ী, অন্যদের মতামতকে গুরুত্ব দিতে গিয়ে পৃথ্বীর সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগটি যথাযথভাবে কাজে লাগাতে পারেননি তিনি। তবে এবার তারা নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন। সেই আলোচনার পর তারা সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পৃথ্বীশ আকৃতির বিবৃতিটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন। তার এই পদক্ষেপে দুজনের সম্পর্ক নতুন করে শুরুর বিষয়ে পারস্পরিক সম্মতির ইঙ্গিত পাওয়া গেছে।

বাগদান ভাঙার ঘোষণার পর অল্প সময়ের ব্যবধানে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এবার পুরোনো ভুল-বোঝাবুঝি পেছনে ফেলে তারা কতটা এগিয়ে যেতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন: বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’ নির্বাচিত হয়েছে ভিজিআইকে উৎসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস ও হাসান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস ও হাসান

নব্বইয়ের দশকের ব্যান্ডসংগীতের স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে ঢাকায় একই মঞ্চে আসছেন নগর বাউলের জেমস এবং আর্কের হাসান। দীর্ঘ সময় পর দেশের রকসংগীতের এই দুই প্রতিভাবান শিল্পীকে একসাথে দেখার সুযোগ পাচ্ছেন তাদের ভক্তরা। তাদের সঙ্গে আরও কিছু জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা থাকবে।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ নামক কনসার্ট।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাডভেন্টর কমিউনিকেশন এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে, জেমসের নগর বাউল এবং হাসানের আর্ক ছাড়াও কনসার্টে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন এবং শূন্য। ফলে দর্শকরা একই আয়োজনে দেশের রক সংগীতের পরিচিত কিছু ব্যান্ডের গান উপভোগ করতে পারবেন।

এছাড়া গিটারিস্ট ওনি হাসান ওয়ারফেজের সঙ্গে বিশেষ পরিবেশনায় অংশগ্রহণ করবেন। তিনি একক পরিবেশনাও করবেন। কনসার্টে পারফর্ম করার জন্য একে রাহুলেরও নাম রয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, কনসার্টের আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রশাসনিক অনুমতি তারা পেয়ে গেছেন। ইতোমধ্যে টিকিট বিক্রির কাজ শুরু হয়েছে। গত সোমবার (১২ অক্টোবর) টিকিফাই ডট লাইভ ওয়েবসাইটে কনসার্টের আগাম টিকিট বিক্রি শুরু হয়। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এলপিজি ব্যবসায়ীরা যদি ধর্মঘট করে পণ্যের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে, তা গ্রহণযোগ্য হবে না। তিনি উল্লেখ করেন, "কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।" এ সময় তিনি পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

আজ বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন মন্ত্রী। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবিতে বাংলাদেশ এলপি গ্যাস ট্রডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

মন্ত্রী আরও জানান, ভোক্তা পর্যায়ে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।"

বিশ্ব জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যদি কেউ এই অবস্থার মধ্যে ধর্মঘট করার চেষ্টা করে, তাহলে এসেনশিয়াল এই (পণ্য) নিয়ে ১৯৫৬ সালে আইন প্রয়োগ করা হবে। তিনি পুনরায় বলেন, "কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।"

ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধানে আসার জন্য মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, "যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির কীর্তি ভেঙে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মেসির কীর্তি ভেঙে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে কেইন

‘গোলমেশিন’ তকমা হ্যারি কেইন সহজে অর্জন করেননি। এটি বছরের পর বছর ধরে গোল করার স্বীকৃতি। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হিসেবে জোড়া গোল করেছেন।

ভাইকিংয়ের বিপক্ষে অনুষ্ঠিত ৩-৩ ড্র হওয়া ম্যাচে কেইন নতুন কীর্তি গড়েছেন। এই নতুন কীর্তির মাধ্যমে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবারও ছাড়িয়ে গেছেন। বয়স ৩০ হওয়ার পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে গোল করার ক্ষেত্রে কেইনের সংখ্যা এখন ৩৬। অন্যদিকে, মেসির গোল সংখ্যা ৩৫।

ম্যাচের সংখ্যাতেও কেইন সফলতার পরিচয় দিয়েছেন। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মেসির ৪৮ ম্যাচের বিপরীতে ইংল্যান্ডের ফরোয়ার্ড কেইন ৮ ম্যাচ কম খেলেছেন। তাদের সামনে রয়েছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ৭৪ ম্যাচে ৬৮ গোল করেছেন।

রোনালদোর আরেকটি কীর্তির পেছনে ছুটছেন কেইন। গতকাল চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন কেইন। তার মতো সমান ৯ ম্যাচে গোল করার কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়ের। তবে টানা ১১ ম্যাচে গোল করে শীর্ষে আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

চলতি মৌসুমে কেইনের গোল সংখ্যা এখন ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি নয় ম্যাচে ৪ অ্যাসিস্টও করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে ফারদিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মৌসুমীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে ফারদিন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, তাদের ছেলে ফারদিন এহসান স্বাধীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি কৌশলে পরিবারের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে, ওমর সানী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। ফারদিন এবার মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ওমর সানী জানিয়েছেন, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে আছেন। তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই। ফলে, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ফারদিনের অভিযোগ, ওমর সানীর বক্তব্যের পরেও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এসব কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছেন। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারদিন উল্লেখ করেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা গেছে। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি, তবে লিংকটিতে ক্লিক করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এদিকে, ছেলের ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে ওমর সানী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এর মাধ্যমে স্ত্রীকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%