০৮:২৯ পি.এম
ঢাকা, ৭ আগস্ট ২০২৬ : সবাইকে চমকে দিয়ে মাত্র ২৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ডের পেসার জন টার্নার। দীর্ঘকাল পিঠের ইনজুরিতে ভুগে তিনি অবশেষে বাধ্য হয়ে পেশাদার ক্রিকেটকে বিদায় জানান। সুস্থ হয়ে উঠতে না পারায় তাঁর এই সিদ্ধান্ত।
টার্নার এক বিবৃতিতে এই অবসরের ঘোষণা দেন। তিনি বক্তৃতায় বলেন, ‘আন্তর্জাতিক ও পেশাদার ক্রিকেট খেলা আমার জন্য ছিল একটি স্বপ্ন। হ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের হয়ে খেলা আমার শৈশবের স্বপ্নগুলোকে সত্যি করতে সক্ষম হয়েছিলাম।’
২০২৫ সালের জুন থেকে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে থাকা টার্নার আরও জানিয়েছেন, ‘আমি ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে আমি এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলাম। এই চোটের ফলে একজন ক্রিকেটার হওয়ার জীবন এবং ক্রিকেটের বাইরের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য হয়েছি। শেষ পর্বে, আমি মনে করেছি জীবনের পরবর্তী চ্যালেঞ্জ গ্রহণের জন্য এটাই সঠিক সময়।’
আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে
অবশ্য, টার্নার ২০২৪ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রথম পদার্পণ করেন। পরের মাসে টি-টোয়েন্টিতে তার যাত্রা শুরু হয়। সেই একই বছরের নভেম্বরে তিনি দেশের হয়ে সর্বশেষ খেলেছেন। ইংল্যান্ডের হয়ে ২টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে মোট ৩ উইকেট শিকার করেছেন টার্নার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন