ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ


ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, এলপিজি ব্যবসায়ীরা যদি ধর্মঘট করে পণ্যের মূল্য বৃদ্ধি করার চেষ্টা করে, তা গ্রহণযোগ্য হবে না। তিনি উল্লেখ করেন, "কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।" এ সময় তিনি পণ্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

আজ বুধবার সচিবালয়ে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন মন্ত্রী। ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং কমিশন বাড়ানোর দাবিতে বাংলাদেশ এলপি গ্যাস ট্রডার্স কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

মন্ত্রী আরও জানান, ভোক্তা পর্যায়ে সহনীয় পর্যায়ে মূল্য রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, "এটি নির্বাচিত সরকার, জনগণ যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেদিকে আমরা খেয়াল রাখব।"

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

বিশ্ব জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যদি কেউ এই অবস্থার মধ্যে ধর্মঘট করার চেষ্টা করে, তাহলে এসেনশিয়াল এই (পণ্য) নিয়ে ১৯৫৬ সালে আইন প্রয়োগ করা হবে। তিনি পুনরায় বলেন, "কথায় কথায় তারা ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়াবে, এটা গ্রহণ করা হবে না।"

ধর্মঘটের বিষয়ে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সমাধানে আসার জন্য মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, "যারা ধর্মঘটের কথা দিচ্ছেন, আমি মনে করি আলোচনার টেবিলে বসেছে, আলোচনা করে সেটা যেন সমাধান করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির কীর্তি ভেঙে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মেসির কীর্তি ভেঙে রোনালদোর রেকর্ডের দিকে এগিয়ে কেইন

‘গোলমেশিন’ তকমা হ্যারি কেইন সহজে অর্জন করেননি। এটি বছরের পর বছর ধরে গোল করার স্বীকৃতি। গতকাল চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তিনি বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হিসেবে জোড়া গোল করেছেন।

ভাইকিংয়ের বিপক্ষে অনুষ্ঠিত ৩-৩ ড্র হওয়া ম্যাচে কেইন নতুন কীর্তি গড়েছেন। এই নতুন কীর্তির মাধ্যমে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আবারও ছাড়িয়ে গেছেন। বয়স ৩০ হওয়ার পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে গোল করার ক্ষেত্রে কেইনের সংখ্যা এখন ৩৬। অন্যদিকে, মেসির গোল সংখ্যা ৩৫।

ম্যাচের সংখ্যাতেও কেইন সফলতার পরিচয় দিয়েছেন। আর্জেন্টিনার সাবেক অধিনায়ক মেসির ৪৮ ম্যাচের বিপরীতে ইংল্যান্ডের ফরোয়ার্ড কেইন ৮ ম্যাচ কম খেলেছেন। তাদের সামনে রয়েছেন কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি ৭৪ ম্যাচে ৬৮ গোল করেছেন।

রোনালদোর আরেকটি কীর্তির পেছনে ছুটছেন কেইন। গতকাল চ্যাম্পিয়নস লিগে টানা ৯ ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করেছেন কেইন। তার মতো সমান ৯ ম্যাচে গোল করার কীর্তি রয়েছে রবার্ট লেভানডফস্কি ও রুড ফন নিস্টেলরয়ের। তবে টানা ১১ ম্যাচে গোল করে শীর্ষে আছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো।

চলতি মৌসুমে কেইনের গোল সংখ্যা এখন ৮টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি নয় ম্যাচে ৪ অ্যাসিস্টও করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে ফারদিন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


মৌসুমীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে ফারদিন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, তাদের ছেলে ফারদিন এহসান স্বাধীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি কৌশলে পরিবারের সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে, ওমর সানী এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। ফারদিন এবার মাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ওমর সানী জানিয়েছেন, তার ছেলে ফারদিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে আছেন। তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই। ফলে, মৌসুমীকে বাড়ি থেকে বের করে দেওয়ার যে খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ফারদিনের অভিযোগ, ওমর সানীর বক্তব্যের পরেও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে একই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এসব কনটেন্ট সরিয়ে নেওয়ার জন্য ২৪ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছেন। অন্যথায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফারদিন উল্লেখ করেন, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, তারপরে উকিল নোটিশ এবং মামলা। এই কথা বলার আগে তার কলিজা কতটুকু, সে বাংলাদেশের জন্ম কি না, সেটা আমার দেখা দরকার আছে। আমার মা হচ্ছে আমার মাথার তাজ। অনেক হয়েছে, প্যাকেটে করে বাসায় যাও, এইগুলো ডিলিট করার সময় ২৪ ঘণ্টা, না হলে বাকিটা পরশু দেখা যাবে।’

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশট দেখা গেছে। তার অভিযোগ, পেজ দুটিতে ওমর সানী ও মৌসুমীর পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। স্ক্রিনশটের পাশাপাশি একটি ভিডিওর লিংকও শেয়ার করেন তিনি, তবে লিংকটিতে ক্লিক করে ভিডিওটি আর পাওয়া যায়নি।

এদিকে, ছেলের ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে ওমর সানী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এর মাধ্যমে স্ত্রীকে নিয়ে ছড়ানো অপপ্রচারের বিরুদ্ধে ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন এই অভিনেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও'র বিশেষ নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


বাকেরগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় গ্রাম পুলিশদের ইউএনও

বরিশালের বাকেরগঞ্জে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশ সদস্যদের বিশেষ  নির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টায় উপজেলা পরিষদ মাঠে গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সজাগ ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

এছাড়া আগামী ৭ নভেম্বর গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর নির্ধারিত সভায় অংশগ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন ইউএনও। তিনি সভায় গ্রাম পুলিশ সদস্যদের নির্ধারিত ও সঠিক পোশাক পরিধান করে শৃঙ্খলাপূর্ণভাবে অংশগ্রহণের নির্দেশনা দেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গ্রাম পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা: পাক ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


সৌদিতে হামলা মানেই পাকিস্তানে হামলা: পাক ধর্মমন্ত্রী

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ সৌদি আরবের বেসামরিক অবকাঠামো এবং ওমরাহযাত্রীদের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি উল্লেখ করেছেন, সৌদি আরবের ওপর যেকোনো হামলাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করে ইসলামাবাদ, যা বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আওতায় আসে।

মঙ্গলবার ইসলামাবাদের ন্যাশনাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউসুফ আরব নিউজকে সাক্ষাৎকার প্রদান করেন। ওই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা, যারা সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেন।

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক স্থাপনা এবং তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত হন এবং আরও ১১ জন আহত হন।

আরব নিউজকে ইউসুফ বলেন, পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা থেকে আলাদা করে দেখে না। তিনি উল্লেখ করেন, “সৌদি আরবে যে-ই হামলা চালাক না কেন, আমরা তাকে পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও বলেন, “হারামাইন শরিফাইন (মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ) এবং হিজাজে মুকাদ্দাসকে (পবিত্র মক্কা ও মদিনা) দুর্বল করার উদ্দেশ্যে চালানো হামলা কোনো মুসলমানই মেনে নিতে পারেন না।”

সৌদি আরবকে সহযোগিতায় পাকিস্তান বাস্তব পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তির লক্ষ্য হলো সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।

ইউসুফ ওমরাহ পালন করতে যাওয়া যাত্রীদের লক্ষ্য করে হামলারও তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এসব ধর্মপ্রাণ মানুষ কারো জন্য কোনো হুমকি ছিল না।

তিনি বলেন, “ওমরাহযাত্রীদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মুসলমান হিসেবে এটি আমাদের বিশ্বাসের অংশ। যারা ওমরাহ বা হজ পালন করতে যান, তারা নিজেদের পাপের ক্ষমা চাইতে যান। তারা কারো সঙ্গে যুদ্ধ করতে কিংবা কাউকে আক্রমণ করতে যান না।”

পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব, ধর্মীয় দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের প্রতি সমর্থনের প্রশ্নে ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

ইউসুফ বলেন, “সময় এলে সৌদি আরবের পবিত্রতা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের মুসলমানরা, বিশেষ করে পাকিস্তানের জনগণ জীবন ও সম্পদ উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও বলেন, সৌদি আরবের সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করতে নেওয়া সব পদক্ষেপের প্রতি পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে।

সূত্র: আরব নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%